বিরোধীদের চাপ মোকাবিলায় তৃণমূলে ঝুঁকছে বিএনপি
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বিরোধী দলগুলোর ধারাবাহিক সমালোচনার মুখে এবার সরাসরি মাঠে নামছে ক্ষমতাসীন দল বিএনপি। দলটি মনে করছে, বিরোধীদের ‘পরিকল্পিত প্রচারণার’ কারণে সরকারের অবস্থান ও কর্মকা- নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ অবস্থায় জনসংযোগ বাড়িয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা এবং পাল্টা রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার কৌশল নিয়েছে দলটি।
এ লক্ষ্যে সারাদেশে জেলা ও মহানগর বিএনপি এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে মাসব্যাপী কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ইস্যুতে বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে তুলে ধরার যে প্রচারণা চলছে, তার জবাব দিতে লিফলেটও পাঠানো হয়েছে তৃণমূল পর্যায়ে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, মাসব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিতে সারাদেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে- সব জেলা-মহানগর এবং দলের স্বীকৃত অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক তৎপরতা বাড়াতে কর্মসূচি দেওয়ার জন্য আপনাদের নির্দেশ দেওয়া হলো। বিষয়টি গুরুত্বসহকারে কার্যকর করার নির্দেশ দেওয়া হয় বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে।
কার্যালয়ের একটি সূত্র বলছে, আগামী এক মাস দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে থাকবে উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা, মিছিল এবং সরাসরি গণসংযোগ। জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন- সব পর্যায়ের নেতাকর্মীদের এ কর্মসূচিতে সক্রিয় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব জেলা-মহানগরে কর্মসূচি পালন করা হবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)