আল ইহসান ডেস্ক:
গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তির দাবিতে আবারো তেল আবিবে ব্যাপক বিক্ষোভ- মিছিল ও সমাবেশ হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বন্দীদের স্বজনরা তাদের পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে আবারো কায়রো আলোচনায় ফিরে যেতে দখলদার ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
গাজায় যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির বিষয়ে মিশরের রাজধানী কায়রোয় কয়েকদিন ধরে আমেরিকা, ইসরাইল, কাতার এবং মিশরের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু স্থায়ীভাবে যুদ্ধ বন বাকি অংশ পড়ুন...
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
নদীতে মাছ ধরার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম জাহাঙ্গীর আলম। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কলনি পাড়া এলাকার বাসিন্দা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি কার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় তাকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। ডান হাতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে গমের ব্যাপক দরপতন ঘটেছে। এতে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দাম গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিশ্ববাজারে গমের ব্যাপক সরবরাহ বেড়েছে। বিশ্বের শীর্ষ দুই উৎপাদক যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রতিযোগিতা করে সস্তায় ভোগ্যপণ্যটি রপ্তানি করছে। তাতে চাপে পড়েছে খাদ্যশস্যটির বৈশ্বিক বাজার।
আলোচ্য সপ্তাহে সিবিওটিতে গমের মূল্য হ্রাস পেয়েছে ৬ শতাংশ। প্রতি বুশে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
এবার লেবাননের মুজাহিদ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, তারা ফিলিস্তিনকে দখলদারদের হাত থেকে স্বাধীন করেই ছাড়বে। তাতে যতো চড়ামূল্যই দিতে হোক তা লেবাননের মুজাহিদরা দেবে।
আরবি ভাষার চ্যানেল আল-আলাম এ দেওয়া সাক্ষাৎকারে হিজবুল্লাহর সহকারি মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ‘আঞ্চলিক মুজাহিদ গোষ্ঠীগুলো একই ধ্যান ও ধারনায় বিশ্বাসী। তারা সবাই ফিলিস্তিনের হয়ে লড়ার জন্য একমত হয়েছে। দুর্বলের পাশে দাঁড়ানোর মতো শক্তি তাদের আছে।’
তিনি দাবি করেছেন, সব মুজাহিদ গোষ্ঠীই ফিলিস্তিনকে স্বাধীন করার ব্যাপারে একমত পোষণ করেছে। তার মতে, এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সুন্নতী ফল ত্বীন তথা ডুমুর এমন একটি ভেষজ গুণসম্পন্ন ফল যা কাঁচা থাকতে সবজি হিসেবে খাওয়া যায়। আর পাকলে মজাদার ফল হয়ে ওঠে। বিভিন্ন রোগের চিকিৎসায় আদিকাল থেকে ডুমুরের পাতা, কাঁচা ও পাকা ফল, নির্যাস, বাকল, মূল প্রভৃতি ব্যবহৃত হয়ে আসছে। হাড়ের গঠন মজবুত করা, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করাও পটাশিয়াম সমৃদ্ধ ডুমুরের অন্যতম বৈশিষ্ট্য।
ডুমুর রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে। ডুমুর থেকে যোগ হওয়া ফাইবার রক্তে শর্করার ভালো ব্যবস্থাপনায় অবদান রাখে।
ডুমুর থেকে পাবেন যেসব উপকার-
১. ডায়াবেটিস ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন করে গড়তে বর্তমান শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ‘শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা ও ট্রান্সজেন্ডার বিতর্ক: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার বক্তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বলেন, এখানকার যাঁরা পলিসি মেকার, তারা চান না এখানকার মানুষ শিক্ষিত হোক। তাদের ছেলেমেয়েদের বিদেশে পড়াচ্ছেন। আমার ছেলেমেয়েকে এখানেই পড়াতে হবেÍএই চিন্তা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজধানীর মোহাম্মাদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় ধারাবাহিক অভিযানে পাটালি গ্রুপের ৫ জন, লেভেল হাই গ্রুপের ৬ জন, চাঁন গ্রুপের ৬ জন, লও ঠ্যালা গ্রুপের ৫ জন, মাউরা ইমরান গ্রুপের ৭ জন, বাকি সাত জন অন্য গ্রুপের সদস্যসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চাপাতি, রামদা, চাকুসহ দেশি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কুড়িল বিশ্বরোডে এলকার একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সোহাগ মিয়া নামের এক র্যাব সদস্য সর্বস্ব খুইয়েছেন। গত জুমুয়াবার দিবাগত রাত পৌনে ১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরবর্তীতে জরুরী বিভাগে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। সোহাগ মিয়া র্যাব-১ এর সিপিসি-৩ তে কর্মরত আছেন। অসুস্থ র্যাব সদস্যের সহকর্মী উপ-পরিদর্শক এসআই শামসু মিয়া ও ডিএমসির পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, রাতে ছুটি শেষ করে গাজী বাকি অংশ পড়ুন...












