নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটের ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংক থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই অঙ্ক ঘাটতির প্রায় ৫৪ শতাংশ এবং মোট বাজেটের ১৭ শতাংশ।
গত বৃহস্পতিবার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বিশাল অঙ্কের এ বাজেটে ঘাটতি ধরা হচ্ছে দুই লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট জিডিপির ৪.৬ শতাংশ। বাজেটের আয়-ব্যয়ের বিশা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে সবজি, মাছ-গোশতসহ সব ধরনের পণ্যের দাম আগের মতোই আছে। ব্যবসায়ীরা বলছেন, অনেক পণ্য আগের কেনা রয়েছে তাই বাজেটের প্রভাব বুঝতে আরও কয়েকদিন সময় লাগবে।
গতকাল জুমুয়াবার রাজধানীর বাড্ডা, রামপুরা এলাকা ঘুরে নিত্যপণ্যের বাজারের এই চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রমজান মাস থেকেই মূলত দ্রব্যমূল্যের বাজার ঊর্ধ্বগতির দিকে। তাছাড়া বাজেট ঘোষণার আগেই অনেক পণ্যের দাম বেড়ে গেছে। এজন্য ঘোষণার পর পণ্যের দাম বাড়ার আর কিছু থাকে না। তারপরও কিছু জিনিসে এর প্রভাব পড়তে পারে, যা হয়তো আগামী সপ্তাহের বাজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় সঙ্কট মুদ্রাপাচার। তবে পাচার বিষয়ে সরকার নীরব। আবার কেন জানি আইএমএফও এ নিয়ে কিছু বলে না। বছরে ৭০০ কোটি ডলার চলে যাচ্ছে। এর বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া উচিত। ঋণখেলাপি, করখেলাপি, অর্থপাচারকারী সবই একই সূত্রে গাথা। আমাদের এখানে যত বড় খেলাপি তত বড় সুবিধা দেওয়া হয়। এখানে ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য জেলে পাঠানো হয়। আর ১০ হাজার কোটি টাকার ঋণখেলাপিকে সবাই স্যালুট দেয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের সব অফিস-আদালতে ইলেকট্রনিক স্বাক্ষর (ই-সিগনেচার) ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ই-সিগনেচার বাস্তবায়নে কী পদক্ষেপ নিয়েছে তা হলফনামা আকারে ১২ আগস্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মানবাধিকার সংস্থা ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রিটের পরিপ্রেক্ষিতে বিচারক জে বি এম হাসান ও বিচারক রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির (পল্লব)। তাকে স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজেট অধিবেশনে অংশ নিতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে সংসদে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।
সাধারণ মানুষের জন্য বাজেটে কী থাকছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি চেষ্টা করছি, দেখা যাক। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই।
সংশ্লিষ্টরা বলছেন, এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সঙ্গে থাকছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন ও রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানুষ এখন প্রকাশ্যে কান্না করতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের প্রতি যে স্থায়ী ছাপ রেখে গেছেন এটি শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা হাজার রকম চেষ্টা করেও মুছে ফেলতে পারেনি। তিনি যা অর্জন করেছেন তা আওয়ামী লীগ নেতাদের নেই। ওদের নেই বলেই, ওরা অপপ্রচার করে।
বাকি অংশ পড়ুন...
পঞ্চগড় সংবাদদাতা:
কোরবানির ঈদকে সামনে রেখে পঞ্চগড়ে এবছর চাহিদার চেয়ে দেড়গুণ বেশি গবাদিপশু প্রস্তুত রয়েছে। জোগান বেশি থাকায় গরু বিক্রি নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত স্থানীয় খামারিরা। তবে দেশের বাজারে ভারতীয় গরু না ঢুকলে লাভের আশা করছেন তারা।
সংশ্লিষ্টরা বলছেন, খাদ্য ও ওষুধের দামের পাশাপাশি শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে গত বছরের তুলনায় এবার পশুর দাম একটু বেশি হাঁকানো হচ্ছে। তবে ভারতীয় গরু আমদানি করা হলে খামারি ও কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পঞ্চগড় জেলা শহরের রাজনগর পশুর হাটে দেখা যায়, ক্রেতা- বাকি অংশ পড়ুন...
মানিকগঞ্জ সংবাদদাতা:
বাবার সঙ্গে খারাপ আচরণের প্রতিবাদ করায় জিন্নত আলী (৬০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। মানিকগঞ্জের সিংগাইর উপজলোর বাঘুলি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বাবুল মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে বাঘুলি গ্রামের আজাহারের ছেলে বাবুল তার বাবার সঙ্গে খারাপ আচরণ করে। এ ঘটনার প্রতিবাদ করেন প্রতিবেশী জিন্নত আলী। বাবুলকে শাসিয়ে ভালো হয়ে যাওয়ার পরার্মশ দেন তিনি। পরে মঙ্গলবার (৪ জুন) রাতে বাড়ির পাশে একটি দোকানের সামনে জিন্নত আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বাবুল।
গু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মোটরসাইকেল ও ট্যাক্সিচালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিসা নীতি কঠোর কঠোর করলেও সেখানকার শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা এখনও বেশ ভালো আছে। জানা গেছে, বাংলাদেশ থেকে এবার ৯০০ জন মোটরসাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। ইতোমধ্যে তারা এ সংক্রান্ত একটি ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইয়ের বাংলাদেশ মিশনে।
সেখানকার বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, ইতোমধ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নদী কেন্দ্রীক ১০৮টি পশুর হাট বসছে। এ হাটগুলোর নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনের তিনি এ তথ্য জানান।
আবদুল আলীম মাহমুদ বলেন, আসন্ন ঈদে নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীর পাড়ে ১০৮টি পশুর হাট বসছে। সেগুলোরও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ হাটগুলোর নিরাপত্তায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।
নৌপুলিশের অতিরিক্ত আইজিপি আরও বলেন, এ সময় নদীর মাঝ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করছেন। আগামী বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিডি) আকার ধরা হয়েছে ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাজেট প্রস্তাব উত্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরে মোট ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ৯.৭ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এর মাধ্যমে ৪ লক্ষ ৮০ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬১ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হলো।
এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করছে শিক্ষার্থীরা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ সিদ্ধান্তের প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা দাবি করেন, রায় প্রদাণের ক্ষেত্রে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনকে আমলে নেয়নি হাইকোর্ট। তাই আদালতের এই রায়কে প্রত্যাখান করছে সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনরতদের বক্তব্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য মানা কষ্টদায়ক। চাকরিতে কোটা বহাল রাখা হলে শিক্ষার্থ বাকি অংশ পড়ুন...












