নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে ক্বিয়াম করা পবিত্র আয়াতে কুরআন মাজীদ দ্বারা প্রমাণিত
, ১২ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র মীলাদ শরীফ পাঠকালে পবিত্র তাওয়াল্লুদ শরীফ পাঠ শেষে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দাঁড়িয়ে সালাম পেশ করা হয়। উক্ত ক্বিয়াম শরীফ আম ফতওয়া হিসেবে সুন্নত-মুস্তাহাব বলা হয়। কিন্তু খাছ ফতওয়া হিসেবে ফরয হচ্ছে। কেননা উক্ত ক্বিয়াম নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে করা হয় আর উনার তা’যীম বা সম্মান প্রদর্শন সব সময়ের জন্য উম্মতের প্রতি ফরয।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُ
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গোলামী মুবারক করো এবং উনাকে সম্মান করো।
অতঃপর যেই পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সালাম পেশ করার জন্য আদেশ মুবারক করা হয়েছে উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে সালাম পেশ করার মতো পেশ করতে বলা হয়েছে অর্থাৎ যথাযথ আদব বজায় রেখে সালাম পেশ করতে বলা হয়েছে। আর সালাম পেশ করার আদবই হচ্ছে দাঁড়িয়ে সালাম দেয়া।
সর্বোপরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের মাধ্যমে) যমীনে তাশরীফ আনবেন, এ বিষয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার সুসংবাদ প্রদানের বিষয়টি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُوْلُ اللهِ إِلَيْكُم مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُوْلٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُه أَحْمَدُ
অর্থ: স্মরণ করুন সেই সময়ের কথা, যখন হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, হে বনী ইসরাঈল! আমি তোমাদের প্রতি মহান আল্লাহ পাক উনার রসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমি সত্যায়নকারী তোমাদের নিকট পূর্বে নাযিলকৃত তাওরাত শরীফ কিতাবের এবং আমি সুসংবাদদানকারী এমন একজন সম্মানিত রসূল উনার যিনি আমার পরে মুবারক তাশরীফ আনবেন, উনার নাম মুবারক হবেন (সাইয়্যিদুনা) আহমদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (পবিত্র সূরা আছ ছফ শরীফ; পবিত্র আয়াত শরীফ ৬)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় বিখ্যাত তাফসীরকারক আল্লামা ইবনে কাছির রহমতুল্লাহি আলাইহি তিনি উনার তাফসীরগ্রন্থ তাফসীরে ইবনে কাছীর দ্বিতীয় খন্ড ২ নং পৃষ্ঠায় বর্ণনা করেন- হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন উনার উম্মত হাওয়ারীদের সামনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যমীনে তাশরীফ মুবারক তথা পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের সুসংবাদ দিয়ে বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি ক্বিয়ামরত অবস্থায় ছিলেন।
উপরোক্ত দলীলের দ্বারা প্রতিভাত যে, নূরে মুজাসসাম হাবীবুলাহ হুযূর পাক ছলালাহু আলাইহি ওয়া সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশের ঘটনা শুনে ক্বিয়াম করা বা দাঁড়ানো সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
-আল্লামা শুয়াইব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












