সরকারি চাকরিতে শূন্যপদ কত, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
দেশের সরকারি চাকরিগুলোতে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মুহম্মদ আব্দুল বারী।
, ২১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৭ জুলাই, ২০২৬ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী সংসদের সামনে সরকারি চাকরিজীবীদের হালনাগাদ সংখ্যাও তুলে ধরেন। তার দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন।
প্রতিমন্ত্রীর উপস্থাপিত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রশাসনের শীর্ষস্তরের পদগুলোতে পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা বেশি, আবার কিছু গুরুত্বপূর্ণ পদে এখনও অনেক ঘাটতি রয়েছে।
সংসদে দেয়া হিসাব অনুযায়ী, দেশে সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে পদের চেয়ে ১০ জন বেশি–অর্থাৎ ৩৭৮ জন কর্মরত। একই চিত্র দেখা গেছে উপসচিব পদেও; এখানে ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে কাজ করছেন ২ হাজার ৯৪০ জন (পদের চেয়ে ৬৯৫ জন বেশি)। তবে উল্টো চিত্র যুগ্ম সচিব পদে। ১ হাজার ১১৬টি পদের বিপরীতে এই পদে কর্মরত আছেন ৮৯৩ জন, অর্থাৎ এখানে ২২৩টি পদ এখনও খালি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত সুপারিশের সময়সীমা ক্রমান্বয়ে কমিয়ে আনছে সরকার।
সংসদে তিনি বিগত কয়েকটি বিসিএসের সময়কালের তুলনা চিত্র তুলে ধরেন। যেখানে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে ৩ বছর ৭ মাস সময় লেগেছিল, সেখানে ৪৫তম বিসিএসে ২ বছর ১১ মাস ২৭ দিন, ৪৬তম বিসিএসে ২ বছর ২ মাস ৯ দিন এবং ৪৭তম বিসিএসে মাত্র ১ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের পরিকল্পনা রয়েছে আগামী ৫০তম বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করার।
পদোন্নতিকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন ক্যাডারের দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের সার্বিক দিক বিবেচনা করে যথাসময়ে পদোন্নতি দেয়া হয়ে থাকে। ২০২৫ সাল পর্যন্ত সরকারি জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিতে নারী কর্মকর্তা ও কর্মচারীর হার শতকরা ২৯ ভাগ।
এদিকে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘জনপ্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যায্য প্রভাবমুক্ত রেখে মেধা, সততা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে ব্যবহারের নীতি বাস্তবায়িত হচ্ছে।’
আলাদা এক প্রশ্নে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সাধারণ শূন্য পদের বাইরে বর্তমানে সারা দেশে বিভিন্ন ক্যাডার সার্ভিসের নিজস্ব পদে ৮ হাজার ৯৯টি পদ খালি রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ শিক্ষক-গবেষক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












