পোশাক-কৃষিভিত্তিক শিল্পে বাড়ছে খেলাপি ঋণের চাপ
, ০৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৩ জুন, ২০২৬ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের ব্যাংক খাতের ‘ক্যানসার’ হিসেবে পরিচিত খেলাপি ঋণ ২০২৫ সালে বেড়েছে দুই লাখ কোটি টাকার বেশি। এ সময় মোট সাড়ে পাঁচ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণের ৪৮.৫১ শতাংশই পোশাক, টেক্সটাইল, চামড়া, জাহাজ নির্মাণসহ অন্য উৎপাদনমুখী শিল্পে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০২৫ অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিক শেষে দেশের ব্যাংকগুলোতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১৮ লাখ ২০ হাজার ৪৩০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৫ লাখ ৫৭ হাজার ৩২ কোটি টাকা, যা মোট ঋণের ৩০.৬০ শতাংশ।
উৎপাদনমুখী শিল্প খাতে ২০২৫ সালের ডিসেম্বর শেষে মোট ঋণ বিতরণ হয়েছে ৯ লাখ ৩৪ হাজার ৭৩৪ কোটি টাকা। এর মধ্যে ২ লাখ ৭০ হাজার ২০৯ কোটি টাকা খেলাপি ঋণ। আগের বছর একই সময়ে এ খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৭১ হাজার ৩০৪ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শিল্প খাতের খেলাপি ঋণ বেড়েছে ৯৮ হাজার ৯০৫ কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়া, রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি ও ঋণের অর্থ বিদেশে পাচারের মতো কারণে শিল্প খাতে খেলাপি ঋণ বাড়ছে। অনেক ক্ষেত্রে এসব অর্থ আর ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসে না।
প্রতিবেদন অনুযায়ী, উৎপাদনমুখী শিল্পের মধ্যে সবচেয়ে বেশি ঋণ বিতরণ হয়েছে তৈরি পোশাক খাতে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে এ খাতে মোট ঋণের পরিমাণ ১ লাখ ৯০ হাজার ৯০০ কোটি টাকা। এর মধ্যে ৫৯ হাজার ৪৬৪ কোটি টাকা খেলাপি ঋণ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এ খাতে খেলাপি ঋণ ছিল ৪৮ হাজার ৬৩৮ কোটি টাকা। ফলে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ৮২৬ কোটি টাকা।
টেক্সটাইল খাতে বেড়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা
২০২৫ সালের ডিসেম্বর শেষে টেক্সটাইল খাতে বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৩৯ কোটি টাকা। এর মধ্যে ৪৩ হাজার ৪৯৯ কোটি টাকা খেলাপি ঋণ। আগের বছর এ অংক ছিল ৩৬ হাজার ৫২০ কোটি টাকা। ফলে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৯৭৯ কোটি টাকা।
চামড়া ও জাহাজ নির্মাণশিল্পেও উচ্চ খেলাপি
চামড়া খাতে ২০২৫ সালের ডিসেম্বর শেষে মোট ঋণ ছিল ১৪ হাজার ৩৩৩ কোটি টাকা, যার মধ্যে ৬ হাজার ৩৩৩ কোটি টাকা খেলাপি। আগের বছরের তুলনায় এ খাতে খেলাপি ঋণ বেড়েছে ৫৫৭ কোটি টাকা।
জাহাজ নির্মাণশিল্পে বিতরণ করা ঋণের পরিমাণ ২০ হাজার ৮৮৩ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার ৫৫০ কোটি টাকা খেলাপি ঋণ, যা আগের বছরের তুলনায় ৪৮১ কোটি টাকা বেশি।
কৃষিভিত্তিক শিল্পে সবচেয়ে বড় লাফ
প্রতিবেদন অনুযায়ী, কৃষিভিত্তিক শিল্প খাতে ২০২৫ সালের ডিসেম্বর শেষে বিতরণ করা ঋণের পরিমাণ ১ লাখ ৫২ হাজার ৭৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৬০ হাজার ৮০৯ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এ খাতে খেলাপি ঋণ ছিল ১৭ হাজার ২১ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৪৩ হাজার ৭৮৮ কোটি টাকা, যা বিভিন্ন শিল্পখাতের মধ্যে অন্যতম বড় বৃদ্ধি।
ব্যবসা-বাণিজ্য খাতে বড় উল্লম্ফন
ব্যবসা-বাণিজ্য খাতে ২০২৫ সালের ডিসেম্বর শেষে বিতরণ করা ঋণের পরিমাণ ৩ লাখ ৩০ হাজার ৫১৯ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৮৪৯ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এ খাতে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৩৮৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বেড়েছে ৭৬ হাজার ৪৭০ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












