রপ্তানি খাতে নতুন গতি আনতে ৩ হাজার কোটি টাকার তহবিল
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের রপ্তানি খাতকে তৈরি পোশাক শিল্পের বাইরে আরও বৈচিত্র্যময় করতে ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ পুনরর্থায়ন স্কিম’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ তহবিলের মাধ্যমে পাট, চামড়া ও অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের উদ্যোক্তারা স্বল্প সুদে অর্থায়নের সুযোগ পাবেন।
গত রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের রপ্তানি আয়ের বড় অংশ এখনও তৈরি পোশাক খাতনির্ভর। ফলে পণ্য ও বাজারভিত্তিক ঝুঁকি কমাতে এবং অপ্রচলিত রপ্তানি খাতের বিকাশে সহায়তা দিতেই এই বিশেষ পুনরর্থায়ন স্কিম চালু করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য ব্যবহার করে এই ৩ হাজার কোটি টাকার ঘূর্ণায়মান (রিভলভিং) তহবিল গঠন করা হবে। বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ৪ শতাংশ সুদে পুনরর্থায়ন সুবিধা দেবে। আর উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন।
এই অর্থায়নের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। এর মধ্যে ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড সুবিধা রাখা হয়েছে। ঋণের সুদ হিসাব করা হবে কমতি স্থিতি বা রিডিউসিং ব্যালেন্স পদ্ধতিতে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্কিমটির মূল লক্ষ্য হলো রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের বাণিজ্য ভারসাম্য শক্তিশালী করা। রপ্তানি নীতি ২০২৪-২০২৭ অনুযায়ী ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ ও ‘বিশেষ উন্নয়ন’ খাতভুক্ত শিল্প প্রতিষ্ঠানগুলো এ সুবিধার আওতায় আসবে।
বিশেষ করে স্থানীয় কাঁচামাল ব্যবহারকারী রপ্তানিকারকদের অগ্রাধিকার দেওয়া হবে। পাট ও চামড়া খাতকে রপ্তানি বহুমুখীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দূর গ্যালাক্সিতে তারার ক্ষীণ স্রোত, ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সূত্র
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












