নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ যেন কারবালার প্রান্তর- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আজকে আবারো ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, দেশের বিভিন্ন স্থানে সরকারী দলের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ফরমায়েশী রায়ে সাজা ও গ্রেফতারের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ যেন এখন কারবালার প্রান্তর। ছাত্রলীগ এখন মূর্তিমান আতঙ্ক। নারী ও শ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য সর্বাধুনিক মডেলের বিলাসবহুল ২৬১টি গাড়ি কেনার সিদ্ধান্ত স্থগিত থাকলেও তা প্রত্যাহার করা হয়েছে। ফলে তাদের জন্য পরিকল্পনা অনুযায়ী বিলাসবহুল গাড়িই কেনা হচ্ছে, যাতে সরকারের ব্যয় হবে ৩৮২ কোটি টাকা।
গত মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্থগিতের আদেশ প্রত্যাহার করে গাড়ি কেনার প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সরক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টেলিটক, বিটিসিএল, টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এবং ডাক বিভাগকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
গত সোমবার (২০ মে) জাতীয় সংসদ ভবনে এ কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় এসব কোম্পানিকে লাভবান করতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করতে চার সদস্য বিশিষ্ট অপর একটি সাব-কমিটিও গঠন করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আবারও কালো টাকার মালিকদের সাধারণ ক্ষমার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে আসন্ন বাজেটে কর পাঁচ শতাংশ বাড়ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরে ১৫ শতাংশ কর দিয়ে অবৈধ অর্থ-সম্পদ বৈধ করা যাবে। কোনো সংস্থা এ ব্যাপারে প্রশ্ন তুলতে পারবে না।
করোনায় অনেকটা স্থবির অর্থনীতির গতি সচল করতে ২০২০-২১ অর্থবছরে সরকার নানা উদ্যোগ নেয়। পাশাপাশি ১০ শতাংশ কর দিয়ে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দেয় এনবিআর। বিধান করা হয়, সুযোগ গ্রহণকারীরা কোথাও প্রশ্নের মুখে পড়বেন না। এনবিআরের হিসাবে, তখন লুকানো ফ্ল্যাট, টাকা ও বিনি বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
স্বপ্ন ছিল বড় খামারি হবেন, তবে খামার করার সম্বল ছিল না। তাই এক প্রতিবেশী থেকে ১৯৯৩ সালে দুটি গরু বর্গা নিয়ে লালনপালন শুরু করেন মোহাম্মদ হোসেন (৫৬)। গরু দুটি পরে বিক্রি করে তার লাভের অংশ হিসেবে পান ৪৫ হাজার টাকা। এই টাকা দিয়ে একটি দুধেল গাভি কিনে নিজ ঘরেই শুরু হয় তার স্বপ্নের খামারের যাত্রা। এখন তার রয়েছে ১২ শতক জমির খামার এবং শতাধিক গাভি ও বাছুর। খামার ঘিরেই তার সম্পদের পরিমাণ অন্তত তিন কোটি টাকা।
মোহাম্মদ হোসেনের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। এলাকার শিকলবাহায় অবস্থিত তার খামারটি। সম্প্রতি সরেজমিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখেরও বেশি শিক্ষকপদ শূন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষার স্বাভাবিক গতি আনতে প্রতিষ্ঠানগুলো তাকিয়ে আছে শিক্ষক নিয়োগের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দিকে। কিন্তু ‘বিধিমালার নানা বেড়াজালে’ নিয়োগপ্রক্রিয়া এগোচ্ছে কচ্ছপগতিতে। এছাড়া কয়েক লাখ নিবন্ধনসনদধারী থাকলেও আবেদনের সুযোগ পায়নি। ফলে নিয়োগপ্রক্রিয়া শেষেও শিক্ষকসংকট থেকেই যাবে।
নিয়ম অনুযায়ী প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মেধাক্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা ‘রিভিউ’ শুনানি জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) কার্যতালিকার ২৭ নম্বর ক্রমিকে থাকা এই আইটেমটি শুনানির জন্য সকালে আপিল বিভাগে মেনশন করেন রিটকারি পক্ষের আইনজীবী মনজিল মোরশেদ।
প্রধান বিচারক ওবায়দুল হাসান বেঞ্চে না থাকায় বিচারক এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সাত বিচারকের বেঞ্চ বিষয়টি শুনানির জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করেন। এ সময় আদালতে রাষ্ট্র পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরের দিন (১১ এপ্রিল) বাড়ি ফেরার পথে লঞ্চের রশির আঘাতে পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানে একই পরিবারের তিন জন মারা যান। লঞ্চ শ্রমিকদের গাফিলতিতে ঈদের আনন্দ একমুহূর্তে বিলীন হয়ে যায় এসব পরিবারে।
দেশে নৌ-দুর্ঘটনায় ভুক্তভোগী পরিবারের মতো এমন আরও কত হাজার পরিবার যে ধ্বংস হয়েছে, কত মানুষ যে প্রাণ হারিয়েছে, তার হিসাব করা কঠিন।
প্রায় দুই দশক আগে ২০০৪ সালে একই দিনে তিনটি নৌ-দুর্ঘটনায় কয়েক শত মানুষের প্রাণ যায়। বাংলাদেশের ইতিহাসে নৌ-দুর্ঘটনার সবচেয়ে শোকাবহ হিসেবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক খাতে খেলাপি ঋণ ডিসেম্বরে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা দশ বছর আগে ছিল ৪২ হাজার ৭১৫ কোটি টাক। এর সঙ্গে পুনঃতফসিল ঋণসহ কু-ঋণ যোগ করলে দাঁড়ায় ৩ লাখ ৭৭ হাজার ৯২২ কোটি টাকায়। এর সঙ্গে অর্থ ঋণ আদালতে ৭২ হাজার ৫৪৩টি মামলার বিপরীতে অনাদায়ী ১ লাখ ৭৮ হাজার ২৮৭ কোটি টাকার ঋণ যোগ করলে মোট অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৫৬ হাজার ২০৯ কোটি টাকা।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ব্যাংকিং খাতের সামনে কি’ শীর্ষক এক সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এসব তথ্য জানান।
স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের মতো সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে আজিমুশ্বান রাজারবাগ শরীফ খানকা শরীফে সোহবত মুবারক দান করেন মহান কিবলা কাবা সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি।
আজিমুশ্বান মকবূল মুনাজাত শরীফ বাদ তিনি কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে বিশেষ নসীহত মুবারক করেন। ঘরে ঘরে, অফিস আদালতে পাড়ায় মহল্লায় আনজুমান মজলিশ জারী করার জন্য তিনি বলেন। বিশেষ করে নিয়মিত পারিবারিক তালীমের মাধ্যমে পরিবারের সকলের ইবাদত বন্দেগীর খোঁজ খবর নেয়ার জন্য পরিবারের দায়িত্বশীলদের নির্দেশ মুবারক দান বাকি অংশ পড়ুন...












