অন্য ভাতা পাবেন না ফ্যামিলি কার্ডধারীরা
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ মে, ২০২৬ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
যারা ফ্যামিলি কার্ডের সুবিধা পাচ্ছেন, সরকারের অন্য কোনো ভাতা সুবিধা পাবেন না তারা। সুবিধাভোগীরা যাতে সরকারি কোষাগার থেকে একাধিক ভাতা সুবিধা না পান, সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা ও ভাতা বাড়ানো হচ্ছে। তবে এর পরিধি হবে আগের চেয়ে তুলনামূলক কম। ভাতাও বাড়ছে। পরিমাণ হবে কম। বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, ফ্যামিলি কার্ডের আওতা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ডকে নতুন করে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে যারা ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন, অন্য কোনো সামাজিক ভাতা পাবেন না তারা।
নাম প্রকাশ না করার শর্তে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যারা ফ্যামিলি কার্ডের আওতায় আছেন কিংবা আনা হবে, তারা সরকারের চলমান অন্য ভাতা সুবিধা পাবে না। ডুপ্লিকেশন বা একাধিক সুবিধা পরিহার করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুস্থ ও গরিব মানুষের জন্য বর্তমানে সাত-আটটি নিয়মিত মাসিক ভাতা চালু আছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, মহিলা-শিশু মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের আওতায় এসব কর্মসূচি চালু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় দুটি কর্মসূচি হচ্ছে বয়স্ক ও বিধবা ভাতা।
বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৬১ লাখ, যারা নিয়মিত মাসিক ৬৫০ টাকা করে পান। জানা গেছে, এই সংখ্যা আগামী বাজেটে বেড়ে ৬২ লাখে উন্নীত করা হচ্ছে। অর্থাৎ পরিধি বাড়িয়ে বাড়তি এক লাখ করা হবে। ভাতার অঙ্ক ৫০ টাকা বাড়তে পারে।
অন্যদিকে বর্তমানে বিধবা ভাতা পাচ্ছেন ২৯ লাখ। এই সংখ্যাও এক লাখ বাড়তে পারে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্র বলেছে, যারা এসব ভাতা সুবিধা পাচ্ছেন ফ্যামিলি কার্ডের সুবিধা পেতে হলে তাদেরকে চলমান ভাতা সুবিধা সারেন্ডার বা বাদ দিতে হবে।
জানা গেছে, আগামী বাজেটে ৪০ লাখ পরিবারকে নতুন করে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। এর জন্য বরাদ্দ রাখা হচ্ছে ১৩ হাজার ৪০৫ কোটি টাকা।
এর মধ্যে ৪০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে । এতে সরকারের ব্যয় হয়েছে ৩৮ কোটি টাকা।
জুনের মধ্যে ৮০ হাজার পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
বিএনপি সরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে ,যা ১০ মার্চ থেকে পরীক্ষামূলক কার্যকর করা হয়েছে।
এর আওতায় সুবিধাভোগীরা মাসিক ২ হাজার ৫০০ টাকা করে পাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে এভাবেই দখলদারদের অসংখ্য যুদ্ধযান ভাঙারি হয়ে যত্রতত্র পড়েছিলো।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তাজমহলে ‘হিন্দু মন্দির’ তদন্ত চেয়ে সরকারকে হাইকোর্টের নোটিশ
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টানা বৃষ্টি আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলতি অর্থবছরে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে, এডিবির পূর্বাভাস
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












