অবরোধের কারণে নষ্ট হচ্ছে শাকসবজি
অবরোধের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। বিক্রি করতে পারছেন না ফসল। টানা অবরোধে নষ্ট হচ্ছে তাদের উৎপাদিত শাকসবজি।
চাষি ও ব্যবসায়ীরা বলছেন, এক দিনে পণ্য পরিবহনের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ, যা সরাসরি প্রভাব ফেলেছে পণ্যের দামে। অবরোধের কারণে পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় কেউ শাকসবজি কিনছে না। ঢাকা থেকে আসছেন না পাইকারি ব্যবসায়ীরা। ফলে প্রভাব পড়েছে জীবনযাপনে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, যেখানে পণ্য পরিবহনে আগে দিনে ২০টি গাড়ি চলতো, বর্তমানে তা ১০ থেকে ১২টিতে নেমে এসেছে। কিছুদিন আগেও পেঁয়াজ আলু কিছুটা বাড়তি দামে বিক্রি হলেও ২ নভেম্বর থেকে কমতে শুরু করেছে।
তারা জানান, কিছুদিন আগেও শাকসবজির দাম বাড়তি ছিল। গত দুই দিনে অর্ধেকে নেমে এসেছে। বাজারে শাকসবজির সরবরাহ বেশি। কিন্তু অবরোধের কারণে ঢাকা ও আশপাশের এলাকা থেকে পাইকাররা আসছেন না।
শ্রীপুর উপজেলর তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের কৃষক আল অমীন বলেন, ইদানীং শাকের চাহিদা কিছুটা কম কিন্তু আমদানি বেশি। আগে এক কেজি লালশাক বিক্রি করেছি ৬০ টাকায়। এখন তা কমে এসে দাঁড়িয়েছে ২০ টাকায়। বর্তমানে যে দাম পাওয়া যাচ্ছে, তা দিয়ে পোষাচ্ছে না। আগে দাম বেশি ছিল। এসব কারণে আমরা ক্ষতিগ্রস্ত।
পাইকারি বিক্রেতা সুলতান উদ্দিন বলেন, কলমিশাক আগে বিক্রি হতো ৩০ টাকা কেজি দরে। এখন বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। অবরোধের আগের দিন থেকে দাম কমেছে। এ মৌসুমে শাকসবজির আমদানি বেশি এবং চাহিদা কমে যাওয়ায় দামে ভাটা পড়েছে।
তিনি আরও বলেন, এখানে কাঁচামালের সব ধরনের সবজি শ্রীপুরের মাওনা চৌরাস্তা কাঁচামালের আড়তে আসে। আশপাশের ১০ থেকে ৩০ কিলোমিটার দূর এমনকি বিভিন্ন জেলা থেকেও আসে। অবরোধে আমরা বিভিন্ন জেলায় স্থানীয় পণ্য পাঠাই। আগে ৮ থেকে ১০টি গাড়ি মালামাল পাঠনো হতো, এখন ৫ থেকে ৭টি গাড়ি মালামাল পাঠানো হয়। আগে একটা গাড়ি ২০ থেকে ২৫ হাজার টাকায় পণ্য পরিবহন করতো। অবরোধের কারণে এখন তা আড়াই থেকে তিন হাজার টাকা বেড়েছে।
আগে একেক আড়তে দিনে বিক্রি হতো দুই থেকে তিন লাখ টাকা জানিয়ে তিনি বলেন, এখন অবরোধের সময় বিক্রি হচ্ছে দেড় থেকে ২ লাখ টাকা। কমপক্ষে ২০০ আড়তদার রয়েছেন এখানে। প্রতি আড়তে অন্তত ১০ জন করে বিক্রেতা রয়েছেন।
আড়ত মালিক নাজমুল হাসান বলেন, রাজনৈতিক অন্দোলন কর্মসূচিতে দাম বাড়ার কথা ছিল। কিন্তু তা না হয়ে এর উল্টো হয়েছে। কাঁচা মালামাল নষ্ট হচ্ছে। রাজনৈতিক কর্মসূচি না থাকলে পেঁয়াজ আলুর দাম আরও কমে যেতো। এমনও হতে পারে দাম বাড়ার কারণে অনেকে পোঁয়াজ-আলু কেনা থেকে বিরত রয়েছেন। চাহিদা কমে যাওয়ায় দাম এখন নিম্নমুখী।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।