ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (৪৪)
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১১ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
কারণ মানুষের জন্য সম্পদের জরুরত রয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে, “দেখ! আখেরী যামানায়, আখেরী যামানায় আমার উম্মতরা ধন-সম্পদ ছাড়া ফায়দা হাছিল করতে পারবে না। ”
অর্থাৎ তিনি বলেন-
سَيَأْتِى عَلَى النَّاسِ زَمَانٌ لَايَنْفَعُ فِيْهَا اِلَّا بِدِيْنَارٍ وَّدِرْهَمٍ
“অতি শীঘ্রই এমন এক যামানা আসবে, অর্থাৎ আখেরী যামানায়, শেষ যামানায় এমন এক সময় হবে যখন আমার উম্মতরা দীনার এবং দিরহাম ব্যতীত কোন ফায়দা হাছিল করতে পারবে না। ”
কাজেই দীনার-দিরহামের দরকার রয়েছে, টাকা-পয়সার দরকার রয়েছে, তবে সেটা হালাল হতে হবে এবং সেটা মহান আল্লাহ পাক উনার জন্য হতে হবে, মহান আল্লাহ পাক উনার রাস্তায় ব্যয় করতে হবে, তাহলে কামিয়াবী।
কাজেই টাকা-পয়সার দরকার রয়েছে, কারণ যে কোন নেক কাজ করতে গেলে যেমন মসজিদ করুক, মাদ্রাসা করুক, লঙ্গরখানা করুক, মানুষের সাহায্যের ব্যবস্থা করুক বা আরো অন্যান্য দ্বীনের খেদমত রয়েছে, সেগুলির যে কোন একটা কাজ করতে গেলেই মানুষের টাকা-পয়সার, দীনার এবং দিরহামের দরকার রয়েছে।
তবে শর্ত হলো- সে সম্পদ সঞ্চয় করতে পারবে, তবে সেটা মহান আল্লাহ পাক উনার জন্য, মহান আল্লাহ পাক উনার জন্য খরচ করতে হবে, মহান আল্লাহ পাক উনার জন্যই রাখতে হবে। তাহলে তার জন্য কামিয়াবী, অন্যথায় কোন কামিয়াবী নেই।
কাজেই মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে বলেছেন-
الدُّنْيَا دَارُ مَنْ لَا دَارَ لَهُ، وَلَهَا يَجْمَعُ مَنْ لَا عَقْلَ لَهُ
দুনিয়াতো ঐ ব্যক্তির ঘর, যার পরকালে কোন ঘর নেই। আর দুনিয়াতে ঐ ব্যক্তিই সম্পদ অর্জন করে, যার আক্বল নেই।
এ কথার অর্থ হলো- যে দুনিয়ায় ঘর করলো, কিন্তু পরকালের ঘরের জন্য সে কোন কোশেশ করলো না। তাহলে তার পরকালে কোন ঘর রইলো না, দুনিয়ার ঘরই তার শেষ হয়ে গেল। সে দুনিয়ায় ঘর করবে এই জন্যই, যেন পরকালে ঘর পেতে পারে এ ঘরের থেকে। আমল-আখলাক্ব শুদ্ধ করে যেন পরকালে ঘর পেতে পারে।
বস্তুতঃ দুনিয়ার মুহব্বত দূর করে, মহান আল্লাহ পাক উনার মুহব্বত হাছিল করতে হবে। কেননা দুনিয়ার মুহব্বত মহান আল্লাহ পাক উনার এবং মহান আল্লাহ পাক উনার রসূল, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অসন্তুষ্টি বা নারাজীর কারণ। তাই সে অসন্তুষ্টি বা নারাজী থেকে প্রত্যেক মুসলমান নর ও নারীকে অবশ্যই বাঁচার জন্য কোশেশ করতে হবে।
কারণ মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য হাছিল করা অবশ্যই কর্তব্য অর্থাৎ ফরযের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি উনাদের সন্তুষ্টি হাছিল করতে পারবে, তার জন্য নাযাত রয়েছে, আর যে পারবেনা তার জন্য আযাব এবং গযব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (১)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন খুলুকুন ‘আযীম উনার অধিকারী (৪)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৯)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৪)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৮)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












