‘ইউনিসেফ’ এর ভয়ংকর তৎপরতা:
বাংলাদেশের শিশু ও শিক্ষার্থীদের পশ্চিমা দাস বানানোর প্রকল্প বাস্তবায়ন করছে ইউনিসেফ। (২)
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
আইন ও নীতি তৈরীতে সরকারের উপর চাপ:
শিশুদের নিয়ন্ত্রণে নিতে ও তাদের মতো গড়ে তুলতে আইন প্রণয়ণেও সরকারকে বাধ্য করে। এটি সরকারের মধ্যে প্যারালাল সরকার হিসেবে কাজ করে। যেমন, সম্প্রতি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎতের পর সংবাদ মাধ্যমে বলেছে, “শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষাসহ ১০টি অগ্রাধিকারমূলক অধিকার বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে তারা সক্ষম হয়েছে।” (দৈনিক কালবেলা, ০৭ মে ২০২৬)
শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ:
শিশুদের ব্যক্তিগত জীবন, পারিবারিক আয় এবং স্বাস্থ্য বিষয়ক ডিজিটাল ডেটা সংগ্রহের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে। এই তথ্যগুলো যেকোন সময় তারা অপব্যবহার করতে পারে। যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে।
এজেন্ডা বাস্তবায়নে এনজিও’র মাধ্যমে অর্থায়ন:
ইউনিসেফ স্থানীয় এনজিওর মাধ্যমে বিভিন্ন খাতে ব্যাপক অর্থায়ন করে। এর মাধ্যমে ইউনিসেফ ও দেশী বিদেশী এনজিওগুলো সম্মানিত দ্বীন ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে তৃণমূল পর্যায়ে ব্যাপক কাজ করছে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে এ খাতে ইউনিসেফের সবচেয়ে বড় সহযোগী হলো ব্র্যাক। এছাড়া আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেন, ফ্রেন্ডশিপ, রুম টু রিড, প্ল্যান ইন্টারন্যাশনাল উল্লেখ্যযোগ্য। ক্ষুদ্র নৃগোষ্ঠী ভিত্তিক অনেক এনজিও ইউনিসেফের সাথে জড়িত।
সবগুলো এনজিও শিশু ও শিক্ষার্থীদের মধ্যে বিদেশী এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। এর মধ্যে ‘প্ল্যান ইন্টারন্যাশনাল’ কথিত কন্যা শিশুদের শিক্ষা, বাল্যবিবাহ রোধ এবং লিঙ্গ সমতা বা শিশুদের মধ্যে নারী-পুরুষ সমতা নিয়ে কাজ করে। ইউনিসেফের অর্থায়নে তারা এসব প্রজেক্ট বাস্তবায়ন করে। রোহিঙ্গা শিশুদের নিয়ন্ত্রণেও তাদের প্রকল্প রয়েছে।
উল্লেখ্য ইউনিসেফ দেশের শিশুদের মধ্যে সম্মানিত দ্বীন ইসলাম, দ্বীনি তাহযীব-তামাদ্দুন এবং দেশের মূল্যবোধ ও সংস্কৃতি বিরোধী কাজ করলেও সরকারের কোন নজরদারী বা নিয়ন্ত্রণ নেই। বরং ইউনিসেফ সরকারের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন ও পরামর্শের মাধ্যমে সরকারের বিভিন্ন সেক্টরে প্রভাব বিস্তার করে চলেছে।
শিক্ষা, স্বাস্থ্য সহ সব পর্যায়ে সরকার যদি ইউনিসেফের অর্থায়ন ও হস্তক্ষেপ বন্ধ না করে তাহলে পশ্চিমা এজেন্ডা অনুযায়ী ইউনিসেফ ও অন্যান্য বিদেশী এনজিওগুলো অদূর ভবিষ্যৎতে বাংলাদেশের কোমলমতি শিশুদের তাদের অনৈতিক মূল্যবোধ শিক্ষা দেওয়ার মাধ্যমে পশ্চিমাদের দাসে পরিণত করবে। নতুন উপনিবেশ তৈরীতে কাজে লাগাবে।
শিশু-কিশোর তথা বাংলাদেশের শিক্ষার্থীদের পশ্চিমা স্বার্থবাহী তথ্যপাচারকারী, এজেন্ট, গোয়েন্দা, দ্বীন ইসলামহীন একেকজন বিকৃতমনা হিসেবে গড়ে তুলবে। যারা দেশের জন্য নয় বরং তাদের জন্যই কাজ করবে। অর্থাৎ গোটা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ন্ত্রণে নেওয়ার ভয়াবহ প্রকল্প বাস্তবায়ন করছে ইউনিসেফ।
-মুহম্মদ জুলফিকার হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাতক্ষীরায় মসজিদ ভাঙার ধৃষ্টতা এবং আইনের শাসনের জরুরি প্রয়োজনীয়তা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে সাম্রাজ্যবাদী নব্য-ক্রুসেডারদের সামরিক আগ্রাসনের এক পৈশাচিক ফাঁদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৭)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের কৌশলগত নিরপেক্ষতার সামনে নতুন ভূরাজনৈতিক ফিৎনা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












