নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই আইনের বলে রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইনের সংশোধনী প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের সংশোধনী প্রস্তাবের খসড়ায় খুন, গুম, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে কোনো দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনে সুপার টাইফুন মান-ইর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছ-পালা উপড়ে পড়েছে, বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে ফিলিপাইনে এ নিয়ে ছয়টি বড় ধরনের ঝড় আঘাত হানলো।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় নুয়েভা একিজা প্রদেশে শক্তিশালী ঝড়ের প্রভাবে ভূমিধস আঘাত হেনেছে। এতে ৮ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।
টাইফুন আঘাত হানার আগেই লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়। বাতিল করা হয় বেশ কিছু ফ্লাইট। মাছ ধরার নৌকা থেকে শুরু করে বড় ট্যাংকারসহ সব ধরনের ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এসব চুক্তি পুনর্মূল্যায়ন করতে কেন উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক ফারাহ মাহবুব ও বিচারক দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে গত ১৩ নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে হওয়া সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম । রিটে এই চু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক ফাতেমা নজীব ও বিচারক মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের শাখায় জনসাধারণের দৈনন্দিন লেনদেনের জন্য অপরিহার্য ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ করার জন্য নির্দেশনা জারি করেছে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা ধাতব মুদ্রা শুধুমাত্র ভল্টে সংরক্ষণ করলেও, জনসাধারণের চাহিদা অনুযায়ী লেনদেনের জন্য তা সরবরাহ করা হচ্ছে না। এর ফলে, ধাতব মুদ্রার চাহিদা থাকা সত্তে¦ও মানুষ ব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এই সময় থেকেই বাজারে সবজির দাম কম থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। এখনও চড়া সবজির বাজার। ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। দুই একটি সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে থাকলেও বেশিরভাগ সবজিই এখনও বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দামই দেখা আছে।
আজকের বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, শিম প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের নতুন ফুল ফুলকা প্রতি কেজি ১০০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজ বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
হিলি বাজারে চাল কিনতে আসা আব্দুল খালেক নামে এক ক্রেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, আমার খেটে খাওয়া মানুষ। জিনিসপত্রের যে দাম, তাতে সংসার চলানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। চালের দাম যদি একটু স্বাভাবিক থাকত, তাহলে উপকার হতো। ভেবেছিলাম চাল আমদানি হলে দাম কমে যাবে। তবে দাম কমেনি, বরং আরও বেড়েছে।
রফিকুল ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, ভারত থেকে চাল আমদানি হলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। এখনও বাড়তি দামে চাল কিনতে হচ্ছে। তাহলে শুল্কমুক্ত চাল আমদানি করে লাভ কি?
চাল ব্যবসায়ী স্বপন শাহ বলেন, ভারত থেকে চাল আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি একটি শিশুকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল জুমুয়াবার সকালে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে ফারজানার এক সহকর্ বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
সাগর ও নদী থেকে মাছ আহরণের পর তা বরিশাল নগরীর পোর্ট রোডে অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন জেলেরা। সেখান থেকে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। মাছ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ৪ নভেম্বর। প্রথম দিকে ইলিশের সরবরাহ ভালো ছিল। চলতি সপ্তাহে ইলিশ সংকটে পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্র। নদ-নদীর অন্য মাছের ওপর নির্ভর করে চলছেন আড়তদাররা।
কারণ হিসেবে ব্যবসায়ী ও জেলেরা বলছেন, মৎস্য অবতরণ কেন্দ্রে এখন যে ইলিশ আসছে, তা বরিশাল ও ভোলার বিভিন্ন নদ-নদীর। সাগরের ইলিশ এখন বরিশালে আসছে না। কারণ পদ্মা সেতু চালুর পর স বাকি অংশ পড়ুন...
নারিকেল জিঞ্জিরা দ্বীপ (সেন্টমার্টিন) ক্ষয় হচ্ছে না, বরং এর আয়তন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছে সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত ঢাবি শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি (সার্বভৌমত্ব রক্ষায় শিক্ষার্থী সমাজ)'।
‘নারিকেল জিঞ্জিরা দ্বীপে যাতায়াত ও অবস্থানে সরকারি বাধা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকী হয়ে দাঁড়াবে’ ব্যানারে আয়োজিত গতকাল জুমুয়াবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু চত্বরে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতৃবন্দ এমন মন্তব্য করেন। তারা পরিবেশ উপদেষ্টাকে বাস্তবসম্মত এবং দেশ ও জনগণের পক্ষ হয়ে কথা বলার আহ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
পাকিস্তানের করাচি ও চট্টগ্রাম রুটে কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এরই মধ্যে পানামার পতাকাবাহী একটি জাহাজ দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
গত সোমবার (১১ নভেম্বর) জাহাজটি চট্টগ্রামে পৌঁছায় বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগকে চিহ্নিত করেছে। এই যাত্রা দুই দেশের মধ্য বাকি অংশ পড়ুন...












