কমছে অর্ডার, বেকার লাখো শ্রমিক:
জুনে রফতানি বৃদ্ধির আড়ালে কী
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশের রফতানি আয় ২৫.৯১ শতাংশ বেড়েছে। এই এক মাসের প্রবৃদ্ধি না হলে বিদায়ী অর্থবছরের রফতানির চিত্র আরও হতাশাজনক হতো। কিন্তু এই উল্লম্ফনকে ভবিষ্যতের ইতিবাচক প্রবণতা হিসেবে দেখতে নারাজ খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের বড় একটি অংশ। তাদের মতে, জুনের এই প্রবৃদ্ধি প্রকৃত অর্থে নতুন রফতানি আদেশ বৃদ্ধির প্রতিফলন নয়- বরং এটি ক্যালেন্ডারজনিত একটি সাময়িক প্রভাব।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট পণ্য রফতানি হয়েছে প্রায় ৪৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১ শতাংশ কম। এর মধ্যে তৈরি পোশাক রফতানি কমেছে ১.৬৪ শতাংশ। অথচ জুন মাসেই রফতানি বেড়েছে প্রায় ২৬ শতাংশ।
এই বৈপরীত্যের ব্যাখ্যা দিয়েছেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান। তার মতে, ২০২৫ সালের জুনে ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে কারখানায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছিল। বিপরীতে ২০২৬ সালের জুনে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ বেশি কার্যদিবস পাওয়া গেছে। ফলে উৎপাদন ও রফতানি স্বাভাবিকভাবেই বেশি হয়েছে। অর্থাৎ প্রবৃদ্ধির বড় অংশই ক্যালেন্ডারের পার্থক্যের কারণে এসেছে, নতুন ক্রয়াদেশ বৃদ্ধির কারণে নয়।
খাতসংশ্লিষ্টদের ভাষ্য, জুনের এই প্রবৃদ্ধি দেখে আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই। কারণ পুরো অর্থবছরজুড়েই আন্তর্জাতিক বাজারে দুর্বল চাহিদা, ক্রেতাদের মূল্য কমানোর চাপ এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে অধিকাংশ কারখানা কঠিন সময় পার করেছে।
শিল্প-পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দুই বছরে ৪৫৭টি শিল্পকারখানা বন্ধ হয়েছে। তবে উদ্যোক্তা ও শ্রমিক নেতাদের দাবি, প্রকৃত সংখ্যা পাঁচ শতাধিক, এমনকি আরও বেশি হতে পারে। কারণ ছোট ও মাঝারি অনেক কারখানা বন্ধ হলেও সেগুলো সরকারি তালিকায় আসে না।
বন্ধ কারখানার মধ্যে রয়েছে- বিজিএমইএ’র সদস্য ১০৮টি (সংগঠনের নিজস্ব হিসাবে ২২১টি), বিকেএমইএ’র ৩৫টি, বিটিএমএ’র ৮টি, বেপজার ১৯টি এবং অন্যান্য শিল্প খাতের ২৮৭টি কারখানা।
শুধু বন্ধই নয়, বিপুল সংখ্যক কারখানা আংশিক উৎপাদনে রয়েছে। বিজিএমইএ’র হিসাবে প্রায় ১ হাজার ৩২১টি এবং বিটিএমএ’র হিসাবে ১ হাজার ১২১টি কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। অধিকাংশই ৫০ থেকে ৬০ শতাংশ সক্ষমতায় চলছে।
উদ্যোক্তাদের মতে, শিল্প খাতের সবচেয়ে বড় সংকট এখন জ্বালানি। গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে প্রয়োজনীয় গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও প্রয়োজনীয় চাপের এক-পঞ্চমাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। আবার জেনারেটর চালাতে গিয়ে বাড়তি ডিজেল ব্যয় বহন করতে হচ্ছে।
বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, শিল্পের জন্য সবচেয়ে জরুরি বিষয় একটাই- নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ। ঋণ সহায়তা দিয়েও শিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে না, যদি উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি না পাওয়া যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












