বাগেরহাট সংবাদদাতা:
সুন্দরবনের শুয়োর মারা খাল এলাকা থেকে অন্তত ১০ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করছে বনদস্যু শরীফ বাহিনী। এর মধ্যে ৫ জন বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা। বাকিরা মোরেলগঞ্জ এলাকার ।
সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোস্ট গার্ড বলছে, সত্যতা নিশ্চিত করতে তারা কাজ শুরু করেছেন।
মোংলার সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচএম নাসিম উদ্দিন জানান, সুন্দরবনের শুয়োর মারা খাল এলাকা থেকে ১১ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে বনদস্যু শরীফ বাহিনীর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অনলাইনের মাধ্যমে প্রতারণার মাধ্যমে তরুণীদের ডেকে এনে সম্ভ্রমহরণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ীতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ভুক্তভোগী অন্তত ১০ তরুণীর খোঁজ পাওয়া গেছে। তারা সবাই মিরপুর এলাকার বাসিন্দা। তবে অভিযুক্ত যুবক রাশেদুল ইসলাম রাব্বি পুলিশের কাছে এরকম ১৩টি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী ডিএমপি ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ফুটপাতে ব্যবসায়ীদের সিটি করপোরেশন থেকে লাইসেন্স দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএস সিসি) প্রশাসক আব্দুস সালাম।
ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের সামনের গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফুটপাতে যে ব্যবসা করবে তাকেও আইন এবং শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এজন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব।
ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে জরিপ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ অলরেডি জরিপ করতেছে যে, কারা ফুটপাতে ব্যবসা করতে পারবে আর কার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঢাকায় যানজট এখন নিত্যদিনের বাস্তবতা। এরই মধ্যে পরিস্থিতিকে নতুন করে চাপের মুখে ফেলেছে জ্বালানি সংকট।
রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তৈরি হয়েছে অস্বাভাবিক দীর্ঘ সারি, যেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে প্রাইভেট কার ও বাইক চালকদের। সড়কের একাংশ জুড়ে দাঁড়িয়ে থাকা তেলের লাইনে যুক্ত হচ্ছে শত শত যানবাহন, যার প্রভাব ছড়িয়ে পড়ছে আশপাশের প্রতিটি মোড়ে। এই লাইনগুলো সরাসরি সড়কের অংশ দখল করে ফেলায় যান চলাচল আরও সীমিত হয়ে পড়ছে এবং আগের চেয়ে দীর্ঘ হচ্ছে যানজট। ফলে কর্মজীবী মানুষ সময়মতো পৌঁছাতে পারছেন ন বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
পাহাড়ের পাদদেশে একখ- জমিতে বোরো ধান চাষ করেছিলেন কৃষক ছাবের আহমেদ (৬৭)। এলাকাটি হাতির বিচরণক্ষেত্র। তার ওপর ধান পেকেছে। পাকা ধানের গন্ধে হাতির পাল হানা দিতে পারে, এমন আশঙ্কা থেকে ছাবের আহমেদ খেতের পাশে আগুন জ্বালিয়ে সারা রাত পাহারা দেন। ভোরের দিকে হঠাৎ একটি বন্য হাতি নেমে আসে পাহাড় থেকে সাবের সেটিকে তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। উন্মত্ত হাতিটি তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষক ছাবেরের।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনা যেভাবে ফখরুদ্দিন-মইনুদ্দিনকে ছাড় দিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসকে সেভাবে ছাড় দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। অন্তর্বর্তী সরকারের শাসনামলের শে^তপত্র প্রকাশে সরকারের কাছে দাবিও জানান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নিজের অনলাইন পেজে এ দাবি তোলেন আনিস আলমগীর।
ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে টিকা কেনায় দুর্নীতির অভিযোগে দুদকে করা আবেদনের প্রতিবেদন শেয়ার দিয়ে আনিস আলমগীর বলেন, এভাবে বিচ্ছিন্ন দাবি তুললে হবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারের কাছে দেশী-বিদেশী কোম্পানিগুলোর বিদ্যুৎ বিক্রির বকেয়া বিল ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। কোম্পানিভেদে বর্তমানে সর্বনি¤œ ছয় থেকে সর্বোচ্চ ১৪ মাস পর্যন্ত বিল বকেয়া পড়েছে।
বিশেষ করে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এ বকেয়া অর্থের কারণে বড় ধরনের আর্থিক চাপে পড়েছে। একদিকে তারা জ্বালানি আমদানি করতে পারছে না, অন্যদিকে ব্যাংক ঋণের চাপও বেড়ে চলেছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই বকেয়া সমস্যা শুরু হয়, যা ক্রমেই জটিল হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু অর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ডেমরা এলাকায় ছেলের ছুরিকাঘাতে মাদকাসক্ত বাবা খুন হয়েছেন। তার নাম ইসরাফিল (৫৫)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী সুরিয়া বেগম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। বর্তমানে ডেমরা এলাকার ওই বাসায়টিতে ভাড়া থাকতেন। তার স্বামী ই¯্রাফিল একটি মেডিকেলে চাকরী করতো। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
তিনি আরও জানান, তার স্বামী ইসরাফিল বহু বছর যাবত মাদকাসক্ত। সে বলতো একটি মেডিকেলে কাজ করতো। তবে কো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ সংশোধনের মাধ্যমে দুর্বল ব্যাংকের আগের শেয়ারধারীদের জবাবদিহি ছাড়াই পুনরায় মালিকানায় ফেরার সুযোগ দেওয়াকে ‘দুর্নীতি ও লুটপাটে সহায়ক’ এবং ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত মনে বলে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এতে ব্যাংকিং খাত আবারও লুটপাটের অভয়ারণ্যে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক বিবৃতিতে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ইফতেখারুজ্জামান বলেন, নতুন আইনের ১৮(ক) ধারার মাধ্যমে দায়ী ব্যক বাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার উত্তর ঝাউকুটি সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে অপহরণ করেছে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী (বিএসএফ)।
গত রোববার ভোররাতে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুজন হলেন- নাগেশ^রী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের বাগমারা গ্রামের সোলাইমান হোসেন ও ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কুমারটারী গ্রামের সোহাগ মিয়া।
লেফটেন্যান্ট কর বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
দালালদের মাধ্যমে অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৯ জন উদ্ধার হলেও বাকি আরও ২৬৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন এলাকার মানুষ রয়েছে।
এ ঘটনায় কক্সবাজারের টেকনাফে নিখোঁজদের স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। স্বজনরা জানান, প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে তারা দিশাহারা হয়ে পড়েছেন।
তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তাদের স্বজনরা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পর এই ভয়াবহ ঘটনার পর থেকে পরিবারগুলো ভেঙে পড়েছে। কেউ জানেন না তাদের স বাকি অংশ পড়ুন...












