আল ইহসান ডেস্ক:
‘আগুন নিয়ে খেলা করার’ ব্যাপারে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল পবিত্র রমাদ্বান শরীফ মাসের ইবাদত করার জন্য ফিলিস্তিনি মুসলমানদের আল-আকসা মসজিদে প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করার পর এ হুঁশিয়ারি দিল ইসলামি জিহাদ।
গাজা-ভিত্তিক সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, “মুসলমানদের প্রবেশ ঠেকাতে আল-আকসা মসজিদ চত্বরে সেনা ও ইহুদিবাদী গ্যাং পাঠিয়ে এই পবিত্র স্থাপনার অমর্যাদা করেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল। এ ধরনের আগ্রাস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রমাদ্বান শরীফ মাস উপলক্ষে সউদী আরবের মক্কা শরীফ উনার ১২ হাজার ১০৪টি মসজিদ ইবাদতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। এতে বলা হয়, পবিত্র নগরী মক্কা শরীফে রমাদ্বান শরীফের জন্য ১২ হাজার ১০৪টি মসজিদকে ইবাদতের জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে মক্কা শরীফ উনার প্রাণকেন্দ্রে রয়েছে ৪৬০টি মসজিদ। প্রস্তুতির অংশ হিসেবে এসব মসজিদে পরিচ্ছন্নতা, কার্পেটিং এবং সুগন্ধি ছড়ানো হয়েছে। সউদী আরবের ইসলামীবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমাদ্বান শরীফে ইবাদতকারীদের জন্য মক্কা নগরী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যুদ্ধের ভীতি ও অনাহারের মধ্যেই নিরানন্দ মনোভাবে রোযা রাখতে প্রস্তুতি নিয়েছেন ফিলিস্তিনিরা। স্বাভাবিক অবস্থায় পবিত্র রমাদ্বান শরীফ মাসে সেখানে উৎসবমুখর পরিবেশ বজায় থাকে। কিন্তু যুদ্ধবিরতির আলোচনায় কোনও চুক্তি না হওয়ায় এবারের রমাদ্বান শরীফ মাস যুদ্ধের মধ্যে কাটাতে হচ্ছে ফিলিস্তিনের মানুষদের।
ইসলামের একটি পবিত্রতম স্থান জেরুজালেমের আল আকসা মসজিদের প্রাঙ্গণে কয়েক হাজার পুলিশ মোতায়েন করেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। রমা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে সম্প্রতি সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে। তা সত্ত্বেও রমজান মাসে নিত্যপণ্যের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা। পাশাপাশি, অত্যাবশ্যক পণ্যগুলোতে মূল্যছাড়ও দিচ্ছেন তারা।
রোজাদারদের যেন দুর্ভোগ না হয়, সে কারণে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের সুপারমার্কেটগুলো।
লুলু গ্রুপের রিটেইল অপারেশন ডিরেক্টর শাবু আব্দুল মজিদ বলেছেন, আমরা আমাদের সব সরবরাহকারীকে দাম না বাড়াতে নির্দেশ দিয়েছি এবং দাম স্থিতিশীল রাখ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার (১০ মার্চ) পরিচালিত অভিযান সম্পর্কে জানা যায়, অভিযানে বেশি দামে চিনি বিক্রির অভিযোগে আর এম এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, নাবিল গ্রুপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেশি দামে এলাচ বিক্রি করায় আমদানিকারক এ বি ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানায়, কয়েকদিন আগে এস আলম সুগার মিলে ভয়াবহ আগুন লাগার প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার খবরে দেশের অভিবাবক মহল ব্যাপক বিচলিত হয়ে পড়েছিলেন। তবে শেষ পর্যন্ত একজন অভিভাবকের করা রিটে প্রেক্ষিতে পুরো রমজান মাসে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট।
হাইকোর্টের এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীগণ।
রিটের শুনানি শেষে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) হাইকোর্টের বিচারক কে এম কামরুল কাদের ও বিচারক খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বর্তমান সরকার ও সরকারে মন্ত্রীরা ব্যর্থ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) 'দেশের অর্থনৈতিক বিপর্যয়, প্রবাসীদের ভাবনা, সংকট ও সুরক্ষা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় মান্না আরও বলেন, ক্ষমতায় যারা আছে তারা সাধারণ মানুষকে ভালোবাসে না। এখানে যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি চোখে দেখে। বলে খেজুর খাওয়ার দরকার নেই, বরই খাও। তার তো রাখাল হওয়ারও যোগ্যতা নেই, সে মন্ত্রী হয়ে বসে আছে।
বাকি অংশ পড়ুন...












