মুসলমানদের একমাত্র নিজস্ব সোশিয়াল প্লাটফর্ম 'ছিরাতুল মুস্তাক্বীম'

❝ ফেসবুকের দিন শেষ, ছিরাতুল মুস্তাক্বীম এর বাংলাদেশ ❞
❏ সিরাতুল মুস্তাক্বীম কি??
‘সিরাতুল মুস্তাক্বীম’ একটি আন্তর্জাতিক বিশেষ যোগাযোগ মাধ্যম। যে মাধ্যমকে প্রচলিত ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়। চলমান পশ্চিমা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভয়াবহতা ও আগ্রাসন থেকে সাধারণ ব্যবহারকারীদের মুক্তি দিতে এটি তৈরী করা হয়েছে। এই প্লাটফর্ম সম্পূর্ণ শরীয়তসম্মত এবং অসামাজিক দৃশ্য ও দূষনমুক্ত। প্রয়োজনীয় প্রায় সকল ফিচারই এখানে রয়েছে।
❏ আপনি কেন 'ছিরাতুল মুস্তাক্বীম ' রেজিষ্ট্রেশন করবেন বা ব্যবহার করবেন?
বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের একটি নিজস্ব সামাজিক প্রচার মাধ্যম থাকা অত্যন্ত জরুরী। শিশু থেকে শুরু করে কিশোর, তরুন, যুবক ও নারীদের মধ্যে ক্যান্সার রূপ ধারণ করে ধীরে ধীরে বড় হচ্ছে যে রোগটি সেটি হচ্ছে প্রচলিত কথিত সোশ্যাল মিডিয়ার নেশা। প্রচলিত ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদি দিয়ে মুষ্টিমেয় কিছু লোক ফায়দা হাছিল করলেও ব্যবহারকারীদের বড় একটি অংশ নানা দিক থেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সাধারণ মুসলমানগণ ঈমান, আক্বিদা ও আমলের দিক থেকেও ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ব্যবহারকারীদের মধ্যে মানসিক অস্থিরতা, ডিপ্রেশন ও পারিবারিক বিচ্ছেদও বাড়ছে জ্যামিতিক হারে। শিক্ষার্থীদের পড়াশোনা ও মেধা বিকাশেও বড় বাধা হয়ে আছে এসব মিডিয়া। ওদিকে সারা বিশ্বের মানুষদের সাথে তথ্যের আদান প্রদান ও সহজ যোগাযোগ ব্যবস্থারও প্রয়োজন। তাই বিপথগামী না হয়ে মানুষের প্রয়োজন পূরণ হয় এমন একটি সোশ্যাল মিডিয়া বর্তমানে সময়ের দাবী ও সচেতন গণমানুষের দাবী।
এমন প্রয়োজনের তাগিদে বাংলাদেশে একটি আন্তর্জাতিক বিশেষ যোগাযোগ মাধ্যম যাত্রা শুরু করেছে যার নাম সিরাতুল মুস্তাক্বীম। আরবি সিরাতুল মুস্তাক্বীম অর্থ সহজ সরল পথ (The Simplest Media)। ওয়েব ঠিকানা SM40.COM। পৃথিবীর নানা প্রান্তে থাকা মানুষদের সাথে যোগাযোগ মাধ্যম হিসেবে এটি একটি আদর্শ মিডিয়া।
★বুঝার সুবিধার্থে কিছু বৈশিষ্ট্য/ফিচার তুলে ধরছিঃ-
১. শতভাগ শরীয়তসম্মত (প্রাণীর ছবি মুক্ত, মিউজিক বা গান-বাজনা মুক্ত, ইসলাম বিরোধী কনটেন্ট মুক্ত)
২. অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই পোষ্ট, লাইক, কমেন্ট ও শেয়ার সুবিধা আছে।
৩. আইডি ছাড়াও পেইজ, গ্রুপ, ব্লগ, ইভেন্ট, মার্কেট সুবিধা আছে।
৪. মার্কেট-এ আপনার পন্যের বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে প্রচার প্রসার করতে পারবেন।
৫. ভয়েস রেকর্ডিং করে পোষ্ট, অডিও পোষ্ট, ভিডিও পোষ্ট করার সুবিধা আছে। কাউকে মেনশন করা ও হ্যাশট্যাগ সুবিধা আছে।
৬. ফ্রেন্ড লিস্ট আনলিমিটেড।
৭. বহুল আলোচিত সব সংবাদ ও ট্রেন্ডিং বিষয়গুলো পাওয়া যায়।
ইত্যাদি আরো অনেক ফিচার আছে যা প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সম্পূর্ণ আলাদা।
তাই আসুন সবাই একযোগে মুসলমানদের একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ছিরাতুল মুস্তাক্বীম’ (sm40.com)এর সাথে সংযুক্ত থাকি। পরিবার ও বন্ধুদের নিয়ে ঈমান-আমল ধ্বংসকারী ফেসবুকের বিকল্প একটি মাধ্যম হিসেবে শতভাগ শরীয়তসম্মত একটি ইসলামিক সোশ্যাল মিডিয়াকে জনপ্রিয় করে তুলি।
❏ এবার আসুন জেনে নেই কিভাবে সিরাতুল মুস্তাক্বীম প্লাটফর্মে আপনার একাউন্ট তৈরী বা রেজিস্ট্রেশন করবেন?
একাউন্ট তৈরীতে যা যা লাগবে-স্মার্টফোন অথবা কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ। অতঃপর ইউজার নেম, ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড।সিরাতুল মুস্তাক্বীমে একাউন্ট তৈরীর প্রথম পদ্ধতি:আপনার স্মার্টফোন বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে টাইপ করুন SM40.COM, অতঃপর ক্লিক করুন Register লিংকে। একটি ফরম আসবে। প্রথমে ইউজারনেম এর ঘরে আপনার নামটি ইংরেজি ছোট অক্ষরে (স্মল লেটারে) লিখুন। এখানে কোন স্পেস ও সাংকেতিক চিহ্ন (যেমন / * % # ইত্যাদি) দেয়া যাবেনা, তবে ডট (.) ড্যাশ (-), আন্ডারস্কোর (_) ও নাম্বার দেয়া যাবে।
এটি পাঠকের নিজস্ব লেখা ও মত; দৈনিক আল-ইহসান-এর সম্পাদকীয় অবস্থান নয়।
♥ ৩
০টি মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।