মূর্তি ও মন্দির ভেঙ্গে ফেলা খাছ সুন্নত মুবারক।(১)

মূর্তি ও মন্দির ভেঙ্গে ফেলা খাছ সুন্নত মুবারক
সংখ্যা: ৩০৭তম সংখ্যা | বিভাগ: বিশেষ আটিকেল
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
فَاجْتَنِـبُوا الرِّجْسَ مِنَ الْاَوْثَانِ
অর্থ: “তোমরা মূর্তি-ছবির অপবিত্রতা থেকে বেঁচে থাকো।” (সম্মানিত ও পবিত্র সূরা হজ্জ শরীফ: ৩০)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
بُعِـثْتُ لِكَسْرِ الْمَزَامِيْـرِ وَالْاَصْنَامِ
অর্থ: “আমি বাঁশি, গান-সূর, বাদ্যযন্ত্র ও মূর্তি, প্রতিমা, ভাস্কর্য ধ্বংস করার জন্য, ভেঙ্গে ফেলার জন্য প্রেরিত হয়েছি।” (তাফসীরে আযীযী)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন,
اَمَرَنِــىْ رَبِّـىْ عَزَّ وَجَلَّ بِـمَحْقِ الْمَعَازِفِ وَالْمَزَامِـيْـرِ وَالْاَوْثَانِ وَالصُّلُبِ وَاَمْرِ الْـجَاهِلِـيَّةِ
অর্থ: “আমার রব তা‘য়ালা মহান আল্লাহ পাক তিনি আমাকে মহাসম্মানিত ওহী মুবারক করেছেন বাদ্যযন্ত্র, গান, বাঁশি, সূর, মূর্তি, ক্রুশ ও জাহিলী কাজসমূহ ধ্বংস করার জন্য।” (মুসনাদে আহমাদ ৩৬/৫৫১, মুসনাদুল হারিছ ২/৭৭০, মিশকাত শরীফ, মিরক্বাত শরীফ)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং নিজে মূর্তি ধ্বংস করেছেন:
‘বুখারী শরীফে’ এসেছেন,
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ دَخَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وسلَّم مَكَّةَ يَـوْمَ الْفَتْحِ وَحَوْلَ الْـبَـيْتِ سِتُّـوْنَ وَثَـلٰثَمِائَةِ نُصُبٍ فَجَعَلَ يَطْعَـنُـهَا بِعُوْدٍ فِـىْ يَدِهٖ وَيَـقُوْلُ {جَآءَ الْـحَقُّ وَزَهَقَ الـبَاطِلُ } {جَآءَ الْـحَقُّ وَمَا يُـبْدِئُ الـبَاطِلُ وَمَا يُعِـيْدُ}
অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে মাস‘ঊদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ বিজয়ের দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ উনার মধ্যে প্রবেশ করলেন, তখন মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার চারপাশে তিনশত ষাটটি (৩৬০টি) মূর্তি ছিলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজের মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক (হাত মুবারক) উনার মহাসম্মানিত লাঠি মুবারক দিয়ে মূর্তিগুলোকে আঘাত (করে ধ্বংস) করতে থাকেন আর ইরশাদ মুবারক করতে থাকেন- ‘হক্ব এসেছেন এবং বাত্বিল বিলুপ্ত হয়েছে’। সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা ইসরা’ শরী : ৮১) ‘হক্ব এসেছেন, বাত্বিলের আর উদ্ভব ও পুনরুদ্ভব ঘটবে না’।” সুবহানাল্লাহ! {(সম্মানিত ও পবিত্র সূরা সাবা’ শরীফ: ৪৯) বুখারী শরীফ}
অন্য বর্ণনায় এসেছেন,
فَكَانَ لَا يُشِيْـرُ اِلـٰى صَنَمٍ اِلَّا وَيَسْقُطُ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত লাঠি মুবারক দিয়ে মূর্তিগুলোকে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল আমীন মুবারক (ইশারা মুবারক) করা মাত্রই সেগুলি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়।” সুবহানাল্লাহ! (বাইহাক্বী শরীফ, আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্ ৪/৩৪৫)
মুবারক নির্দেশে ইয়ামানের কথিত কা’বা ‘যুল খালাছাহ্’ মন্দির ধ্বংস:
বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবূ দাঊদ শরীফ, মুছান্নাফ ইবনে আবী শায়বাহ্ ইত্যাদি কিতাবে এসেছে, হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে উদ্দেশ্য করে ইরশাদ মুবারক করলেন,
اَلَا تُرِيـْحُنِـىْ مِنْ ذِى الْـخَلَصَةِ
‘আপনি কি ‘যুল খালাছাহ্’ মন্দিরটি ধ্বংস করে আমাকে ইতমিনান করবেন না? সান্ত্বনা মুবারক দিবেন না?’
এই ঘরটি খাস‘আম গোত্রের একটি মন্দির। যাকে ইয়ামানের কা’বা বলা হতো। এরপর আমি ‘আহ্মাস’ গোত্রের দেড় শত (১৫০) জন লোক নিয়ে রওয়ানা দিলাম। উনারা সবাই অত্যন্ত দক্ষ ঘোড়সাওয়ারী ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আমি আরযী পেশ করলাম যে, আমি ঘোড়ার উপর স্থির থাকতে পারি না। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমার বুক মুবারক-এ মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক (হাত মুবারক) দ্বারা মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাবার্রুক মুবারক (স্পর্শ মুবারক) করলেন। এমনকি আমি আমার বুক মুবারক-এ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুশ শক্ব মুবারক (আঙ্গুল মুবারক মুবারক) উনার ছাপ দেখতে পেলাম এবং তিনি আমার জন্য মহাসম্মানিত দো‘আ মুবারক করলেন, ‘আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! দয়া করে আপনি উনাকে ঘোড়ার পিঠে স্থির রাখুন এবং উনাকে পথপ্রদর্শক ও সুপথপ্রাপ্ত করুন।’ (বর্ণনাকারী বলেন,)
فَانْطَـلَقَ اِلَـيْـهَا فَكَسَرَهَا وَحَرَّقَـهَا
‘অতঃপর হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি সেখানে গিয়ে ঐ মন্দিরটি ভেঙ্গে ফেললেন এবং আগুন দ্বারা জ্বালিয়ে দিলেন’।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবূ দাঊদ শরীফ, মুছান্নাফ ইবনে আবী শায়বাহ্ ৬/৩৯৭, মুসনাদে আহমাদ ৩১/৫২৫, আস সুনানুল কুবরা লিল বাইহাক্বী ৭/৩৭০ ইত্যাদি)
-- পরবর্তী লেখনির অপেক্ষায় থাকুন।
এটি পাঠকের নিজস্ব লেখা ও মত; দৈনিক আল-ইহসান-এর সম্পাদকীয় অবস্থান নয়।
♥ ১ ১ শেয়ার
০টি মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।