আজ পবিত্র ১৪ই জুমাদাল উখরা শরীফ

আজ পবিত্র ১৪ই জুমাদাল উখরা শরীফ।
পঞ্চম হিজরী শতকের মুজাদ্দিদ, হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছাল শরীফ দিবস।
ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার আসল নাম আবূ হামিদ মুহম্মদ। উনার পিতা ও পিতামহ উভয়ের নামই মুহম্মদ রহমতুল্লাহি আলাইহিমা। তিনি খোরাসানের অন্তর্গত তুস নগর এর গাজালা নামক স্থানে জন্ম গ্রহণ করেন। একারণেই উনাকে গাজ্জালী বলা হয় এবং এই নামেই তিনি প্রসিদ্ধি লাভ করেন।
তিনি ইহইয়াউ উলূমিদ্দীনসহ অসংখ্য কিতাব প্রণয়ন করেছেন। নিম্নে উনার লিখিত কতিপয় কিতাবের নাম উল্লেখ করা হলো:
• ইহইয়াউ উলুমিদ্দীন (সার্বিক বিষয়ে লিখিত)
• কিমিয়ায়ে সাআদাত (আত্মার পরিশুদ্ধি অর্থাৎ ইলমে তাছাউফ সম্পর্কে লিখিত বিখ্যাত কিতাব)
• মিনহাজুল আবেদীন (ইবাদতের ধাপ নিয়ে লেখা গুরুত্বপূর্ণ গ্রন্থ।)
• তাহাফুতুল ফালাসিফা (তৎকালীন দার্শনিকদের কিছু মতবাদের যুক্তিনির্ভর সমালোচনা নিয়ে রচিত বিখ্যাত কিতাব।)
• আল-মুনকিয মিনাদ দ্বলাল (উনার আত্মজীবনীমূলক গ্রন্থ, যেখানে সত্য অনুসন্ধান ও জ্ঞানচর্চার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে)
• মিশকাতুল আনোয়ার
• মুকাশাফাতুল কুলূব (্এটাও ইলমে তাছাউফ নিয়ে লিখিত)
• নছীহাতুল মুলূক (শাসক ও নেতৃত্বের দায়িত্ব-কর্তব্য বিষয়ক উপদেশমূলক গ্রন্থ।)
এটি পাঠকের নিজস্ব লেখা ও মত; দৈনিক আল-ইহসান-এর সম্পাদকীয় অবস্থান নয়।
♥ ৪
০টি মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।