নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আজ রোববার (৫ মে) থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত ৩ মে এবং ৩০ এপ্রিল, ২৯ এপ্রিল ২৮ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল আট দফা সোনার দাম কমানো হয়। এর ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলমান নির্মাণাধীন বিভিন্ন ভবনের লিফট কিনতে ফিনল্যান্ডে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (৪ মে) ফিনল্যান্ডের উদ্দেশে রওনা দেয় এ প্রতিনিধি দল।
রেজিস্ট্রার ভবনের তথ্য অনুযায়ী, প্রি–শিপমেন্ট ইনস্পেকশনের (পিএসআই) অংশ হিসেবে এ প্রতিনিধি দল ফিনল্যান্ড যাচ্ছে। ফিনল্যান্ড যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ব্যয় বহন করবে না। ঠিকাদারের সঙ্গে চুক্তিতে ব্যয়ের বিষয়টি উল্লেখ রয়েছে।
রেজিস্ট্রার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কর্মসূচির নাম কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)। হবিগঞ্জের লাখাই উপজেলায় বরাদ্দ এসেছিল ৫৯৪ মেট্রিক টন চাল। এর ভিত্তিতে ৯টি প্রকল্প নেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি। কাগজে-কলমে প্রকল্পের কাজ শেষ হয়েছে। বিনিময়ে বরাদ্দ বাবদ প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে গিয়ে আটটি প্রকল্পেই কোনো কাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
নীতিমালা অনুযায়ী কাবিখা কর্মসূচি (সাধারণ) প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহসভাপতি এবং উপজেলা প্রকল্প বাস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুরের এক দ্বিপাক্ষিক বৈঠক জুমুয়াবার স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রিয়াদ মনসুর ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ফিলিস্তিনি জনগণের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের অকুন্ঠ সমর্থনের কথা তাকে অবহিত করেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকায় প্রাপ্ত পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
খাদ্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় ট্যানারি শিল্পের জন্য শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একইসঙ্গে মজুরি দেওয়ার ক্ষেত্রে গ্রেডিং সিস্টেম যথাযথ করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সিপিডি’র ধানমন্ডির কার্যালয়ে ‘ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব প্রস্তাবনায় উঠে আসে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাবনায় সিপিডি বলছে, শ্রমিকদের খাদ্যমূল্য ২০ হাজার ৫৬৪ ও নন-ফুড মূল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ সাংবাদিকদের পূর্ণাঙ্গ সহায়তার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, সাংবাদিকেরা সঠিক তথ্য দিয়ে পরিবেশ নিয়ে প্রতিবেদন করবেন, তাদের পূর্ণ সহায়তা দেওয়া হবে।
সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষা তাদের কেন্দ্রীয় নীতির অংশ। জনগণের বৃহত্তর স্বার্থে যাঁরা এখানে সহায়তা করবেন, তারা তার এবং তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সমর্থন পাবেন। তৃণমূলে যতই কঠিন বাস্তবতা তৈরি করা হোক না কেন, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারকে হটাতে আবারও জনগণ জেগে উঠবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছুই নাই। বাংলাদেশের মানুষ আবার জেগে উঠবে। কারণ জেগে ওঠার সময় এখন খুব কাছে।
গত জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে ফরুক বলেন, আপনারা জনগণের কাছে হেরে যাবেন। হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। শ্রীলংকার মতো অবস্থা হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন। সংসদ অধিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না। বরং আন্দোলনে একাত্ম। ডান-বাম সবাই তারা প্রকাশ্যে বলছে, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা প্রহসনের নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, বিএনপির এ আন্দোলন ক্ষমতায় যেতে নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য। বিএনপি সেই লক্ষ্যে রাজপথে আছে এবং রাজপথে থাকবে।
তিনি বলেন, বর্তমান আ বাকি অংশ পড়ুন...












