শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সরকারি মেডিকেল কলেজ:

অবকাঠামো ও জনবল সংকটেও আসন সংখ্যা বেড়েই চলেছে

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, রাত ২:৫০
অবকাঠামো ও জনবল সংকটেও আসন সংখ্যা বেড়েই চলেছে
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষকসহ সার্বিক জনবল সংকটে ভুগছে দেশের সরকারি মেডিকেল কলেজগুলো। রয়েছে তীব্র অবকাঠামো সংকট। নেই পর্যাপ্ত আধুনিক শিক্ষা উপকরণ ও ল্যাব সুবিধা। এর মধ্যেও বাড়ছে আসন সংখ্যা। দেশের সরকারি মেডিকেল কলেজগুলোয় এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি) কোর্সে আসন সংখ্যা সাড়ে চার হাজারের কিছু কম। আগামী শিক্ষাবর্ষে (২০২৩-২৪) আরো ১ হাজার ৩০টি আসন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। জনবল ও অবকাঠামো সংকট সমাধান না করে এক ধাক্কায় প্রায় ২৪ শতাংশ আসন বাড়ানোর এ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা।
তারা বলছেন, মানসম্মত চিকিৎসা শিক্ষার জন্য যথাযথ শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিশ্চিত করা জরুরি। কিন্তু দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর সবক’টিতেই শিক্ষক সংকট। শিক্ষার্থীদের সর্বাধুনিক শিখন পদ্ধতি অনুসরণের মাধ্যমে ক্লাস, পরীক্ষাগার ও হাসপাতালে প্রশিক্ষিত করা অত্যাবশ্যক। সরকার গত দেড় দশকে ২০টি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে। কিন্তু কলেজগুলোয় সে অনুযায়ী শিক্ষা উপকরণ বাড়ানো হয়নি। কোনো কোনো কলেজের নিজস্ব একাডেমিক ভবনই নেই। বেশ কয়েকটির নিজস্ব হাসপাতাল নেই। রয়েছে পরীক্ষাগার, গবেষণাগার, গ্রন্থাগার, উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক ও দক্ষ অন্যান্য লোকবলের অভাবও। এসব সংকট সমাধান না করে কলেজগুলোর আসন সংখ্যা যত বাড়ানো হবে চিকিৎসা শিক্ষার মানও তত নিম্নগামী হবে। এর ধারাবাহিকতায় ভবিষ্যতে হুমকিতে পড়তে পারে দেশের চিকিৎসা ও জনস্বাস্থ্য খাত।
২০০৯ সালে দেশে এমবিবিএস কোর্সের আসন ছিল ২ হাজার ৫০টি। গত দেড় দশকে তা ক্রমেই বাড়ানো হয়েছে। সর্বশেষ চলতি সপ্তাহেই আগামী শিক্ষাবর্ষে (২০২৩-২৪) আসন বাড়ানোর কথা জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ওই প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি মেডিকেল কলেজগুলোয় আসন সংখ্যা ৪ হাজার ৩৫০। আগামী শিক্ষাবর্ষে তা আরো প্রায় ২৪ শতাংশ বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার ৩৮০টি। সবগুলো কলেজেই নতুন শিক্ষার্থী ভর্তির জন্য আসন বাড়ানো হয়েছে। কলেজগুলোয় আসন বেড়েছে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৫০টি পর্যন্ত।
প্রায় এক দশক আগে শিক্ষা কার্যক্রম শুরু করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ। বর্তমানে এখানে শিক্ষার্থী ভর্তি হচ্ছে ৫১টি আসনে। আগামী শিক্ষাবর্ষ থেকে তা বাড়িয়ে ৭৫টি করা হয়েছে। কলেজটির নিজস্ব একাডেমিক ভবন নেই। নিজস্ব হাসপাতালও নেই। স্থানীয় জেলা হাসপাতালের একটি ভবনে চলছে কলেজের শিক্ষা কার্যক্রম। ২০১৪ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্ধিত আসনের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ সংকট দেখা দেবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
একইভাবে নানা সংকট থাকলেও পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত নেত্রকোনা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন ২৫টি বাড়িয়ে ৭৫টি করা হয়েছে। একই চিত্র রাজধানীর সরকারি মেডিকেল কলেজগুলোরও। প্রতিষ্ঠার আট বছর পরও মুগদা মেডিকেল কলেজের নিজস্ব একাডেমিক ভবন গড়ে তোলা যায়নি। রয়েছে শিক্ষা উপকরণেরও সংকট। এ কলেজটিরও আসন বাড়ানো হয়েছে।
কলেজ ভবন ও নিজস্ব হাসপাতাল নেই পটুয়াখালী মেডিকেল কলেজের। জেলা হাসপাতালকে ২৫০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, ‘‌খুব শিগগিরই অবকাঠামোর সংকট কেটে যাবে। শিক্ষক সংকট রয়েছে। তবে তা সমাধানের চেষ্টা চলছে।’
তথ্য অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে সবচেয়ে বেশি আসন বাড়ানো হয়েছে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এ কলেজে ৫০টি আসন বাড়িয়ে ১২৫টি করা হয়েছে। এরপর সর্বনিম্ন ২০টি করে আসন বেড়েছে ১৩টি মেডিকেল কলেজে। এসব কলেজে আসন বাড়ানোর ক্ষেত্রে মেডিকেল কলেজের অবকাঠামো ও অন্যান্য সক্ষমতাকে আমলে নেয়া হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে ২২টিতে নিজস্ব হাসপাতাল রয়েছে। বাকি ১৫টি কলেজের নিজস্ব হাসপাতাল নেই।
মেডিকেল কলেজগুলোর আসন বৃদ্ধির সময় প্রতিষ্ঠানের সক্ষমতা এবং সীমাবদ্ধতার কথা চিন্তা করা হয়নি বলে মন্তব্য করেছেন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) সাবেক জ্যেষ্ঠ পরামর্শক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক। তিনি বলেন, ‘দেশের চিকিৎসা শিক্ষার মান এখন নিম্নগামী। কলেজগুলোয় আসন বাড়ানো হয়েছে কিন্তু শিক্ষক সংকট রয়ে গেছে। ১০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক প্রয়োজন। বর্তমানে যেসব শিক্ষার্থী রয়েছেন তাদের জন্যও পর্যাপ্ত শিক্ষক নেই। সেখানে আসন বাড়ানো অযৌক্তিক। প্রশিক্ষণের জন্য অনেক কলেজের হাসপাতাল নেই। প্রশিক্ষণ ছাড়া একজন কীভাবে চিকিৎসক হয়ে উঠবেন। গবেষণার জন্য গবেষণাগার, পরীক্ষাগার ও গ্রন্থাগার নেই। এসব না থাকলে চিকিৎসা শিক্ষার মান ব্যাহত হবেই।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৯ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৯ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৯ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৯ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৯ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৯ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৯ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৯ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৯ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৯ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৯ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ২০ ঘণ্টা আগে