অবরোধের প্রভাবে আরও বাড়তে পারে মূল্যস্ফীতি
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাদিস ১৩৯১ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবরোধ কিংবা হরতালের ফলে উৎপাদনও থমকে যাচ্ছে। সেই সাথে টানা অবরোধের কারণে পণ্য আনা-নেয়ায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এতে একদিকে যেমন মূল্যস্ফীতি বাড়ছে, অন্যদিকে শিল্প উৎপাদনও কমছে। বিশেষ করে বিশ্ব প্রেক্ষাপটে ভাবমূর্তি সংকটে পড়ছে বাংলাদেশ।
এরই মধ্যে মূল্যস্ফীতি নিয়ে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য (বিবিএস) অস্বস্তি বাড়িয়েছে। বিবিএস বলছে, দেশে খাদ্য মূল্যস্ফীতি এখন ১২ ভাগেরও বেশি। অর্থাৎ খাদ্যপণ্য কিনতে শতকরা ১২ টাকা বাড়তি গুনতে হচ্ছে।
এনিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি সামীর সাত্তার বলেন, হরতাল এবং অবরোধ স্বাভাবিকভাবেই ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে। পণ্য সরবরাহে বাধার সৃষ্টি হলে তার প্রভাব এসে পড়বে পণ্যের দামে। আর দিন শেষে এসব কারণেই মূল্যস্ফীতি বাড়বে।
বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৭.৫ ভাগ। তবে ৬ শতাংশের আশেপাশে প্রক্ষেপণ দিয়েছে ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। বলা হচ্ছে, অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে উৎপাদন ব্যহ্ত হবে, কর্মসংস্থানও কমে যাবে।
ডিসিসিআই সভাপতির মতে, চলতি বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম ও জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে এমনিতেই ব্যবসায়ীরা চিন্তিত। এর ওপর হরতাল-অবরোধ হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমাই স্বাভাবিক।
বৈশ্বিক নানান সংকটে দেশের ভাবমূর্তী তুলে ধরতে কাজ করছে বাংলাদেশ। তবে সহিংসতা বাড়লে ইমেজ সংকট তৈরি হবে উল্লেখ করে সামীর সাত্তার বলেন, আমরা বিদেশিদের কাছে এরই মধ্যে বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিবেশ তুলে ধরতে সক্ষম হয়েছি। তবে তারা যদি দেখে, এখানে হরতাল-অবরোধ দিয়েই দিন কেটে যায়, তাহলে কেউ আর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে না।
রাজনৈতিক কর্মসূচির কারণে আমদানি-রফতানি বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে, যা দীর্ঘ মেয়াদে অর্থনীতিকে শ্লথ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












