অস্থির নিত্যপণ্যের বাজার
এক বছর আগে প্রতি কেজি চিনির দাম ছিল ৮৫ টাকা। এখন সেই চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। বছরের ব্যবধানে এই পণ্যটির দাম ৬৪ শতাংশ বেড়েছে। একইভাবে বছরের ব্যবধানে রসুনের দাম কেজিতে বেড়েছে ১৫০ টাকা। গত বছরে ৮০ টাকায় বিক্রি হওয়া রসুনের দাম এখন ২৩০ টাকা। এদিকে আবারো অস্থিরতা দেখা দিয়েছে ডিমের বাজারে। প্রতি ডজন ডিমের দাম ছুঁয়েছে ১৭০ টাকা। যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। সবজির দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। আর মাছ ও গোশতের বাজার আগের মতোই চড়া।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে এক কেজি জিরা বিক্রি হচ্ছে ১ হাজার ১৮০ টাকা দরে, এক বছর আগে এই পণ্যটির দাম ছিল ৪৫০ টাকা।
অর্থাৎ বছরের ব্যবধানে প্রতি কেজি জিরার দাম বেড়েছে ৭৩০ টাকা। এক বছর আগে ১৪০ টাকায় বিক্রি হওয়া আদার কেজি এখন ৪০০ টাকা। এই পণ্যটির দাম কেজিতে ২৬০ টাকা বেড়েছে। বাজারে দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়, এক বছর আগে যার দাম ছিল সর্বোচ্চ ৫০ টাকা। ফলে বছরের ব্যবধানে দেশি পিয়াজের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আমদানিকৃত পিয়াজের দামও কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকা হয়েছে। অন্যদিকে আমদানিকৃত রসুনের দাম ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২৫ টাকা হয়েছে। এক বছর আগে আমদানি করা রসুনের দাম ছিল সর্বোচ্চ ১৩০ টাকা। দাম বেড়েছে শুকনা মরিচেরও। বাজারে প্রতি কেজি দেশি শুকনা মরিচের দাম ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আমদানি করা শুকনা মরিচের দাম কেজিতে ৮০ টাকা বৃদ্ধি পেয়ে ৫২০ টাকা হয়েছে।
বাজারে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। এক বছর আগে প্রতি কেজি লবঙ্গের দাম ছিল ১ হাজার ২০০ টাকা। দেশি ও আমদানিকৃত উভয় আদার দামই বৃদ্ধি পেয়েছে। এক কেজি দেশি আদার দাম নেয়া হচ্ছে ৪০০ টাকা। এক বছর আগে যার দিম ছিল ১৪০ টাকা। অন্যদিকে আমদানি করা আদা ৯১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২০ টাকা হয়েছে। এদিকে দেশি হলুদের দাম ৮০ টাকা বেড়ে ৩৪০ টাকা এবং আমদানি করা হলুদের দাম ৩০ টাকা বেড়ে ২৫০ টাকা হয়েছে। কেজিতে দারুচিনির দাম ২০ টাকা বেড়ে হয়েছে ৫০০ টাকা। তবে এক বছরের ব্যবধানে এলাচের দাম কেজিতে প্রায় ৪০০ টাকা কমেছে। বর্তমানে ২ হাজার ৬০০ টাকা কেজি বিক্রি হওয়া এলাচের দাম এক বছর আগে ৩ হাজার টাকা কেজি ছিল। বছরের ব্যবধানে চাল ও আটার দামও বেড়েছে। গত বছরের এই সময়ে ৭০ টাকায় বিক্রি হওয়া চাল এখন বিক্রি হচ্ছে ৭৫ টাকা দরে। অন্যদিকে গত বছরে ৫০ টাকায় বিক্রি হওয়া এক কেজি আটা এখন বিক্রি হচ্ছে ৫২ টাকা দরে।
আগারগাঁও তালতলা ও বিএনপি বাজারের মুদি দোকানিরা জানান, আমরা যখন কিনতে যাই তখন আমাদের বলা হয় ডলার সংকট, এলসি (আমদানি ঋণপত্র) দিতে চায় না, এ কারণে দাম বেশি। এখন আমরা বেশি দামে জিনিস কিনে তো আর কম দামে বিক্রি করতে পারবো না। সকল পণ্যই বেশি দামে কিনতে হচ্ছে। রাজধানীর আগারগাঁও বাজারের মুদি দোকানি নাসির হোসেন বলেন, ঈদের পর থেকেই সকল মসলা জাতীয় পণ্যের দাম বেড়েছে।
এদিকে সংসারের নিত্যপ্রয়োজনীয় ডিমের দাম নিয়ে রীতিমতো তেলেসমাতি চলছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরিবের আমিষ খ্যাত ডিমের দাম। এক ডজন ডিমের দাম ছাড়িয়েছে ১৬৫ টাকা, কোথাও বিক্রি হচ্ছে ১৭০ টাকা দামে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, তাদের বেশি দামে কিনতে হচ্ছে, তাই দাম বাড়তি। পোল্ট্রি শিল্প এসোসিয়েশন বলছে, করপোরেট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিম ও মুরগির দাম বাড়াচ্ছে।
ওদিকে বাজারে সবজির দামও বেড়েছে। সবজি ব্যবসায়ীদের দাবি, কয়েকদিনের টানা বৃষ্টিতে কৃষকরা ক্ষেত থেকে সবজি তুলতে পারছেন না। কিছু সবজি ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে। এতে সরবরাহ কমে প্রভাব পড়েছে সবজির দামে।
রাজধানীর তালতলায় বাজার করতে আসা মাহমুদা সুলতানা বলেন, নতুন কোনো সপ্তাহ আসলেই আমাদের মাঝে আতঙ্ক কাজ করে। কারণ, প্রতি সপ্তাহেই কোনো না কোনো জিনিসের দাম বাড়বেই। ডিমের দাম ডজনে ৪০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। আগে ২০ থেকে ৩০ টাকা দিয়ে কয়েক পদের মসলা কেনা গেলেও এখন ২০ টাকা দিয়ে শুধু জিরাও কেনা যায়না। তেল ও চিনি তো অনেক আগে থেকেই বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতিদিনই নতুন করে বিভিন্ন সবজির দাম বাড়ছে। এভাবে প্রতিটি পণ্যের দাম বাড়তে থাকলে আমাদের মতো সাধারণ মানুষ যাবে কোথায়।
আরেক ক্রেতা ইউসুফ বলেন, বাজারে নতুন করে ডিম ও সবজিসহ বেশকিছু পণ্যের দাম বেড়েছে। সংসার খরচ আগের থেকে অনেক বেড়েছে। কিন্তু আয় বাড়েনি।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।