হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম উনার তাকওয়া বা পবিত্র সুন্নত উনার ইত্তিবা
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
نحن قوم. اعزنالله بالا سلام.
অর্থ : “আমরা তো ওই সম্প্রদায়, যাদের মহান আল্লাহ পাক তিনি পবিত্র দ্বীন ইসলাম উনার দ্বারা সম্মানীত করেছেন। অন্য কিছুতে সম্মান করেননি।” তুমি চিন্তা করবে না। আমাকে এই পোশাক পরে যেতে দাও। সেই পোশাক পরে উনি পৌঁছলেন। সে ইতিহাস আমাদের জানা আছে। উনি যখন পৌঁছলেন উনি ছিলেন সাওয়ারীর নীচে, উনার খাদেম ছিলেন উপরে। পাদ্রীরা তাদের কিতাব খুলে মিলাতে লাগল। তাদের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছিল যে, পাদ্রীদের থেকে অর্থাৎ খৃষ্টানদের থেকে বায়তুল মোকাদ্দাস শরীফ জয় করবেন যিনি, তিনি হবেন আমিরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম। তিনি যখন আগমন করলেন, তখন পাদ্রীরা উনার সুরত সিরত হাল অবস্থা কিতাব খুলে মিলাতে লাগল। দেখল, সবই মিলে গেছে। যখন মিলে গেছে, তখন প্রধান পাদ্রী বললো, হে সেনাপতি আপনি আপনার চাবি হস্তান্তর করুন। তখন খৃষ্টানরা বললো, আমাদের একটা আবদার আছে, কি আবদার? যিনি খলীফাতুল মুসলিমীন, আমিরুল মু’মিনীন উনার সম্মানার্থে আমরা একটা ভোজ সভার বন্দোবস্ত করতে চাই। আমীরুল মু’মিনীন হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম উনাকে বলা হলে, তিনি তাতে রাজী হলেন। আরব দেশে সাধারণতঃ গোস্ত আর রুটি খাওয়া হতো। দস্তরখানা ছিল চামড়ার খয়েরী রং-এর, তার মধ্যে রুটি দেয়া হত। এটা ছিল মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত। ভোজের সময় রুটি গোস্ত দেয়া হলো। খাওয়া প্রায় শেষ, আমীর ওমরা অনেক লোক সেখানে উপস্থিত ছিল। সাধারণতঃ রুটি খেলে রুটির কিছু টুকরা দস্তরখানায় পড়ে থাকে। হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম তিনি সেই রুটির টুকরাগুলো আঙ্গুল দিয়ে টুকে টুকে খাচ্ছিলেন। এক ব্যক্তি বললেন, হে আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন এটা তো রাজা বাদশাহ, আমীর ওমরাদের দরবার, এ রকম খুটে খুটে খেলে মানুষ কি মনে করবে? হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম তিনি ইশারা করে বললেন,
الترك سنة حبيبى لاجل هذه الحمقاء.
“হে ব্যক্তি তুমি কি জাননা? এই মজলিশে যারা আহমক লোক, বেদ্বীন কাফির রয়েছে, তাদের জন্য আমি আমার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারক তরক করে দিব? তাদের আভিজাত্যতার কারণে তাদের সম্মানার্থে? মূলত এই সুন্নত মুবারকের কারণেই মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সম্মান দিয়েছেন। হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম তিনি টুকে টুকে রুটির সমস্ত টুকরোগুলো খেলেন। এখন ফিকির এর বিষয় যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতটুকু অনুসরণ কতটুকু অনুকরণ করেছেন। তাক্বওয়া পরহেজগারী উনাদের মধ্যে কতটুকু ছিল। উনারা মানুষের থেকে কতটুকু নির্ভয় ছিলেন। আজকালকার মানুষ তাক্বওয়া থেকে বিরত থাকে, পরহেজগারী ইখতিয়ার করলে মানুষ কে কি বলে, এসকল চিন্তা-ফিকির করে। মূলত যদি কোন বান্দা পরহেজগার হয় যেটা মহান আল্লাহ পাক তিনি বলেছেন,
ان اكرمكم عندالله اتقاكم.
অর্থ : “তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানীত ওই ব্যক্তি, যে বেশী পরহেজগার।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












