আল ইহসান ডেস্ক:
সুদানের সশস্ত্র বাহিনী পবিত্র রমাদ্বান শরীফ মাসে লড়াই বন্ধ করতে একমত হয়েছে। জাতিসংঘে সুদানের স্থায়ী প্রতিনিধি হারিস ইদ্রিস সুদান এ তথ্য জানান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের আহ্বান বাস্তবায়ন এবং পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট ব্যবস্থা প্রয়োজন।
তিনি আরও বলেন, তিনি সুদানের সার্বভৌম কাউন্সিলের চেয়ারম্যান এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ বুরহানের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন।
সুদান সরকার রমাদ্বান শরীফ মাসে যুদ্ধ-লিপ্ত সুদানের বিভিন্ন পক্ষের প্রতি জাতিসংঘ মহাসচিবের সংঘাত ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফল খেলেই হবে না, খেতে হবে সঠিক সময়ে। এতে সঠিক পুষ্টি মিলবে এবং সুস্থ থাকা সহজ হবে। আবার এমন কিছু সময় আছে যখন ফল খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যাদের কাশি বা কফের সমস্যা রয়েছে তারা সন্ধ্যা বা রাতে ফল খাওয়া থেকে বিরত থাকলেই ভালো। কারণ এসময় ফল খেলে বাড়তে পারে কাশি বা কফের সমস্যা। এছাড়া এই সময়ে ফল খেলে তা ঠিকভাবে হজম না-ও হতে পারে। যে কারণে আমাদের শরীর পুষ্টি থেকে বঞ্চিত হয়। তাই এদিকে খেয়াল রাখতে হবে।
অনেকেই আছেন যারা ফল খাওয়ার বদলে ফলের রস করে খান এবং এটি বেশি স্বাস্থ্ বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
ঝিকরগাছায় সম্পদ নিয়ে সন্তানদের মধ্যে কোন্দলের কারণে নয় ঘণ্টা পর দাফন করা হয়েছে আব্দুল মজিদ নামে এক ব্যক্তির লাশ।
জুমুয়াবার সকালে ওই ব্যক্তি মারা যাওয়ার পর স্বজন ও প্রতিবেশীরা যখন দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তার সন্তানরা সম্পদ বণ্টন নিয়ে বিবাদে জড়ায়।
যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে।
স্থানীয় সদস্য গোলাম রসুল জানান, আব্দুল মজিদের সাত ছেলে ও তিন মেয়ে। তার স্ত্রীও জীবিত আছেন। তিনি ৪৫ বিঘা জমি রেখে গেছেন। তাকে দাফন করার জন্য যখন সবাই ব্যস্ত, তখন তার চার ছেলে আব্দু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতিযোগিতা আইন ও এর প্রয়োগ বাংলাদেশে নতুন হওয়ায় এই আইনের সুফল পেতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিযোগিতা আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।
দ্রব্যমূল্য, বাজার ব্যবস্থাপনা ও প্রতিযোগিতা শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এমন মতামত তুলে ধরেন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কাওরান বাজারে ডেইলি স্টার সেন্টারে ‘বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ফোরাম’ এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
অধ্যাপক ড. এ কে এনামুল হক বলেন, দ্রব্যম বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
আসন্ন ঈদুল ফিতরের আগেই বেসরকারি শিক্ষক কর্মচারীদের ১০০ ভাগ পূর্ণাঙ্গ উৎসব ভাতা বোনাসসহ শিক্ষা জাতীয় করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করাসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল জেলা কমিটি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগীয় সংগ্রাম কমিটি।
বরিশাল বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের কার্যক্রমের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে ৩টি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।
আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, প্রধান বিচারকের অনুমোদনক্রমে ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষে সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) আপিল বিভাগের কোর্টের সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত। আর অফিসের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার পর দেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রম সবচেয়ে জোরালো হয় নব্বইয়ের দশকে। এ সময়ই উত্তোলনযোগ্য গ্যাসের আবিষ্কার হয় সবচেয়ে বেশি। এখন পর্যন্ত দেশে গ্যাসের উত্তোলনযোগ্য মজুদ শনাক্ত হয়েছে প্রায় ৩০ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে নব্বইয়ের দশকেই আবিষ্কার হয়েছিল প্রায় ১০ টিসিএফ বা এক-তৃতীয়াংশ। অনুসন্ধান ও উত্তোলনযোগ্য মজুদ আবিষ্কারের দিক থেকে নব্বইয়ের দশককেই গ্যাস খাতের উজ্জ্বলতম সময় হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে, এর পরের দশকগুলোয় গ্যাসের চাহিদা ও উত্তোলন বাড়লেও অনুসন্ধান-আবিষ্ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দরকারি প্রায় সব নিত্যপণ্য গত বছরের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। গত এক বছরের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারগুলোতে ছোলা, খেজুর, মসুর ডাল, চিনি, পেঁয়াজ, বেসন, মাছ ও গোশতের দাম কেজিতে ৪ থেকে ১৭৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মসলাজাতীয় পণ্য পেঁয়াজের দাম; এই পণ্যটি কেজিতে ১৭৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবার রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার শুল্ক কমানোসহ নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু মুনাফালোভী ব্যবসায়ীদের দৌরাত্ম্যে সেই সুবিধাগুলো ভোক্তা পর্যন্ত পৌঁচ্ছ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
খান ইউনিসের উত্তরে হামাদ তো এরিয়ায় একটি রেসিডেন্সিয়াল এপার্টমেন্টে ৬ সদস্যের একটি ইসরাইলী সেনাদলকে এম্বুশ করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
তাদের সাথে সরাসরি লড়াই করে জিরো ডিস্ট্যান্স থেকে প্রত্যেককেই খতম করা হয়।
নর্দার্ন গাজার বেইত হানুনের পূর্বে গতকাল ১ ইসরাইলী সেনা অফিসারকে স্নাইপিং করেছে আল-কাসসাম ব্রিগেড স্নাইপার।
নর্দার্ন গাজার বেইত হানুসের পূর্বে ইসরাইলী মিলিটারি হেডকোয়ার্টারে কোয়াডকপ্টার ড্রোন থেকে ২টি এন্টি-পার্সোনেল বোম্ব শেল ড্রপ করেছে আল-কাসসাম ব্রিগেড এয়ারফোর্স।
দখলকৃত নর্দার্ন ইজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান এলে বাজারে খেজুরের চাহিদা বাড়ে। ইফতারে সবাই চেষ্টা করেন খেজুর রাখার। বাজারে জাত ও মানভেদে নির্ধারণ হয় খেজুরের দাম। তবে এবার সব ধরনের খেজুরই চড়া মূল্যে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামের কারণে সাধারণ মানুষের পছন্দের তালিকায় ছিল বরই, জাহিদি ও দাবাস জাতের খেজুর। তবে গত বছরের চেয়ে এ বছর এসব খেজুরের দামও ৬০ শতাংশ থেকে দ্বিগুণ পর্যন্ত বেড়েছে। এ ছাড়া ভালোমানের খেজুরের দামও বেড়েছে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। রাজধানীর খুচরা বাজারের খেজুরের দোকানগুলোতে দামের এই চিত্র দেখা যায়।
বাজারে সবচেয়ে কম দামি খেজ বাকি অংশ পড়ুন...
হবিগঞ্জ সংবাদদাতা:
নবীগঞ্জে খতনা করাতে গিয়ে তামিম আহমেদ (১২) নামে এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর চাচা বাদী হয়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও চিকিৎসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
গত বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আউশকান্দি বাজারে অবস্থিত কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
অনুমোদন ও বৈধ কাগজপত্র না থাকায় ১৫ দিন আগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা কর বাকি অংশ পড়ুন...












