রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে প্রতিদিন সিটি করপোরেশনের ট্রাক ভর্তি করে বিপুল পরিমাণ ভাত ও তরকারি ফেলে দেয়া হচ্ছে ভাগাড়ে। বন্দিদের জন্য রান্না করা এসব ভাত ও তরকারি সকাল হলেই উত্তর নগরীর সিটিহাট এলাকার ভাগাড়ে ফেলে দেওয়া হচ্ছে নিয়ম করে। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ভাগাড়ে ফেলতে যাওয়ার ঘটনাটি ধরা পড়েছে। এ কারাগারের খাবারের মান নিয়ে বন্দি ও স্বজনদের অভিযোগ দীর্ঘদিনের। যদিও কারা কর্তৃপক্ষের দাবি, ভাত-তরকারি নয় খাবারের উচ্ছিষ্ট ফেলা হয় ভাগাড়ে।
বন্দি ও স্বজনদের অভিযোগে জানা যায়, কারাগারে প্রতিদিন যে ভাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদ যাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনের টিকিটের তুলনায় অতিরিক্র যাত্রী চাহিদা থাকায় অনেকে অনালাইনে টিকিট কিনতে ব্যর্থ হয়েছেন। তাই ঈদযাত্রার ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগেই বাড়ি যেতে শুরু করেছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা ফিরছেন আবার অনেকে ঈদের আগেভাগেই বাড়ি ফিরছেন। তবে বাড়ি ফেরা যাত্রীদের অধিকাংশই গৃহিনী ও শিক্ষার্থী। মূলত যাদের ঢাকায় তেমন কোনো কাজ নেই ভোগান্তি এড়াতে তা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদেশফেরত একজন যাত্রী কী আনতে পারবেন, তা রয়েছে ব্যাগেজ বিধিমালায়। এবারের বাজেটের দিন জারি করা এই বিধিমালায় তিনটি বড় পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন তিনটি হলো স্বর্ণের অলংকারের সংজ্ঞা সংযোজন, মুঠোফোন আনার সুবিধা সুনির্দিষ্ট করা এবং স্বর্ণ ও সিগারেট আনার সুবিধা ১২ বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে বাতিল করা।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় ব্যাগেজ বিধিমালায় পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিতে স্বর্ণালংকারের মধ্যে অলংকারের মতো দেখতে অপরিশোধিত স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজার কারসাজি করে অযৌক্তিভাবে কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর পুরান ঢাকায় ঈদুল আজহা সামনে রেখে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ঢাকাস্থ মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
বাজারে কোনো কারসাজি হচ্ছে মানুষের এ নিয়ে অনেক অভিযোগ আছে জানিয়ে ভোক্তার ডিজি বলেন, অযৌক্তিকভাবে কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে। কোরবানি এলেই গরম মসলার দাম বাড়ে। গত এক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি জাল নোট তৈরি চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।
ডিবি বলছে, বাজারে পাওয়া ২২ এমএম সাদা কাগজ কালার প্রিন্টারে দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে জাল টাকা ও ভারতীয় মুদ্রা তৈরি করে আসছিল চক্রটি। চক্রের মূলহোতা জাকির ১২ বছর ধরে ৫০০ ও এক হাজার টাকার জাল নোট তৈরি করে আসছে। কিন্তু সাধারণ মানুষ যেন সন্দেহ করতে না পারেন সেজন্য বর্তমানে ১০০ ও ২০০ টাকার জাল নোট তৈরি করতো। ঈদুল আজহা টার্গেট করে চক্রটি বিপুল পরি বাকি অংশ পড়ুন...
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরে মায়ের সম্পত্তি ও ব্যাংকে গচ্ছিত টাকা হাতিয়ে নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পাষন্ড বড় ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় গত ৫ মে মা সৈয়দা শান্তি নাহার মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। মামলায় বড় ছেলে সৈয়দ জানে আলম স্বপন ও তার স্ত্রী কাজী শিবলী আক্তার রুমা এবং ছেলে সৈয়দ রাহুল আলম শুভকে আসামি করা হয়েছে। এর আগে গত ৩ মে মারধরের ঘটনা ঘটলেও বিষয়টি জুমুয়াবার (৭ জুন) জানাজানি হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ডাসার উপজেলার পূর্ব ডাসার গ্রামের সৈয়দা শান্তি নাহারে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশে গতকাল ইয়াওমুল জুমুয়াহ শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
তাই ১০ই যিলহজ্জ শরীফ ১৪৪৫ হিজরী মুতাবিক আগামী ১৯ আউওয়াল ১৩৯২ শামসী (১৭ জুন ২০২৪ খৃ.) ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পালিত হবে পবিত্র ঈদুল আদ্বহা শরীফ।
উল্লেখ্য, ১৪৪৫ হিজরী সনের পবিত্র যিলহজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে ১০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। গতকাল জুমুয়াবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের শুরুতে সূচনা বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অনুষ্ঠানের এক পর্যায়ে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন বাংল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের মতো অনন্তকালব্যাপী জারীকৃত সুমহান সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উপলক্ষে আজিমুশ্বান রাজারবাগ দরবার শরীফে আয়োজিত হয়েছে মাহফিল মুবারক। এদিন লাইলাতুল জুময়াহ শরীফ বাদ মাগরিব কেন্দ্রীয় ছাত্র আনজুমান মজলিশ অনুষ্ঠিত হয়॥
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ ও তওবা মুবারক এবং মকবুল মুনাজাত শরীফ বাদ কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক করেন সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি।
নসীহত মুবারক উনার মধ্যে- মুসলমানের দ্বীনি জিন্দেগীর বিভিন্ন বিষয়ের উপর তিনি আলোকপাত করে বলেন- একজন মুসলমানে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধে নিজেদের যোদ্ধাবাহিনীর অর্ধেক সদস্যকে হারিয়েছে মুজহিদ বাহিনী হামাস। মার্কিন সন্ত্রাসবাদী রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও দখলদার সন্ত্রাসী ইসরায়েলের কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা বলেছে, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর আগে হামাসের সামরিক শাখায় ছিল ২০ থেকে ২৫ হাজার যোদ্ধা। ৮ মাস পর বর্তমানে বাহিনীটির যোদ্ধা বাহিনীর সদস্যসংখ্যা নেমে এসেছে ৯ থেকে ১২ হাজারে। এই সময়সীমায় অবশ্য সন্ত্রাসী ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরাও নিহত হয়েছে।
জনবল ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এবারের বাজেট অত্যন্ত পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, মাছ ধরতে গেলে আধার দিতে হয়।
গতকাল জুমুয়াবার (৭ জুন) আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটা প্রশ্ন আছে যে কালো টাকা (সাদা করার সুযোগ দেওয়া হয়েছে), তাহলে (এই সুযোগের কারণে) আর কেউ ট্যাক্স দেবে না...। ঘটনা কিন্তু তা না। শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে, এখন এক কাঠা জমি যার, সেই কোটিপতি। সরকারি যে হ বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েই চলেছে। গত চার-পাঁচদিনে পানি বাড়ার হার ছিল আশঙ্কাজনক।
এদিকে যমুনা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে অরক্ষিত তীরবর্তী অঞ্চল শাহজাদপুরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। এক সপ্তাহের ব্যবধানে দেড় শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে বলে জানিয়েছেন ভাঙনকবলিতরা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২ জুন থেকে ব্যাপকহারে যমুনায় পানি বাড়ছে। জুমুয়াবার (৭ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০.৭৪ মিটার।
এদিকে জেলার বাকি অংশ পড়ুন...












