আল ইহসান ডেস্ক:
ক্যাম্পাস থেকে তাঁবু সরাতে অস্বীকার করায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে গত মঙ্গলবার থেকে ভার্জিনিয়ায় বিক্ষোভ শুরু হয়। সেদিন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাসনা ভবনের সামনের খোলা জায়গায় অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা।
শনিবার ডব্লিউভিএডব্লিউ অনলাইন মাধ্যমে জানা যায়, ক্যাম্পাসে দাঙ্গার পোশাক পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুলিশ। ওইস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাওরের ৯৭ শতাংশ ধান কাটা এরই মধ্যে শেষ হয়েছে। এ বছর হাওরভুক্ত ৭টি জেলা-সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়ায় শুধু হাওরে ৪ লাখ ৫৩ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে। আর সারা দেশে এখন পর্যন্ত ৩৩ শতাংশ বোরো ধান কাটা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাওরভুক্ত ৭টি জেলায় এবার ৪ হাজার ৪০০টির বেশি কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা চলেছে। এর মধ্যে এ বছরই নতুন ১০০টি কম্বাইন হারভেস্টার ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাওরের ৯৭ শতাংশ ধান কাটা এরই মধ্যে শেষ হয়েছে। এ বছর হাওরভুক্ত ৭টি জেলা-সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়ায় শুধু হাওরে ৪ লাখ ৫৩ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে। আর সারা দেশে এখন পর্যন্ত ৩৩ শতাংশ বোরো ধান কাটা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাওরভুক্ত ৭টি জেলায় এবার ৪ হাজার ৪০০টির বেশি কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা চলেছে। এর মধ্যে এ বছরই নতুন ১০০টি কম্বাইন হারভেস্টার ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অষ্টম শ্রেণি পর্যন্ত মৌলিক ন্যূনতম শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ের লেখাপড়া অবৈতনিক করতে এক যোগে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শিক্ষানীতি-২০১০ এ বর্ণিত অঙ্গীকার বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সভায় এই দুই মন্ত্রণালয় এ বিষয়ে সম্মত হয়।
প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করেছে আগেই। একইসঙ্গে শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার। আর ৬৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এই গরমে ফল আর চিয়া সিড দিয়ে শরবত বানিয়ে খান। এতে ক্লান্তি দূর হবে। এই বীজে প্রচুর ফাইবার রয়েছে। চিয়া সিডের পানি শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ওজন কমাতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা মুক্তি দেয়। রক্তে সুগার লেভেল ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।
চিয়া সিডের মধ্যে থাকা ‘ক্লোরোজেনিক অ্যাসিড’ নামের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। এতে হৃদরোগের ঝুঁকিও কমে।
চিয়া সিডের শরবত বানাতে বেশি কষ্ট করতে হয় না। এক গ্লাস পানিতে এক চামচ চিয়া সিড ভিজিয়ে রাখলেই বাকি অংশ পড়ুন...
বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার (৪ মে) রাতে একই এলাকায় মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হন। তারা সবাই সীমান্ত পার হয়ে মিয়ানমারে গরু আনতে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তারা আহত হন বলে স্থানীয়রা জা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসন প্রকল্প। সন্ধ্যার পর থেকেই ওরা ওঁত পেতে থাকে এখানকার বিভিন্ন ঝোপঝাড়ে। তাদের টার্গেট ঘুরতে আসা লোকজন এবং এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে নামা যাত্রী। ছিনতাই ও ডাকাতির বেশ কয়েকটি ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ এ আবাসন প্রকল্পটির ভেতরে অন্তত সাত/আটটি স্পট চিহ্নিত করেছে এবং গ্রেফতার করেছে সন্দেহভাজন ৮ ডাকাতকে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বাবু বাজার সংযোগ সড়কের পাশেই ঝিলমিল আবাসন প্রকল্পে এখনও গড়ে ওঠেনি কোনো জনবসতি। পুরো প্রকল্প এলাকাটি প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমাদের জাতীয় নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসম্যান ৫ বা ৭ তারিখে (জানুয়ারি) আমার মন্ত্রণালয়ের অফিসে এসেছিলো। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করে বললো, এখানে (বাংলাদেশে) তো নির্বাচনে অনেক লোক অংশ নেয়।
তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানালো সেখানে তো একমাস ধরে নির্বাচন হয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানতে অনুষ্ঠিত ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমি নেদারল্যান্ডে গেলাম। সেখানে ঘর থেকে বসে ইমেইলে ভোট দ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ কৃষি সংস্কৃতি গড়ে তুলছে গ্রীন হার্ভেস্ট অ্যাগ্রো। নতুন প্রজন্ম যেভাবে দেশের প্রাণিসম্পদ খাতে এগিয়ে আসছে, তা খুবই আশাপ্রদ।
শিক্ষিত তরুণরা যেন কেবল চাকরির পেছনে না ছুটে. নিজেকে ও দেশকে স্বাবলম্বী করে তোলার জন্য উদ্যোগী হয়ে ওঠে, তার অনুপ্রেরণা জোগাচ্ছে এই খামার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নগরের দুই নম্বর গেট মেয়র গলিতে গ্রীন হার্ভেস্ট অ্যাগ্রো পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চট্টগ্রামের অন্যতম প্রভাবশালী পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পথে, রাস্তাঘাটে পড়ে থাকা গরিব ও অসহায় মানুষকে তুলে এনে আশ্রয় দেওয়া হতো ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমে। তাদের কারও কারও হাত-পায়ে পচনও ধরেছিল। যখন প্রয়োজন হতো অপারেশন তখন আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার নিজে ব্লেড ছুরি দিয়ে তাদের হাত, আঙুল কেটে ফেলতো। রক্ত ঝরিয়ে, অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতো মাদকাসক্ত মিল্টন।
রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় তিনদিনের রিমান্ড শেষে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদে প্রাপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অর্থনীতিতে সমস্যার ত্রিযোগ ঘটেছে। সবার আগে অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, যা মানুষের জীবনমানকে সরাসরি আঘাত করছে। পৃথিবীতে অন্যান্য দেশে মূল্যস্ফীতির হ্রাস ঘটলেও তার সুফল বাংলাদেশ পাচ্ছে না। দ্বিতীয়ত দেশি-বিদেশি মিলিয়ে ঋণ এখন ৪২ শতাংশ। যার প্রভাবে বিনিময় হারে টাকার অবমূল্যায়ন হচ্ছে। এছাড়া দেশ বিদেশি ঋণে কখনো খেলাপি হয়নি। এখন সেই বিশ্বাসেও চিড় ধরছে। আর তৃতীয় হচ্ছে প্রবৃদ্ধির শ্লথগতি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্যোগে এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর বেইলিরোডে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করেন তিনি।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আপনারা এই ডামি সরকারের অধীনে ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না। এখানে যারা উপস্থিত আছেন, সবাই কোন না কোন উপজেলার বাসিন্দা। কেউ এই ডামি নির্বাচনে অংশগ্রহণ করবেন না।
তিনি বলেন, বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না। তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পা বাকি অংশ পড়ুন...












