যেসব কাজ ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلَبَنٍ قَدْ شِيبَ بِمَاءٍ وَعَنْ يَمِينِه أَعْرَابِيٌّ وَعَنْ شِمَالِه حَضْرَتْ أَبُو بَكْرٍ عَلَيْهِ السَّلَامُ فَشَرِبَ ثُمَّ أَعْطٰى الأَعْرَابِيَّ وَقَالَ الأَيْمَنَ فَالأَيْمَنَ.
অর্থ: হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে পানি মেশানো দুধ পেশ করা হলো। উনার ডান পার্শ্বে ছিলেন একজন বেদুঈন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও বাম পার্শ্বে ছিলেন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুধ পান করলেন। অতঃপর বেদুঈন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে তা দিয়ে ইরশাদ মুবারক করলেন, ডানের লোকের অধিকার আগে। এরপর তার ডানের লোকের। (বুখারী শরীফ:৫৬১৯)
অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ডান দিক থেকে পরিবেশন করার তারতীব মুবারক শিক্ষা দিলেন। উল্লেখ্য, মজলিসে খাবার পরিবেশন করার আদব হচ্ছে, মজলিসের যিনি মূল/প্রধান থাকবেন উনাকেই আগে খাবার দিতে হবে। অতঃপর ডান দিক থেকে খাবার পরিবেশন করতে হবে।
উল্লেখ্য, সম্মানিত শরীয়ত সম্মত সকল কাজই নেক কাজের অন্তর্ভুক্ত। আর নেক কাজের মধ্যে; অনেক কাজ আছে যা ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। আবার অনেক নেক কাজ আছে যা বাম দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
যে সকল কাজ ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। নি¤েœ তা থেকে কিছু উল্লেখ করা হলো। যেমন :
১) ত্বহারাত অর্জনের ক্ষেত্রে,
২) চুল আচঁড়ানোর ক্ষেত্রে,
৩) জুতা পরিধানের ক্ষেত্রে,
৪) জামা-কাপড় পরিধানের ক্ষেত্রে,
৫) পাত্র থেকে খাদ্য আহার করার ক্ষেত্রে,
৬) খাদ্য চিবানোর ক্ষেত্রে,
৭) মেসওয়াক করার ক্ষেত্রে,
৮) চোখে সুরমা দেয়ার ক্ষেত্রে,
৯) ওযূ, গোসল, তায়াম্মুম করার ক্ষেত্রে,
১০) রাস্তায় চলা চলের ক্ষেত্রে,
১১) খাবার পরিবেশনের ক্ষেত্রে। ইত্যাদি
এভাবে প্রত্যেক নেক কাজ ডান দিক থেকে শুরু করতে হবে।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সর্বপ্রকার মহাসম্মানিত সুন্নত মুবারক উনার আমলসমূহ মুহব্বতের সাথে পালন করার তাওফীক্ব দান করুন। আমীন
এটি পাঠকের নিজস্ব লেখা ও মত; দৈনিক আল-ইহসান-এর সম্পাদকীয় অবস্থান নয়।
০টি মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।