ফ্যামিলি কার্ডে জালিয়াতি ধরতে এআই ব্যবহারের পরিকল্পনা
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৬ জুন, ২০২৬ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের প্রান্তিক, দরিদ্র ও নি¤œবিত্ত পরিবারগুলোকে একটি সমন্বিত ডিজিটাল নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। এই কর্মসূচিতে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়ম রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা মেশিন লার্নিং ভিত্তিক অসঙ্গতি শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।
সম্প্রতি সমাজকল্যাণ অধিদপ্তরের প্রস্তুত করা ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬’-এর খসড়ায় এসব বিষয় উল্লেখ করা হয়েছে।
নীতিমালায় বলা হয়, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার ২০২৬-এ একটি বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এই রূপকল্পের মূল দর্শন হলো- ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনের আলোকে নতুন সরকার দায়িত্ব গ্রহণের ২১ দিনের মধ্যে এই কর্মসূচির পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম উদ্বোধন করে। বর্তমানে দেশব্যাপী এর সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সম্প্রসারণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ফ্যামিলি কার্ডে যেকোনো ধরনের জালিয়াতি ও অনিয়ম রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হবে। আবেদনকারীদের তথ্যের সঠিকতা নিশ্চিত করতে এনআইডি, এনবিআর, বিআরটিএ ও ব্যাংকগুলোর সেন্ট্রাল ডেটাবেজের সঙ্গে এপিআই সংযোগের মাধ্যমে তথ্য যাচাই করার রূপরেখা তৈরি করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, নিয়মিত বিরতিতে বা বার্ষিক সরাসরি যাচাইকরণ (লাইভ ভেরিফিকেশন) ও তথ্য পুনর্মূল্যায়ন করা হবে। এতে যদি কোনো উপকারভোগী পরিবারের অর্থনৈতিক অবস্থার কাক্সিক্ষত মানোন্নয়ন ঘটে এবং তারা নির্ধারিত পিএমটি স্কোরের সীমা অতিক্রম করে, তবে উক্ত পরিবারটি এই কর্মসূচি হতে আনুষ্ঠানিকভাবে ‘উত্তীর্ণ’ (গ্রাজুয়েট) হবে এবং সেই শূন্য আসনে নতুন যোগ্য দরিদ্র পরিবার প্রতিস্থাপন করা যাবে। এই লক্ষ্যে তথ্যপ্রযুক্তি এবং ভৌগোলিক অবস্থান (জিও-লোকেশন) ভিত্তিক পদ্ধতিতে দেশব্যাপী একটি বিশেষ সমন্বিত পরিবার জরিপ পরিচালনা করা হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বলয়কে আরও আধুনিক, পরিবার-কেন্দ্রিক এবং স্বচ্ছ করার লক্ষ্যে সময়োপযোগী ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬’ এর খসড়া তৈরি করা হয়েছে। দ্রুতই এটি চূড়ান্ত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)