আগামী সাতদিন পেঁয়াজ বর্জনের ডাক
-অভিযানেও কমছে না পেঁয়াজের দাম
, ২৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাবি’ ১৩৯১ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ায় দেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ২৪ ঘণ্টা পার না হতেই এক লাফে ভারতীয় পেঁয়াজের দাম হয়েছে দ্বিগুণ। দেশি পেঁয়াজের কেজি ২৪০ এ এসে ঠেকেছে। উচ্চমূল্যে পেঁয়াজ কিনতে গিয়ে নাভিশ্বাসে সাধারণ ক্রেতারা। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগামী ৭ দিন পেঁয়াজ কেনা বন্ধের ডাক দিয়েছেন তারা।
'আগামী সাতদিন পেঁয়াজ বর্জন' শীর্ষক ইভেন্ট খোলা হয়েছে ফেসবুকে। এ ইভেন্টে হাজার হাজার মানুষ আগ্রহ দেখিয়েছেন। ক্রমেই বেড়ে চলেছে এর সংখ্যা।
ইভেন্টের চাওয়া প্রসঙ্গে বলা হয়, 'সবাই মিলে সাতদিনের জন্য পেঁয়াজ কেনা বন্ধ করি। যেহেতু এটা পচনশীল পণ্য, তাই ব্যবসায়ী এবং মজুতদাররা অটোমেটিক লাইনে চলে আসবে (সিন্ডিকেট ভেঙে যাবে)।'
এদিকে বাজার নিয়ন্ত্রণ করতে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর পেঁয়াজের পাইকারি এবং খুচরা বাজারে অভিযান পরিচালনা করলেও নিয়ন্ত্রণে আসছে না পেঁয়াজের বাজার।
ব্যবসায়ীরা জানান, ভারতের নিষেধাজ্ঞা এবং গত কয়েকদিনের বৃষ্টিতে স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের উৎপাদনকারী অঞ্চলেও দাম বেড়েছে।
শনিবার পাবনার বড় বাজার, সিংগাবাজারসহ বেশ কয়েকটি খুচরা বাজারে অভিযান চালিয়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হলেও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় দাম কমেনি।
সকালে পেঁয়াজের অন্যতম প্রধান পাইকারি হাট পাবনার আতাইকুলায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৫টি পাইকারি দোকানকে জরিমানা করা হয়।
তবে অভিযান চালানো হলেও কমেনি পেঁয়াজের দাম।
আতাইকুলা হাটের পাইকার এক ব্যবসায়ী, বলেন, ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ থাকায় ঢাকা-চট্টগ্রামসহ বড় বড় পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে ফলে স্থানীয় হাটবাজারগুলোতেও দাম বেড়ে গেছে।
গত সপ্তাহে প্রতিমণ নতুন পেঁয়াজ তিন হাজার টাকার নিচে বিক্রি হয়েছে এবং পুরোনো পেঁয়াজ ৪ হাজার টাকার কিছু বেশি। তবে মাত্র তিন দিনের ব্যবধানে এ সপ্তাহে প্রতিমণ পেঁয়াজের দাম প্রায় ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।
পেঁয়াজের দাম বাড়ার সাথে সাথে পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে।
পাবনা জেলা ভোক্তা অধকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহামুদ হাসান রনি বলেন, পাইকারি বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে যাতে কেউ অবৈধ মজুত করে পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা না করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












