নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে রোজার প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো হলেও বাংলাদেশে দেখা যায় এর বিপরীত চিত্র। নিত্যপণ্যের দাম কমার পরিবর্তে রমজান উপলক্ষে আরও বাড়ছে। সরকারের নানান হাঁকডাকেও কোনো কাজ হচ্ছে না। উল্টো সপ্তাহের ব্যবধানে তেল, চিনি, ছোলা, খেজুরসহ রমজানে প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দামই কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
এদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও যানজট-এই তিন সমস্যা নিয়ে রমজানে রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রান্নার গ্যাস সংকটের কারণে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১০০টি রকেট দিয়ে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরাইলের কেইলা ব্যারাকের বিমান ও ক্ষেপণাস্ত্র কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এছাড়া, ইয়োভ ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি ঘাঁটি এবং আশপাশের কয়েকটি আর্টিলারি কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় একশর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ যোদ্ধারা।
ইসরাইলের পক্ষ থেকেও ১০০ রকেট নিক্ষেপের খবর নিশ্চিত করা হয়েছ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন বলছে, মুসলিম না হলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের মানুষ ভারতীয় নাগরিকত্ব চাইতে পারবে। মুসলিমদের বাদ দিয়ে বিতর্কিত এই নাগরিকত্ব আইন কার্যকরের সরকারি ঘোষণার পর দেশটিতে শুরু হয়েছে বিক্ষোভ। খবর আরব নিউজের।
ভারতের পার্লামেন্টে ২০১৯ সালে এই বিল পাস হয়। কিন্তু, কার্যবিধি কী হবে তা না জানা পর্যন্ত এটি কার্যকর হচ্ছিল না। সে বছর প্রচ- বিক্ষোভের মুখে এই প্রক্রিয়া বিঘিœত হয়। সে সময় শতাধিক মানুষ শহীদ হয়েছিলেন।
দেশটির স্বরাষ্ট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চিত্র: কানাডার স্টোরে বিক্রি হচ্ছে গরুর হাড্ডি
কানাডাকে অনেকে ধনী দেশ মনে করে। সেখানকার সাধারণ লোকজন প্রচ- অর্থনৈতিক দুর্দশার মধ্যে আছে। অনেক পরিবারকেই বাসাভাড়া বা বাড়ির লোন যেগাড় করতে গিয়ে খাবার কিনতে হিমশিম খেতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কম খেতে হচ্ছে।
বাংলাদেশের অনেকেই হয়তো বিশ্বাস করবেন না যে কানাডার বাজারেও মাছের কাঁটা এবং গোশতের হাড্ডি বিক্রি হয়!
অনেকেই এগুলো কিনতো স্যুপ বা স্টু বানানোর জন্য। কিন্তু এখন অনেকেই সাধারণ খাবার হিসেবে কিনছে মাছ-গোশত কেনার সামর্থ্য কমে যাওয়ার কারণে।
আরেকটা বিষয়, আগে এই ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সোমালিয়া উত্তর-পূর্ব আফ্রিকার একটি দেশ। আফ্রিকা মহাদেশের মধ্যে সোমালিয়ারই রয়েছে সবচেয়ে বিস্তৃত সমুদ্র তটরেখা। চরম দরিদ্র ও অর্থসংকটের জাঁতাকলে বেড়ে ওঠা একটি ভাগ্যবিড়ম্বিত জনপদ এটি। সেই দারিদ্র্যপীড়িত মানুষগুলোর কাছেও রমজান আসে। তারাও ইফতার করেন, তারাবিহ পড়েন ও সাহ্রিতে বাহারি খাবার উপস্থিত করতে পছন্দ করেন।
রমজানের চাঁদ দেখার জন্য উচ্ছ্বাসমুখর পরিবেশে দল বেঁধে তারা খোলা স্থানে অবস্থান করেন। সে দেশের নিয়ম হলো প্রতিটি এলাকায় চাঁদ দেখতে হবে। অন্য এলাকার চাঁদ দেখার ওপর নির্ভর করলে হবে না। তারা প্রতিদিন ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সোমালিয়ার নৌদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এখন নোঙর করা অবস্থায় আছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমালিয়ার নৌদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের উদ্ধারে করণীয় নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
মাকসুদ আলম বলেন, যারা জাহাজটি হাইজ্যাক করেছে আমরা এক্সপেক্ট (আশা) করছি যে তারা কোনো না কোনো সময় আমাদের কনসার্ন যে অথরিটি অথবা জাহাজের মালিকপক্ষের সঙ্গে য বাকি অংশ পড়ুন...












