নাইজেরিয়ায় স্কুল থেকে বহু শিক্ষার্থীকে অপহরণ
, ১৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নাইজেরিয়ার বিদ্রোহপ্রবণ উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে বন্দুকধারীরা একটি স্কুলে হামলা চালিয়ে বহু শিক্ষার্থীকে অপহরণ করেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
গত জুমুয়াবার (১৫ মে) সকাল ৯টার দিকে আসকিরা-উবা স্থানীয় সরকার এলাকার মুসা প্রাইমারি ও জুনিয়র সেকেন্ডারি স্কুলে ক্লাস চলাকালে সন্দেহভাজন বন্দুকধারীরা হামলা চালায় এবং কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।
স্কুলের এক শিক্ষক জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসেছিল। তিনি বলেন, কিছু শিক্ষার্থী ঝোপঝাড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে হামলার ধরন বোকো হারাম গোষ্ঠীর কৌশলের সঙ্গে মিল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া গত ১৭ বছর ধরে সশস্ত্র বিদ্রোহ মোকাবিলা করছে। এসব গোষ্ঠী অপহরণকে বড় কৌশল হিসেবে ব্যবহার করে আসছে। ২০১৪ সালে চিবোকে শত শত স্কুলছাত্রী অপহরণের ঘটনাটি সবচেয়ে আলোচিত ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)