বীরগঞ্জে দেশি পটল চাষে সফল কৃষক আব্দুর রহিম
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
জেলার বীরগঞ্জ উপজেলায় কৃষি উদ্যোক্তা যুবক কৃষক আব্দুর রহিম উন্নত জাতের দেশি পটল চাষ করে সফল হয়েছেন। তিনি জৈব সার ব্যবহার করে বিষমুক্ত পদ্ধতিতে পটল চাষ করে সফল হন।
তরুণ উদ্যোক্তা কৃষক আব্দুর রহিম (৩২) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভোগডোবা গ্রামের আব্দুর রহমানের পুত্র।
জেলার বীরগঞ্জ উপজেলার ভোগডোবা গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, উন্নত জাতের দেশি পটল চাষে সফলতার বাস্তব চিত্র। তিনি ৪৫ শতক জমিতে দেশি জাতের পটল চাষ করেছেন। এ পর্যন্ত প্রায় এক লক্ষ ৭০ হাজার টাকার পটল বিক্রি করেছেন। দেশি পটল চাষে তার এই সাফল্য এলাকার অন্যান্য কৃষকদের এ ধরনের সবজি চাষে উৎসাহিত করছে।
কৃষক আব্দুর রহিম বলেন, চলতি মৌসুমে তিনি ৪৫ শতক জমিতে দেশি জাতের পটল চাষ করেছেন। জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও পরিচর্যাসহ পুরো চাষাবাদে তার প্রায় ৫২ হাজার টাকা ব্যয় হয়েছে। নিয়মিত পরিচর্যা ও শ্রম দেওয়ার কারণে ভালো ফলন হয়েছে।
তিনি বলেন, পটল ক্ষেতের পরিচর্যায় দুই জন শ্রমিক বারেক আলী ও নিজাম হক নিয়মিত কাজ করেন। তাদের শ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলে পটলের ভালো ফলন সম্ভব হয়েছে। স্থানীয় বাজারে দেশি জাতের পটলের ব্যাপক চাহিদা রয়েছে। সেই সাথে ভালো দাম পাওয়ায় পটল বিক্রি করে উৎপাদন খরচ বাদে তিনি প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা আয় করেছেন।
বীরগঞ্জ উপজেলার আদর্শ কৃষক আমজাদ আলী বলেন, বীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে দেশের বিভিন্ন জেলার চাহিদা অনুযায়ী দেশি জাতের পটল চাষ ব্যাপক হারে বেড়ে গেছে। এখানকার উৎপাদিত পটল, এখন প্রতিদিন বিভিন্ন যানবাহনে বাইরে থেকে আসা পাইকারেরা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। উৎপাদিত পটলের মান ঠিক রাখতে, কৃষকেরা স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে, পটল চাষ থেকে শুরু করে, উত্তোলন ও বিক্রি পর্যন্ত পরিচর্যা করছেন। ফলে এখান থেকে পাইকারেরা যেসব পটল ক্রয় করে নিয়ে যান সেগুলো গুণগত মানসম্পন্ন।
এই অঞ্চলে বিভিন্ন ধরনের নিরাপদ শাক-সবজি আবাদ হয়। যা সারা দেশে শাক-সবজির চাহিদা পূরণ করে থাকে। এখানে দেশি জাতের পটল চাষে সফল হয়েছেন প্রায় অর্ধশতাধিক কৃষক। এসব কৃষকদের মধ্যে অধিকাংশই তরুণ। এসব তরুণ এবারে উন্নত জাতের দেশি পটল চাষ করে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। চলতি মৌসুমে বীরগঞ্জ উপজেলায় অনেক চাষি পটল চাষ করে সাফল্য অর্জন করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












