আল-আকসার কাছে ফিলিস্তিনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে সন্ত্রাসী ইসরায়েল
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের নিকটবর্তী ফিলিস্তিনি মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরায়েলি ইসলামবিদ্বেষী সরকার। ফিলিস্তিনিরা এই পদক্ষেপকে পবিত্র শহরটিকে ‘ইহুদীকরণ’ করার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
ইসরায়েলি মন্ত্রিসভা সম্প্রতি একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের অনুমোদন দিয়েছে। এই কমিটির মূল কাজ হবে আল-আকসা মসজিদে প্রবেশের অন্যতম প্রধান পথ ‘বাব আল-সিলসিলা’ (চেইন গেট) এলাকার পুরনো বা ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্তকরণ আদেশগুলো বাস্তবায়ন করা।
ইসরায়েলি কর্তৃপক্ষ ও স্থানীয় হিব্রু সংবাদমাধ্যমগুলো এই পদক্ষেপকে ওল্ড সিটিতে সন্ত্রাসী ইসরায়েলের সার্বভৌমত্ব সুসংহত করার এবং জাফা গেট, ইহুদী কোয়ার্টার ও ওয়েস্টার্ন ওয়ালের (পশ্চিম দেয়াল) মধ্যকার সংযোগ পথকে নিরাপদ করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।
মূলত ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর যেসব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিলো, সেগুলোর ওপর রাষ্ট্রের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠা করতেই এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা কয়েক দশক ধরে আইনি ও কৌশলগত জটিলতার কারণে ঝুলে ছিলো।
আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরি জানিয়েছেন, এই সড়কের দুই পাশে মামলুক ও উসমানীয় আমলের বহু প্রাচীন ইসলামিক স্কুল, ঐতিহাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার বেশিরভাগই ইসলামিক ওয়াকফ সম্পত্তির অংশ। দখলদারদের প্রতিটি পদক্ষেপই জেরুজালেমের ঐতিহ্য ও পরিচয় বদলে দেওয়ার জন্য করা হচ্ছে।
জেরুজালেম বিষয়ক বিশেষজ্ঞ খলিল তাওফিকজি জানান, ১৯৬৭ সালের যুদ্ধের পরপরই ‘জনস্বার্থের’ অজুহাত দেখিয়ে এই সম্পত্তিগুলো প্রথম বাজেয়াপ্ত করা হয়েছিলো। সাধারণত স্কুল বা হাসপাতালের মতো জনকল্যাণমূলক কাজের আইন ব্যবহার করে এই মূল্যবান সম্পদগুলো ইসরায়েলি দখলদারদের অধীনে নেওয়া হয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে ‘জনস্বার্থ’ বলতে কেবল ইসরাইলি জনগণের স্বার্থকেই বোঝানো হয়েছে, কোনো ফিলিস্তিনি মুসলমানদের স্বার্থকে নয়। গত কয়েক দশকে বহু ফিলিস্তিনি পরিবারকে এই এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে।
চলমান গাজা যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মাঝে বিশ্ববাসীর নজর অন্যদিকে থাকায় সন্ত্রাসী ইসরায়েল জেরুজালেমে ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার এই প্রক্রিয়াকে আরও বেগবান করছে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন। নবগঠিত এই ইসরায়েলি কমিটি আগামী কয়েক মাসের মধ্যে সম্পত্তি চূড়ান্তভাবে বাজেয়াপ্ত করার সুপারিশ জমা দেবে বলে জানা গেছে। সূত্র: মিডল ইস্ট আই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












