নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ আগস্ট থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। আজ সোমবার বিকেল ৫টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খান এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন।
এতে আরও বলা হয়, আজ থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে।
তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। তবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। গত ৭ই আগস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। এই খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে।
চিঠিটি নিম্নরূপ :
আমি পদত্যাগ করেছি, শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়
তোমাদের (ছাত্রদের) লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা,
আমি তা হতে দিইনি, ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি ‘সেন্ট মার্টিন দ্বীপ’ আর ‘বঙ্গোপসাগর’ আমেরিকার হাতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় দেশের সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
তবে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। সারা দেশে এখন পর্যন্ত ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
পুলিশ সদরদপ্তর জানায়, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন। গতকাল জুমুয়াবার (৯ আগস্ট) ভারতের সরকারি একটি সূত্র সংবাদমাধ্যম নিউজ-১৮ কে এই তথ্য জানিয়েছে। তবে ভারতে কোনো আশ্রয় প্রার্থী বা শরণার্থী হিসেবে নয়, ভিসার মাধ্যমে তিনি সেখানে অবস্থান করবেন।
সূত্র জানিয়েছেন, শেখ হাসিনা প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে পারেন। তাছাড়া ভারতে কোনো আশ্রয় বা শরণার্থী আইন নেই। ফলে আইনগতভাবে আমার কাউকে আশয় প্রার্থী বা শরণার্থী হিসেবে রাখতে পারি না।
ছাত্রজনতার আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে যান শেখ হাসি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় গত লাইলাতুল জুমুয়াহ আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বাইয়াত মুবারক ও মক্ববুল মুনাজাত শরীফ শেষে মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে তিনি ইলমে দ্বীন সম্পর্কে বলেন- যারা দ্বীনি ইলমের কদ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। এর আগে তিনি গাজায় হামাসের নেতার দায়িত্ব পালন করছিলেন।
সিনওয়ারকে ৭ অক্টোবর সন্ত্রাসবাদী ইসরায়েলি ভূখ-ে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকদের মতে, দায়িত্ব বুঝে নিয়ে গাজার অজ্ঞাত অবস্থান থেকে হামাসকে এই ঝামেলাপূর্ণ সময়ে নেতৃত্ব দেবেন সিনওয়ার। দখলদার ইসরায়েলের দৃষ্টিতে সিনওয়ার শত্রু হিসেবে বিবেচিত।
আপাতত অজ্ঞাত অবস্থানে থাকা সিনওয়ার কীভাবে হামাসের কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন, দৈনন্দিন রাজনৈতিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল জুমুয়াবার (৯ আগস্ট) ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বোরেল এক বিবৃতিতে এ কথা বলেছে।
বিবৃতিতে বোরেল বলেছে, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তাদের সহায়তা করা হবে। এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে।
ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেছে, গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত, যে মৃত্যু ও সহিংসতা ঘটেছে তার জবাবদিহিতা নিশ্চিত করা অন্তর্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
খান ইউনিসের পূর্বে আল ফারাহিন এরিয়ায় ইসরাইলি সন্ত্রাসীদের বিপক্ষে সিজিল বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের প্রামাণ্য তথ্যচিত্র প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড।
উক্ত এম্বুশে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ও জিরো ডিস্ট্যান্স থেকে লড়াই করে একাধিক সন্ত্রাসী সেনাকে হত্যা করা হয়।
এদিকে লোহিত সাগরে নতুন হামলার খবর দিয়েছে ইয়েমেনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহয়া সা'রি।
‘কন্টশিপ ওনো’ জাহাজ'কে ব্যালিস্টিক মিসাইল ও ক্যামিকাযি ড্রোন দ্বারা টার্গেট করেছে ইয়েমেন আনসারআল্লাহ সশস্ত্র বাহিনী। এতে জাহাজটিতে নিঁখুতভাবে হ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের একটি ওয়েবসাইট জানিয়েছে যে ইসরাইলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফাইজার ভ্যাকসিন সম্পর্কিত একটি নতুন কেলেঙ্কারির সম্মুখীন হয়েছে।
ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলা, ইসরাইলে ফাইজার ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারী, জাতিসংঘের কালো তালিকায় স্থান পাওয়ার ব্যাপারে ইহুদিবাদীদের ভয়, মুসলিম দেশগুলোতে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়ার বিষয়ে ফরাসি প্রকাশনার সতর্কবার্তা এবং গাজায় ইসরাইলের অব্যাহত হামলা এখন পশ্চিম এশিয়ার সবচেয়ে আলোচিত খবর।
ফরাসি প্রকাশনা "নউভেল ওবস" এক প্রতিবেদনে বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০০৯ সালে সংঘটিত পিলখানা হত্যাকা-ের পুনঃতদন্ত দাবি করেছে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী সরকারি চাকরিজীবী (অব.) পরিবার সমবায় সমিতি লিমিটেড’। একই সঙ্গে ওই হত্যাকা-ের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছেন তারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে সমিতির সভাপতি শফিকুর রহমান জামাল বলেন, দেশ শাসনে শেখ হাসিনা ভারতের আস্থা, বিশ্বাস অর্জন ও সহযোগিতার জন্য পরিকল্পিতভাবেই দরবার অনুষ্ঠানে সেনা অফিসারদের একত্রিত করে হত্যার মহোৎসব চালিয়েছ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিগত কয়েক দিন ধরে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন সংক্রান্ত ঘটনাগুলোর প্রভাব পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের কাচাবাজারে। বাংলাদেশ থেকে মাছ না যাওয়ায় গতকাল বৃহস্পতিবার রাজ্যের হাওড়ার পাইকারি মাছ বাজারে সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশ থেকে হাওড়া মাছের বাজারে বেশি পরিমাণে মাছ আসছে না। এর ফলে কলকাতার মাছ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে গত চার-পাঁচ দিনে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। প্রতিদিন গড়ে কোটি টাকার ক বাকি অংশ পড়ুন...












