শিশুর হাতে লিচু দেওয়ার আগে জেনে নিন জরুরি তথ্য
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
প্রতি বছর লিচুর মৌসুম এলেই বাড়তে থাকে উদ্বেগজনক ঘটনা- লিচুর বিচি গলায় আটকে শিশু মৃত্যুর খবর।
চিকিৎসকদের মতে, অসতর্কভাবে লিচু খাওয়ানোর কারণে শিশুদের শ্বাসনালিতে বিচি আটকে যেতে পারে। সময়মতো ব্যবস্থা না নিলে তা প্রাণঘাতীও হতে পারে। শুধু শিশু নয়, বড়দের ক্ষেত্রেও এমন দুর্ঘটনা ঘটার নজির রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের কখনও বিচিসহ লিচু খেতে দেওয়া উচিত নয়। বড়দেরই খোসা ও বিচি ছাড়িয়ে ছোট ছোট অংশ করে শিশুকে খাওয়াতে হবে। শিশুদের হাতে পুরো লিচু তুলে দেওয়া ঝুঁকিপূর্ণ।
খাওয়ার পর বিচিগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে, যাতে শিশু মুখে না দেয়। পাশাপাশি লিচু শিশুদের নাগালের বাইরে রাখারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
গলায় লিচুর বিচি আটকে গেলে প্রথমেই শ্বাস নিতে কষ্ট হয়। আক্রান্ত শিশু কথা বলতে পারে না, কাশি শুরু হয়, বমি ভাব দেখা দিতে পারে। অনেক সময় ঠোঁট নীল হয়ে যাওয়া বা অজ্ঞান হওয়ার মতো ঘটনাও ঘটে।
চিকিৎসকদের মতে, এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। ছোট শিশু হলে তাকে উপুড় করে হাতের ওপর শুইয়ে পিঠে চাপড় দিতে হবে। বড়দের ক্ষেত্রে পেছন থেকে জড়িয়ে ধরে পেটের ওপর চাপ প্রয়োগ করলে অনেক সময় আটকে থাকা বস্তু বের হয়ে আসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)