নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশকে একটি খ্রিষ্টান দেশ বানানোর ষড়যন্ত্র এবং দেশে একটি বিদেশি রাষ্ট্রের বিমানঘাঁটি স্থাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে সেখানে। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ বলেছে, সে জানে না ঠিক কাদের ইঙ্গিত করে এই মন্তব্য করা হয়েছে। তবে তা যদি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে করা হয়ে থাকে, তা সত্য নয়।
স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি ক বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদদাতা:
রাজবাড়ীতে ২৬ মণ ওজনের একটি ফিজিয়ান জাতের ষাঁড়ের দাম হাঁকা হয়েছে সাড়ে ৯ লাখ টাকা। জেলা শহরের পশ্চিম ভবানীপুরে লালন পালন করেছেন স্থানীয় হাবিবুর রহমান ও তাছলিমা দম্পতি। ১০ ফিট দৈর্ঘ্য ও ৫ ফিট উচ্চতার ষাঁড়টির নাম দেওয়া হয়েছে ‘রাজবাড়ীর বাদশা’।
জানা যায়, তিন বছর আগে ৭০ হাজার টাকায় ষাঁড় গরুটি ক্রয় করেন হাবিবুর রহমান।
এরপর বাড়িতে প্রাকৃতিক ঘাস, ধানের খড়, খৈল, কুড়া, ভুষি, ভুট্টা ও গমের ছাল খাইয়ে তা বড় করেন। ২৬ মণ ওজনের এ গরুর দাম চাওয়া হয় সাড়ে নয় ৯ টাকা। তবে আগ্রহী ক্রেতা দরদাম করতে পারবেন বলে জানান ষাঁড়ের মালিক হাবিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছর আনুষ্ঠানিকভাবে কোরবানির হাট শুরু না হলেও বেচাকেনা চলছে খামারে। সেখানে এবার অতীতের সব রেকর্ড ভেঙেছে। দেখা মিলেছে এমন এক গরুর, যার দাম হাঁকা হচ্ছে কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দামি গরু।
দেশের সবচেয়ে বড় এগ্রো ফার্ম হিসেবে পরিচিত সাদিক এগ্রোর কাছে রয়েছে গরুটি। প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন ঢাকা মেইলকে জানান, গরুটি দেশের কোরবানির বাজারে এবার সবচেয়ে বড় আকর্ষণ। দাম এক কোটি টাকা।
ঢাকা মেইলকে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাহামা জাতের গরু এটি। তার ভাষায়, ‘গোশত বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ বা ডেভেলপিং এইটের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী শনিবার। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাওয়া অর্থনৈতিক সহযোগিতার এই জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবে বাংলাদেশও। মূলত গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে দেশটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করতেই এই সম্মেলন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান নেওয়ার জন্য ডি-৮ ভুক্ত দেশগুলো এই স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সমুদ্র বিষয়ক গবেষণা কাজের জন্য ১টি স্যাম্পল কালেক্টিং বোট, ২টি স্পিডবোট ক্রয়, পন্টুনসহ জেটি ও গ্যাংওয়ে নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার (০৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় সমুদ্র গবেষণা ও জরিপ কা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মেরিটাইম সেক্টরের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য দেশের প্রতিটি বিভাগে মেরিন অ্যাকাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশের মেরিটাইম শিক্ষাব্যবস্থা ও সুনীল অর্থনীতি’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সমুদ্রে বাংলাদেশের অধিকার, আন্তর্জাতিক সমুদ্রসীমা, সমুদ্র আইন, সমুদ্রে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল, রা বাকি অংশ পড়ুন...
বান্দরবান সংবাদদাতা:
পার্বত্য জেলা বান্দরবানে এখন পাহাড়ে অনেক জমিতে হচ্ছে কাজুবাদামের চাষ। কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের পাশাপাশি চাষিদের প্রশিক্ষণ দেয়ায় অনায়াসে চাষ করা যাচ্ছে কাজুবাদাম। আর উৎপাদিত বাদাম কৃষকরা নিজ বাগান থেকেই বিক্রি করে লাভ করছেন প্রচুর মুনাফা।
কৃষি বিভাগের তথ্য মতে, বান্দরবানের ৭টি উপজেলা (সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি) বিভিন্নস্থানে প্রচুর কাজুবাদামের চাষ হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে কাজুর চাষ বাড়াতে কৃষকদের দেয়া হয় বিনামূল্যে সার, বীজ ও প্রশিক্ষণ।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকার ইমামদের সম্মানজনক জীবিকার সংস্থান করতে চায়, তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে চায় বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ধর্মমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ইমামরা হলেন সমাজের চেঞ্জ এজেন্ট। মানুষকে সঠিক পথের নির্দেশনা দেওয়া এবং খারাপ পথ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ইমামরা অনুঘটক হিসেবে দায়িত্ব পালন করেন।
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়া যেতে সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও ১৬ হাজার ৯৭০ জন কর্মী ৩১ মে’র মধ্যে দেশটিতে প্রবেশ করতে পারেননি। এসব কর্মীকে প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে মালয়েশিয়া সরকার এই সময় আর বাড়াবে না বলে জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
অন্যদিকে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনাহ হাশিম জানিয়েছেন, তার সরকার সময়সীমা মেনেই কাজ করছে। এই সময়সীমা শুধু বাংলাদেশ নয়, কর্মী গ্রহণ করা আরও ১৪টি দেশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপণ্যের বাজারে এখনও শৃঙ্খলা ফেরেনি। মাছ, গোশত, মশলা কিংবা চাল-ডাল কোনও পণ্যের দামেই স্বস্তি মিলছে না। এমন পরিস্থিতির মধ্যেই আজ বৃহস্পতিবার (৬ জুন) ঘোষিত হচ্ছে আগামী অর্থবছরের (২০২৪-২৫) জাতীয় বাজেট।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার হতে যাচ্ছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে সরকার ব্যয় বাড়াতে চায় আগের বছরের (২০২৩-২৪) চেয়ে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।
ব্যয় সামাল দিতে আয়ের সংস্থান নিয়ে এবারও চাপে থাকবে সরকার। বড় বাজেট, তাই রাজস্ব আদায়ের লক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক আইজিপি বেনজীরকে ৬ জুন তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে আইনজীবীর মাধ্যমে তিনি সময় চেয়েছেন বলে জানা গেছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুদক কমিশনার জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬ জুন দুদকে আসছেন না সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ১৫ দিন সময় চেয়ে তার আইনজীবী দুদকে আবেদন করেছেন।
এর আগে, বেজনীরের বিরুদ্ধে অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে মামলা হবে বলে জানিয়েছিলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
সময় চাওয়ার বিষয়ে তিনি বলেছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ চলছে তিনি যদি নির্দিষ্ট দিনে আইনজীবীর মাধ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের মে মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৪০৭ কোটি ৯ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১৬.০৬ শতাংশ কম। ২০২৩ সালের মে মাসে রফতানি হয় ৪৮৪ কোটি ৯৬ লাখ ডলারের পণ্য।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রকাশিত প্রতিবেদনে ইপিবি দাবি করেছে, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল।
অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ২.৮৬ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি প বাকি অংশ পড়ুন...












