মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৪র্থ পর্ব)
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বিজয় লাভের রহস্য:
সেটাই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ الْحَمِيْدِ بْنِ جَعْفَرٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ أَبِيْهِ اَنَّ حَضْرَتْ خَالِدَ بْنَ الْوَلِيْدِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ فَقَدَ قَلَنْسُوَةً لَه يَوْمَ الْيَرْمُوْكِ فَقَالَ اطْلُبُوْهَا فَلَمْ يَجِدُوْهَا فَقَالَ اُطْلُبُوْهَا فَوَجَدُوْهَا فَاِذَا هِىَ قَلَنْسُوَةٌ خَلَقَةٌ فَقَالَ حَضْرَتْ خَالِدٌ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اعْتَمَرَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَلَقَ رَأْسَه فَابْتَدَرَ النَّاسُ جَوَانِبَ شَعْرِهِ فَسَبَقْتُهُمْ اِلٰى نَاصِيَتِهِ فَجَعَلْتُهَا فِىْ هٰذِهِ الْقَلَنْسُوَةِ فَلَمْ أَشْهَدْ قِتَالًا وَهِىَ مَعِىْ اِلَّا رُزِقْتُ النَّصْرَ
অর্থ: “হযরত আব্দুল হামীদ ইবনে জা’ফর রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সম্মানিত পিতা থেকে বর্ণনা করেন। সম্মানিত ইয়ারমূক জিহাদের দিন হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সম্মানিত টুপি মুবারক হারিয়ে যায়। তিনি সৈন্যদেরকে উনার সম্মানিত টুপি মুবারক খোঁজার জন্য নির্দেশ দেন। উনারা প্রথমে খুঁজে পাননি। অতঃপর আবার নির্দেশ মুবারক দেন, তখন উনারা সেই টুপি মুবারক ছিন্ন অবস্থায় খুঁজে পান।
তারপর হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত উমরা মুবারক করার পর উনার মহাসম্মানিত নূরুল ফাতহ মুবারক হলক্ব করেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা দ্রুত উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার চতুর্পাশ্বে ছুটে আসেন। আমি সবার আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল হুদা মুবারক উনার সামনের মহাসম্মানিত নূরুল ফাতহ মুবারক উনার নিকট পৌঁছি এবং তা লাভ করার সৌভাগ্য অর্জন করি।
অতঃপর সেই মহাসম্মানিত নূরুল ফাতহ মুবারক (আমার) এই টুপি মুবারক উনার মাঝে স্থাপন করি। এরপর আমি যে কোনো জিহাদে উপস্থিত হয়েছি সবসময়ই আমার সাথে এই টুপি মুবারক ছিলেন এবং আমি মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছি, বিজয় লাভ করেছি।” সুবহানাল্লাহ! (আল মুস্তাদরাক আলাছ ছহীহাইন ৩/৩৩৮, মু’জামুল কাবীর ৪/১৪২, দালায়েলুন নুবুওওয়াহ্ ৬/২৪৯ ইত্যাদি)
অন্য বর্ণনায় রয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ الْحَمِيْدِ بْنِ جَعْفَرٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ أَبِيْهِ اَنَّ حَضْرَتْ خَالِدَ بْنَ الْوَلِيدِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ فَقَدَ قَلَنْسُوَةً لَه يَوْمَ الْيَرْمُوْكِ فَطَلَبَهَا حَتّٰى وَجَدَهَا وَقَالَ اِعْتَمَرَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَلَقَ رَأْسَه فَابْتَدَرَ النَّاسُ جَوَانِبَ شَعْرِهِ فَسَبَقْتُهُمْ اِلٰى نَاصِيَتِهِ فَجَعَلْتُهَا فِىْ هٰذِهِ الْقَلَنْسُوَةِ فَلَمْ أَشْهَدْ قِتَالًا وَهِيَ مَعِىْ إِلَّا رُزِقْتُ النَّصْرَ
অর্থ: “হযরত আব্দুল হামীদ ইবনে জা’ফর রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সম্মানিত পিতা থেকে বর্ণনা করেন। সম্মানিত ইয়ারমূক জিহাদের দিন হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার টুপি মুবারক হারিয়ে যায়। অনেক খোঁজার পর সেই টুপি মুবারক খুঁজে পান।
তারপর হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত উমরা মুবারক করার পর উনার মহাসম্মানিত নূরুল হুদা মুবারক হলক্ব করেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা দ্রুত উনার মহাসম্মানিত নূরুল ফাতহ মুবারক উনার চতুর্পাশ্বে ছুটে আসেন। আমি সবার আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরুল হুদা মুবারক উনার সামনের অংশ লাভ করি। অতঃপর সেই মহাসম্মানিত নূরুল ফাতহ মুবারক (আমার) এই টুপি মুবারক উনার মাঝে স্থাপন করি। এরপর আমি যে কোনো জিহাদ মুবারকে উপস্থিত হয়েছি সবসময়ই আমার সাথে এই টুপি মুবারক ছিলেন এবং আমি প্রত্যেক জিহাদেই মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছি, বিজয় লাভ করেছি।” সুবহানাল্লাহ! (খছাইছুল কুবরা লিস সুয়ূতী ১/১১৭)
হযরত ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وَقَدْ رُوِيَ أَنَّ حضرت خَالِدًا رضى الله تعالى عنه سَقَطَتْ قَلَنْسُوَتُهُ يَوْمَ الْيَرْمُوكِ وَهُوَ فِي الْحَرْبِ فَجَعَلَ يَسْتَحِثُّ فِي طَلَبِهَا فَعُوتِبَ فِي ذَلِكَ فَقَالَ إِنَّ فِيهَا شَيْئًا مِنْ شَعْرِ نَاصِيَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّهَا مَا كَانَتْ مَعِيَ فِي مَوْقِفٍ إِلَّا نُصِرْتُ بِهَا
অর্থ: “বর্ণিত আছে যে, সম্মানিত ইয়ারমুক জিহাদের দিন হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যখন জিহাদে মশগুল ছিলেন, তখন উনার টুপি মুবারক পড়ে যায়। তিনি সেটা খোঁজার জন্য অনেক তাকিদ করছিলেন। একারণে জিহাদ শেষে উনাকে কিছু কথা বলা হয়। (এই প্রচ- জিহাদের মধ্যে আপনি কেন টুপি খুঁজতে এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন?) জবাবে তিনি বলেন, নিশ্চয়ই আমার এই টুপি মুবারক উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল হুদা মুবারক উনার সামনের দিকের কয়েকখানা নূরুল ফাত্হ মুবারক রয়েছেন। আর যে স্থানে অর্থাৎ যে কোনো জিহাদে আমার সাথে এই টুপি মুবারক থাকেন আমি অবশ্যই বিজয় লাভ করি।” সুবহানাল্লাহ! (আল বিদায়াহ ওয়ান নিহায়াহ্ ৭/১১৩)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাকে ঈদ হিসেবে গ্রহণ বিষয়ে আপত্তি ও তার খ-নমূলক জবাব (১)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সৃষ্টির কারো মতো নন (১০)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৬৮)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৮৮)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সৃষ্টির কারো মতো নন (৯)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৬৭)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (৬)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৮৭)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সৃষ্টির কারো মতো নন (৮)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৬৬)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












