ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (৩৭)
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
কাজেই দুনিয়ার একটা তাছীর রয়েছে, ক্রিয়া রয়েছে। মূলতঃ প্রত্যেক জিনিসের একটা তাছীর রয়েছে। এজন্যই তাছাউফের মূল বিষয় হচ্ছে- اَلصُّحْبَةُ مُتَأَثِّرَةٌ সংসর্গ তাছীর করে। অর্থাৎ ছোহ্বত তাছীর করে। এটা অত্যন্ত ফিকিরের বিষয়এ যেমন- এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে, দেখ- “তোমরা আমার পরে এই পবিত্র মক্কা শরীফ থেকে ও পবিত্র মদীনা শরীফ থেকে, হেজাজ ভূমি থেকে কাফিরদেরকে সরিয়ে দিবে। একমাত্র মুসলমান ছাড়া এখানে যেন কেউ বসবাস না করে, একমাত্র মুসলমান ছাড়া যেন এই পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফে কেউ বসবাস না করে। কাউকে তোমরা অনুমতি দিওনা। ”
আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সময়ে উনি সে আইনটা জারী করেছিলেন। উনার যামানায় কোন কাফির সেখানে বসবাস করতো না, সকলকে উনি বের করে দিয়েছিলেন। কোন কাফির সেখানে বসবাস করতো না।
মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ যে, একমাত্র মুসলমানরাই সেখানে বসবাস করবে, অন্য কেউ বসবাস করতে পারবে না। যাতে বেদ্বীন ও বদ্ দ্বীনদের বদ্ তাছীর না পড়ে, যদিও উনাদের প্রতিক্রিয়া করা সম্ভব ছিলনা, তথাপিও মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ কথার মধ্যে এটাই বলে দিয়েছেন বা নছীহত করেছেন যে, দুনিয়া খুব কঠিন জিনিস, তার তাছীর ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক কিছু ক্রিয়া করবেই, সেজন্য সকলকে সাবধান থাকতে বলেছেন।
বলা হয়, হযরত মীর্জা মাজহার জান জানান শহীদ রহমতুল্লাহি আলাইহি, হযরত মীর্জা মাজহার জান জানান শহীদ রহমতুল্লাহি আলাইহি, যিনি মায়ের পেট থেকে ত্রিশ পারা কুরআন শরীফ উনার হাফেজ ছিলেন। কিতাবে লেখে- দু’জন ব্যক্তি মায়ের পেট থেকে ত্রিশ পারার হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছেন। একজন হলেন- হযরত বখতীয়ার ক্বাক্বী রহমতুল্লাহি আলাইহি, দ্বিতীয়জন হলেন- হযরত মীর্জা মাজহার জান জানান শহীদ রহমতুল্লাহি আলাইহি। যিনি বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি উনার আত্মীয় ছিলেন, উনি ওলীয়ে মাদারযাদ, হাফেজে মাদারযাদ, বিরাট বুযুর্গ।
উনি উনার পীর ছাহেব হযরত নূর মুহম্মদ বাদায়ূনী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে একদিন গিয়েছিলেন, রীতিমত যাওয়া-আসা করতেন। একদিন পীর ছাহেব বললেন, মীর্জা ছাহেব! আপনার শরীর থেকে শরাবের গন্ধ আসছে, তার কি কারণ? আপনার শরীর থেকে শরাবের গন্ধ আসছে, তার কি কারণ হে মীর্জা ছাহেব?
পীর ছাহেব নিজেও জানতেন যে, হযরত মীর্জা মাজহার জান জানান শহীদ রহমতুল্লাহি আলাইহি শরাব পান করা তো দূরের কথা, কোনদিন দেখেনওনি। আর মীর্জা জাহেব নিজেও ফিকির করতেছিলেন যে, ব্যাপারটি কি ঘটে গেল? আমার শরীর থেকে শরাবের গন্ধ বের হচ্ছে কেন?
অনেক ফিকির করার পর বললেন, হুযূর! বেয়াদবী মাফ করবেন, আমি যখন আপনার দরবার শরীফে আসছিলাম, তখন বাতাস উল্টো দিক থেকে প্রবাহিত হচ্ছিল। একটা শরাবখোর শরাব পান করে মাতাল হয়ে, আমি রাস্তার যেদিক দিয়ে আসতেছিলাম, তার বিপরীত দিক থেকে সে হেঁটে যাচ্ছিল। তার শরীরের বাতাসগুলো আমার শরীরে লেগেছিল। সম্ভবতঃ সে কারণেই আপনি আমার শরীর থেকে শরাবের গন্ধ পাচ্ছেন।
যখন উনি এটা বললেন, তখন হযরত নূর মুহম্মদ বাদায়ূনী রহমতুল্লাহি আলাইহি যিনি খালেছ মহান আল্লাহ পাক উনার ওলী ছিলেন, মহান আল্লাহ পাক উনার বুযুর্গ, ওলী ছিলেন তিনি বললেন যে, হ্যাঁ তাই হবে, সেই শরাবখোরের শরীরের বাতাস আপনার শরীরে লেগেছে, যার কারণে আপনার শরীর থেকে শরাবের গন্ধ বের হচ্ছে। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












