জ্বালানি তেলের পর গ্যাসের জন্য হাহাকার
♦ সিএনজি স্টেশনে ২-৩ ঘণ্টার লম্বা লাইন ♦ বন্ধ অনেক স্টেশন ♦ বাসাবাড়িতে দিনের রান্না রাতে
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
তেল নিয়ে ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তি কটতেই এবার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট শুরু হয়েছে। এতে গাড়িচালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গত দেড় থেকে দুই মাস ধরেই রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোয় গ্যাসের চাপ কম। এ কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাক্সিক্ষত গ্যাস নিতে পারছেন না তারা। কিছু স্টেশন আবার গ্যাস না থাকায় দিনভর বন্ধ থাকছে। গ্যাস সংকটে বাসাবাড়িতেও দুর্ভোগ বেড়েছে। গৃহিণীদের দিনের রান্না এখন রাতেই করে নিতে হচ্ছে।
ঢাকার কুড়িল ভাটারায় অবস্থিত পিন্যাকাল পাওয়ার সিএনজি স্টেশনটিতে গ্যাস সংকটে সকাল থেকে সরবরাহ বন্ধ রেখেছিল। এই পাম্পের ক্যাশিয়ার মান্নান বলেন, দিনের বেলা গ্যাস না থাকায় গাড়িতে গ্যাস দেওয়া বন্ধ আছে। রাতে গ্যাসের চাপ বাড়লে তখন আবার গ্যাস দেওয়া শুরু হবে। প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের বাইরে গতকাল বিকালে গ্যাস নেওয়ার জন্য গাড়ির লাইন এক কিলোমিটার ছাড়িয়ে যায়।
মিরপুর ১২ নম্বরে অবস্থিত সিরামিক ওয়ার্কস সিএনজি ফিলিং স্টেশনে গত এক সপ্তাহ ধরে গ্যাসের জন্য গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। গ্যাসের চাপ কমে গেলে এই স্টেশনের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। গ্যাস নিতে এই স্টেশনে গিয়ে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। কিন্তু গ্যাসের চাপ কম থাকায় গাড়িচালকরা তাদের চাহিদার অর্ধেক গ্যাসও নিতে পারছিলেন না। দুপুর ৩টায় সেখানে গ্যাসের চাপ ছিল ১০০ পিএসআই। এই স্টেশনের গ্যাস সরবরাহকারী কর্মকর্তা নাইম বলেন, ‘দিনে গ্যাসের চাপ থাকে না বললেই চলে। কখনো এটি ৯০-তে চলে যায়। এরপর গ্যাস দিলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। যে চালক ৬০০ টাকার গ্যাস নিতে আসছেন তাকে আমরা ২০০ টাকার গ্যাস দিতে পারছি। এখানে চারটি নজেলে এখন ১০০ চাপে গ্যাস দিচ্ছি। রাতে চাপ কিছুটা বাড়ে। লাইনে সরবরাহ কম থাকায় গ্রাহকদের চাহিদামতো গ্যাস দিতে পারছি না।’
বাসাবাড়িতে দিনের রান্না রাতে : রাজধানীর বেশিরভাগ এলাকার বাসিন্দারাই এখন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে আছেন। দিনে চুলায় গ্যাস না পেয়ে গভীর রাতে চাপ যখন কিছুটা বাড়ে তখন রান্নার কাজ সারছেন গৃহিণীরা। কেউ কেউ গ্যাসের অভাবে এক এলাকা থেকে অন্য এলাকায় বাসা বদল করছেন। প্রাকৃতিক গ্যাসের চুলার বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা বা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। কেউ কেউ ঘরের বাইরেই এখন দিনের খাবার খেয়ে নিচ্ছেন।
মিরপুর ছাড়াও মোহাম্মদপুর, রামপুরা, বনশ্রী, মগবাজার এবং পুরান ঢাকার বড় অংশে আবাসিকের গ্রাহকরা গ্যাসের অভাবে দৈনন্দিন কাজ করতে পারছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












