-আন্দোলন-কর্মসূচি নিয়ে দুশ্চিন্তায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক:
চলমান উদ্বেগ-উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির চূড়ান্ত গন্তব্য কোথায়, তার জবাব মিলতে পারে অক্টোবরেই। রাজনৈতিক সূত্রগুলোর আভাস অনুযায়ী, আগামী মাস হতে পারে রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট। বিরোধী দলগুলোও সরকারের পতনের দাবিতে এই মাসে চূড়ান্তভাবে বেছে নিতে পারে রাজপথ। সমঝোতার কোনো লক্ষণ না থাকায় সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির আশঙ্কাও রয়েছে জোরালোভাবে ।
চলমান ‘বিতর্কিত’ নির্বাচনী ব্যবস্থার আস্থাপূর্ণ সমাধানের দাবি গত ১০ বছর ধরেই বাংলাদেশের রাজনীতির আলোচিত ইস্যু। ২০১৩ সালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়ার পর থেকেই রাজনীতি আবর্তিত হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহালের দাবিকে ঘিরেই। এই দাবি আদায় না হওয়ায় ২০১৪ সালে নির্বাচন বর্জন করে ক্ষমতাসীনদের প্রধান প্রতিপক্ষ বিএনপিসহ কমপক্ষে ২৯টি রাজনৈতিক দল। ২০১৮ সালের নির্বাচনের আগেও একই দাবিতে পরিস্থিতি ছিল উত্তপ্ত। তত্ত্বাবধায়কবিহীন ওই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে দেশে-বিদেশে। এখন আরেকটি জাতীয় নির্বাচন কড়া নাড়ছে। নির্বাচন কমিশন আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে।
আন্দোলন-কর্মসূচি নিয়ে দুশ্চিন্তায় বিএনপি:
জুলাইয়ের মহাসমাবেশ ও রাজধানীর প্রবেশমুখগুলোয় অবস্থান ধর্মঘটের কর্মসূচির পর আগস্টের প্রথম থেকে চলতি সেপ্টেম্বরের এ পর্যন্ত গণমিছিল কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপি ও তার মিত্র দলগুলো। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে লাগাতার কর্মসূচিতে যেতে চাইছেন এ দলগুলোর নীতিনির্ধারকরা। এ নিয়ে তারা দফায় দফায় বৈঠকও করছেন। কিন্তু সরকারকে চাপে ফেলতে কী ধরনের টানা কর্মসূচি নেওয়া হবে তা চূড়ান্ত করতে পারছেন না তারা।
এর ফলে মিত্র দলগুলোর সঙ্গেও বিএনপি যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে মতবিনিময় করতে পারছে না। আবার আংশিক কমিটি নিয়ে মতানৈক্য থাকায় দলের সাংগঠনিক পর্যায়েও দেখা দিয়েছে সমন্বয়হীনতা ও টানাপড়েন। সব মিলিয়ে এক দফার আন্দোলন নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন দলটির নীতিনির্ধারকরা।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।