রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

‹ পাঠকের কলম

Hm imam সক্রিয় পাঠক ২৯ নভেম্বর, ২০২৬ · রাত ১:০১

ইরানের ড্রোন বহরে যুক্ত হলো আরো ৩টি নতুন ড্রোন

‼️ জিপিএস ছাড়াই হামলা চালাতে সক্ষম ইরানের নতুন ড্রোন।

🔹 ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) মহাকাশ ও বিমানবাহিনীর সামরিক সক্ষমতা প্রদর্শনীতে নতুন তিনটি ছোট আকারের ড্রোন উন্মোচন করা হয়েছে। দেশটির মাশহাদ শহরে আয়োজিত এই প্রদর্শনীতে তৈরি করা ড্রোনগুলো দেশেই উৎপাদিত। নতুন ড্রোনগুলো মূলত শত্রুপক্ষের ছোট ড্রোন প্রতিহত করা, একমুখী হামলা এবং জিপিএস ও ইলেকট্রনিক যুদ্ধের বাধা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে।

🔹 সায়েহ (ছায়া) নামের ড্রোনটি চারটি পাখাবিশিষ্ট ছোট আকারের উড়ন্ত যান। এটি শত্রুপক্ষের ছোট ড্রোন আকাশেই প্রতিহত করতে পারে। এতে রাতের বেলায় অভিযান পরিচালনার জন্য তাপ শনাক্তকারী ক্যামেরা রয়েছে। ড্রোনটির ওজন মাত্র ২ কেজি এবং পাল্লা প্রায় ১০ কিলোমিটার।

🔹 কাসেদাক (ড্যান্ডেলিয়ন) হলো ১৩ কেজি ওজনের একমুখী আক্রমণকারী ড্রোন। জিপিএস সংকেত বন্ধ বা বাধাগ্রস্ত হলেও এটি কাজ করতে পারে। স্বয়ংক্রিয় দিকনির্দেশনা এবং ক্যামেরার মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটি প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরত্বে হামলা চালাতে সক্ষম।

🔹 তৃতীয় ড্রোনটির ওজন ২.৮ কেজি। দেখতে এটি যুক্তরাষ্ট্রের তৈরি সুইচব্লেড-৩০০ ড্রোনের মতো। এটিও জিপিএস সংকেত ছাড়াই কাজ করতে পারে। ছবি বিশ্লেষণের মাধ্যমে নিজের অবস্থান নির্ণয় এবং লক্ষ্যবস্তু শনাক্ত করার প্রযুক্তি রয়েছে এতে। এর পাল্লা প্রায় ২০ কিলোমিটার।

🔹 নতুন ড্রোনগুলো উন্মোচনের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, ছোট আকারের চালকবিহীন যুদ্ধযান তৈরিতে ইরান ক্রমেই বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে জিপিএস সংকেত বন্ধ রাখা বা ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে যোগাযোগ ও নিয়ন্ত্রণব্যবস্থায় বাধা সৃষ্টি করা হলেও যেন ড্রোনগুলো কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেদিকে বিশেষ নজর দিচ্ছে দেশটির সামরিক বাহিনী।

@সরোয়ার আলম

এটি পাঠকের নিজস্ব লেখা ও মত; দৈনিক আল-ইহসান-এর সম্পাদকীয় অবস্থান নয়।

♥ ২

০টি মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।