নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশে যেখানে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম লাগামছাড়া হারে বেড়ে যায়, সেখানে সংযুক্ত আরব আমিরাতজুড়ে সমবায় ও সুপারমার্কেটগুলোতে ১০ হাজার পণ্যে মূল্য ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়। মূল্য ছাড় দেওয়া এসব পণ্যের বেশির ভাগই খাদ্যপণ্য। এর মধ্যে ভোজ্য তেল, চাল ও আটার মতো বেশ কয়েকটি জরুরি পণ্যের দাম ৭৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগের পরিচালক ড. হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের খনিজ সম্পদ খাতে ইরানকে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আজারবাইজানের রাজধানী বাকুতে ইরানের আইনসভার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে জাতীয় সংসদের একটি প্রতিনিধি দলের যৌথ সভায় এ আহ্বান জানানো হয়। দেশটিতে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) ১৪তম অধিবেশনের ফাকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আজারবাইজানে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজ আমাদের যথেষ্ট উৎপাদন হচ্ছে। সেটা আমরাই শুরু করেছি। পেঁয়াজের বীজ উৎপাদন আমরা শুরু করেছি। আগামীতে আমদানি করতে হবে না। আপনারা যখন নিউজ করেন তখন তারাই লুকিয়ে রাখা পেঁয়াজ বের করে। বাজারে তার একটা প্রভাব আছে। এগুলো বাস্তব কথা, আমি খোলামেলা কথা বলছি, লুকানোর কিছু নেই।
গতকাল জুমুয়াবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ হাসিনা। ১৬-১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয় ৬০তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। সে বিষয়েই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, ষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানী ঢাকা ছিল বায়ুদূষণে শীর্ষ অবস্থানে। এদিন মাত্রা ছিল ৩৩৫, রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে যা ছিল ৩৯৪। এর আগের দিন শনিবার (১৭ ফেব্রুয়ারি) মাত্রা ছিল ২২৭। তিন দিনই দিনের একটা বড় সময়জুড়ে রাজধানী ঢাকা ছিল বায়ুদূষণের শীর্ষ অবস্থানে।
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের মাত্রা ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ মাত্রাকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। মাত্রা ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। মাত্রা ২০১ থেক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে। চোখ ধাঁধাঁনো উন্নয়ন পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি নদীর তলদেশে ট্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ রাজধানীতে অসংখ্য ফ্লাইওভার গড়ে উঠলেও পর্যাপ্ত কর্মক্ষেত্র বাড়েনি। গত কয়েক বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে তেমন নতুন কর্মক্ষেত্র তৈরি হয়নি। ফলে প্রতিবছর পাস করে ছেলেমেয়েরা চাকরি না পেয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে কেউ বিদেশ চলে যাচ্ছেন; কেউবা ধুকেধুকে জীবন পার করছেন।
বিআইডিএসের সাবেক মহাপরিচালক অর্থনীতিবিদ ড. এ কে এস মুরশিদ বলেন, মাসে একদিন কয়েক ঘণ্টা কাজ পেলেই তাকে আর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ঘাঁটিতে মার্কিন সেনাদের পাশাপাশি তাদের মিত্র গেরিলারা অবস্থান করছিল।
গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসী ইসরাইলের চলমান বর্বর আগ্রাসনের প্রতি মার্কিন সরকারের অকুণ্ঠ সমর্থনের বিরুদ্ধে যখন মধ্যপ্রাচ্যে জনমত প্রচ-ভাবে ফুঁসে উঠেছে তখন এই হামলা হলো।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের আরবি বিভাগ জানিয়েছে, দেইরা আজ-জাওয়ার প্রদেশের ইরাক সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বিস্ফ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
‘কান’, তুর্কি ভাষায় যার অর্থ রাজাদের রাজা। গত বুধবার (২১ ফেব্রুয়ারি) আঙ্কারার একটি এয়ারফিল্ড থেকে আনুষ্ঠানিকভাবে উড্ডয়ন করে তুরস্কের পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান। খবর ডিফেন্স নিউজের। এই ফাইটার জেটের পরীক্ষামূলক সফল উড্ডয়ন হয়েছিলো গেল বছরই। তবে আরও সিস্টেম আপগ্রেডেশনের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক ফ্লাই করলো যুদ্ধবিমানটি। মহড়া চালায় বেশ কিছুক্ষণ। ৬৯ ফুট দীর্ঘ যুদ্ধবিমানটি শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে উড়তে সক্ষম। দুই ইঞ্জিনের এ বিমান ঘণ্টায় ২ হাজার ২ কিলোমিটার গতিতে উড়তে পারে। স্টিলথ এই বিমানটি সহজেই র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চালের দাম সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই চাল বাজারজাত নিশ্চিত করতে আগামী ১৪ এপ্রিল থেকে বস্তার ওপর ছয়টি তথ্য লেখা বাধ্যতামূলক করেছে সরকার।
বস্তায় উৎপাদনকারী মিলের নাম, জেলা ও উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মিল গেট মূল্য এবং ধান বা চালের জাত উল্লেখ করার নির্দেশনা দিয়ে গত বুধবার (২১ ফেব্রুয়ারি) পরিপত্র জারি করেছে খাদ্য মন্ত্রণালয়।
রাইস মিল (অটোমেটিক ও হাস্কিং) থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহকৃত চালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ‘উৎপাদন ও সরবরাহ’ মূল্য অবহিতকরণ সংক্রান্ত পরিপত্রে স্বাক্ষর করেছেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে এসব নির্দেশনা আবশ্যিকভাবে পালন করতে হবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মুহম্মদ মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উদ্বেগজনক খাদ্য সঙ্কট, ক্রমবর্ধমান অপুষ্টি এবং রোগের ব্যাপক বিস্তার গাজায় শিশু মৃত্যুর একটি বিস্ফোরণ ঘটাতে পারে। জাতিসংঘ গত সোমবার সতর্ক করে এ কথা জানিয়েছে।
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের যুদ্ধের বিশ সপ্তাহের মধ্যে জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করে দিয়েছিল ফিলিস্তিনি ভূখ-ে খাদ্য এবং নিরাপদ পানি ‘অবিশ্বাস্যভাবে দুষ্প্রাপ্য’ হয়ে পড়েছে এবং সমস্ত ছোট বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ-এর মানবিক কর্মকা-ের ডেপুটি হেড বলেছে, ‘গাজা উপত্যকায় এখন বাকি অংশ পড়ুন...












