গতকাল জুমুয়াবার (১৭ এপ্রিল) রাজধানী ঢাকার মালিবাগ মোড়ে ফালইয়াফরাহু চত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি রক্ষা, মুসলিম উম্মাহর স্বকীয়তা বজায় রাখা এবং রাষ্ট্রীয় অর্থ তছরুপ বন্ধের দাবিতে নিম্নলিখিত ৩ দফা দাবি উত্থাপন করেন।
সমাবেশের মূল ৩টি দাবি:
১। ইসলাম অবমাননাকারীদের শাস্তিতে ‘মৃত্যুদ-’ আইন প্রণয়ন:
সমাবেশে সংগঠনের আহবায়ক আরিফ আল খবীর বলেন, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এখানে বারবার প্রিয় নবীজী ছল্লাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থের পরিপন্থি হবে।
গতকাল জুমুয়াবার মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে এক সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলে।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, এ ধরনের বাণিজ্য চুক্তির মাধ্যমে আমাদের ওপর এমন অনেক পণ্য আমদানির চাপ তৈরি হবে, যেগুলো বাস্তবে দেশের জন্য প্রয়োজনীয় নয়। এমনকি যেসব পণ্য আমরা অন্য দেশ থেকে কম দামে সংগ্রহ করতে পারি, সেগুলোও বেশি দামে নির্দিষ্ট উৎস থেকে আমদানি করত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অতিরিক্ত পরিবহন খরচ, সবজির মৌসুম শেষ, সরবরাহ কমসহ বিভিন্ন কারণে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বাজারে বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার বেশি।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন ঊর্ধ্বগতি দেখা গেছে।
বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, বরবট প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে বছরে ২৬ হাজার ৫১৪ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। একই সাথে প্রতি মেগাওয়াট সৌর বিদ্যুৎ স্থাপনের মাধ্যমে প্রতি বছর ২. ৯৮ কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে।
গতকাল জুমুুয়াবার রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বলা হয়, বাংলাদেশে ৪ কোটি ২ লাখ ৬০ হাজার পরিবার রয়েছে, যে খাতে জাতীয় গ্রিডের ৫৭ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয়। এই পরিবারগুলোর ৪১ শতাংশ অন্তত এক কিলোওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারে। এতে ছাদভিত্তিক স বাকি অংশ পড়ুন...
বরগুনা সংবাদদাতা:
‘বাসার সামনে গাড়ি হালাইয়া (ফেলে) রাখছি। ১৫-১৬ দিন ধইরা কোনো কিস্তি বাদাও দেতে পারি না। পরিবার লইয়া এহন কি খামু? অনেক কষ্টে আছি। মোটরসাইকেল পাম্পে নেতে ৫০০ টাহা খরচ হয়। কিন্তু তেল পামু (পাই) ২০০ টাহার। অটোরিকশায় তিন দিন পাম্পে গেছি কিন্তু তেল পাই নাই। এহন প্রায় না খাইয়া মরার পালা। কিন্তু কিস্তিয়ালারা হেই কথা হোনে না।’
কথাগুলো বলছিলেন, বরগুনা সদর উপজেলার কালিরতবক এলাকার বাসিন্দা মতিউর। তিনি একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। পেশা হিসেবে মোটরসাইকেল চালিয়েই পরিবারের পাঁচ সদস্যের ভরণপোষণ চালালেও জ্বালানি সংকটে এখন তা বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
পাহাড়ি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ধর্মসিং চাকমা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল জুমুয়াবার সকাল ৬টার দিকে সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী। তারা দুজনই পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) যুব ফোরামের কর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে আরেকদলের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী কুতুকছড়ি এলাকায় ধর্মসিং চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় সে ঘরে ঘুমিয়ে ছিলো। সন্ত্রাসীরা তাকে ঘর থেকে ডেকে বের করে ব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী চারটি ট্যাংকার (জাহাজ) আসছে। এর মধ্যে গতকাল জুমুয়াবার তিনটি এবং আগামী রবিবার (১৯ এপ্রিল) আরো একটি ট্যাংকার আসার কথা রয়েছে। ৪টি ট্যাংকারে করে সর্বমোট আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল যা দিয়ে প্রায় ১২ দিনের চাহিদা মেটানো যাবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত দেশে ডিজেলের মজুদ ছিল ১ লাখ ৫৫ হাজার টন।
নতুন ৪টি ট্যাংকারের ডিজেল খালাস হলে তা ২ লাখ ৯৬ হাজার টনে বেড়ে দাঁড়াবে প্রায়। মোট মজুদ ডিজেল দিয়ে প্রায় ২৫ দিনের চাহিদা পূরণ করা যাবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননা ও কটূক্তির জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাসের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। একই সঙ্গে যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শেষ নবী হিসেবে মানে না, তাদের ‘অমুসলিম’ ঘোষণা করতে সংসদ থেকে আইন করার দাবি তুলেছেন তিনি।
গত বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হানজা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে ছয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ভুক্তভোগী আমানতকারীরা তিন বছরের মধ্যে আমানতের অর্থ ফেরতের সুস্পষ্ট রূপরেখা ঘোষণার দাবি জানিয়েছেন। একইসঙ্গে আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
গত বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ভুক্তভোগীরা।
‘অ্যালায়েন্স অব সিক্স এনবিএফআইস ডিপোজিটরস রিকভারি কমিটি’র ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেল বাকি অংশ পড়ুন...












