আল ইহসান ডেস্ক:
লোকসভা ভোটের আগে বেকারত্ব নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণকে নতুন উচ্চতায় নিয়ে গেলো রাহুল। ভারতে তরুণদের মধ্যে বেকারত্বের হার পাকিস্তানের প্রায় দ্বিগুণ বলে সে অভিযোগ তুলেছে। বলেছে, ভারতে তরুণদের মধ্যে বেকারত্বের হার এখন বাংলাদেশ, ভুটানের চেয়েও বেশি।
পাকিস্তানের থেকেও ভারতে তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি- এই অভিযোগে রাহুল হাতিয়ার করেছে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন (আইএলও)-এর রিপোর্টকে। আইএলও-র রিপোর্ট অনুযায়ী, ২০২২-এ ভারতে ১৫ থেকে ২৪ বছর বয়সি যে সব তরুণ কাজ খুঁজছে, তাদের মধ্যে বেকারত্বের হার ২৩.২%। বস্তুত, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বড় পীর আবদুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার মাজারের মোতওয়াল্লি শেখ খালিদ আবদুল কাদের মনসুর আল জিলানী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ জিয়ারত করার জন্য ইরাকের বাগদাদে আমন্ত্রণ জানান।
গত রোববার (৩ মার্চ) সংসদ ভবনের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূর এলাহী মিনা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, শেখ খালিদ আবদুল কাদের মনসুর আ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হামাসের বিভিন্ন এলাকার যোদ্ধারা বিভিন্ন অস্ত্র দিয়ে নানা কৌশলে ইসরাইলী সৈন্যদের উপর ও তাদের সামরিক যানের উপর হামলা করে যাচ্ছে।
খান ইউনিসের আবাসান আল কিবরিয়া এরিয়ায় ২টি ইসরাইলী সামরিক যান'কে আরপিজি শেল দ্বারা টার্গেট করে আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।
এছাড়া, আগে থেকে বিস্ফোরক ডিভাইস দ্বারা “বুবি-ট্র্যাপিং” ফাঁদ তৈরি করে রাখা একটি বিল্ডিংয়ে ইসরাইলী সেনাদলসহ বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে হতাহত করা হয়।
আল জাইতুন এরিয়ায়, ১টি ইসরাইলী মারকাভা ট্যাংক ও ১টি সামরিক বুলডোজার'কে “তান্দুম ও আরপিজি শেল দ্বারা টার্গেট করেছে আল-আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ৬০ থেকে ৭০ ভাগ ভবন ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন। এসব দেখভালে সরকারি বিভিন্ন সংস্থা থাকলেও তারা কাজ করেন নামকাওয়াস্তে। নোটিশ দিয়ে দায় সারছে কর্তৃপক্ষ। কোন কিছু ঘটলে সবাই দোষ দেয় রাজউকের। রাজউক ছাড়াও অনেক কর্তৃপক্ষ আছে। যারা গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেয়। তাদেরও দেখার দায়িত্ব নকশা অনুযায়ী হয়েছে কিনা। অর্থাৎ দায়িত্ব অনেকের।
রাজউক দায়িত্বের বিষয়টি স্বীকার করে বলেছে, নকশা অনুমোদন অনুযায়ী ভবন করেন না অনেকে। তারা জায়গা নিজেদের মতো বাড়িয়ে নেন। তারা নিজেরাই সচেতন না। অথচ অন্যকে বলে সচেতন হতে। নিজে চুরি করে অ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের মুজাহিদ গোষ্ঠী হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত মালবাহী জাহাজ রুবিমার দক্ষিণ লোহিত সাগরে ডুবে গেছে। গত মাসে হামলায় ক্ষতিগ্রস্ত এই জাহাজের ডুবে যাওয়ার তথ্য গত শনিবার নিশ্চিত করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
গত নভেম্বরে হুথিরা লোহিত ও কৃষ্ণ সাগরে দখলদার সন্ত্রাসী ইসরায়েল এবং পশ্চিমাদের মালিকানাধীন জাহাজে হামলা শুরু করে। বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা শুরুর পর লোহিত সাগরে জাহাজডুবির প্রথম ঘটনা এটি।
ইয়েমেন সরকারের বিবৃতিতে বলা হয়েছে, গত জুমুয়াবার রাতে জাহাজটি ডুবে গেছে। বিবৃতিতে জাহা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভোক্তাপর্যায়ে আরেক দফা বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে টানা ৮ মাস বাড়ানো হলো এলপিজির দাম।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর ৩টায় নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত ফেব্রুয়ারিতে ভোক্তাপর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে অটোগ্যাসের বাকি অংশ পড়ুন...












