চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২)
(পূর্ব প্রকাশিতের পর)
, ১৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সামিন, ১৩৯১ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সুন্নত মুবারক তা’লীম
বাবরী (লম্বা) চুল রাখা খাছ সুন্নত মুবারক। সম্মানিত সুন্নতী তরীক্বায় রাখা সবচেয়ে বড় চুল হল কাঁধ বরাবর অর্থাৎ কাঁধের কাছাকাছি,কিন্তু কাঁধ স্পর্শ করবে না। এর চেয়ে বড় চুল পুরুষের জন্য রাখা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরীক্বাহ মুবারক উনার খিলাফ। তিনি মহাসম্মানিত নূরুল হুদা (সম্মানিত মাথা) মুবারকে তেল ব্যবহার করতেন। (মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা, পবিত্র হাদীছ শরীফ নং-২৩৪৪)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত নূরুল হুদা (সম্মানিত মাথা) মুবারক উনার মহাসম্মানিত নূরুল ফাতহ্ (সম্মানিত চুল) মুবারককে আঁচড়িয়ে সুবিন্যস্ত করে রাখতেন। তিনি ইরশাদ মুবারক করতেন, ‘‘যার চুল আছে, সে যেন তার যতœ করে।’’(আবূ দাঊদ শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং-৪১৬৩)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার এক ব্যক্তির মাথায় এলোমেলো চুল দেখে ইরশাদ মুবারক করলেন, ‘‘উনার কি এমন কিছুও নেই যে, তার দ্বারা মাথার এলোমেলো চুলগুলোকে সোজা করে (আঁচড়িয়ে) নেন? (আবূ দাঊদ শরীফ, নাসাঈ শরীফ, মুসনাদে আহমাদ শরীফ, মিশকাত শরীফ,আল-মাকতাবাতুশ-শামেলা, পবিত্র হাদীছ শরীফ নং-১৪৪৩৬)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রত্যেক দিন মহাসম্মানিত নূরুল ফাতহ্ (সম্মানিত চুল) মুবারক আঁচড়াতেন না। বরং মাঝে মাঝে বাদ দিয়েও আঁচড়াতেন। (নাসাঈ শরীফ, মুখতাছারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যাহ ২৮)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত নূরুল ফাতহ্ (মহাসম্মানিত চুল) মুবারক আঁচড়ানোর সময় ডান দিক থেকে শুরু করতেন। তিনি উনার মহাসম্মানিত নূরুল হুদা (মহাসম্মানিত মাথা) মুবারক উনার মাঝখানে সিঁথি করতেন। (আবূ দাঊদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, আল-মাকতাবাতুশ-শামেলা, পবিত্র হাদীছ শরীফ নং-৩৬৩৩)
অতএব চুল লম্বা হলে মাঝে সিঁথি করা খাছ সুন্নত মুবারক । যেহেতু তাতে আহলে কিতাবের সাদৃশ্য অবলম্বন করা হয়। অবশ্য চুল ছোট হলে সিঁথি না করে স্বাভাবিক অবস্থায় রাখায় দোষ নেই।
মেয়েদের ক্ষেত্রে চুল মু-ন করা বা ছেলেদের মতো করে রাখা ঠিক নয়। সাধারণভাবে মেয়েদের চুল কাঁধের উপরে ওঠবে না আর পুরুষের চুল কাঁধের নিচে নামবে না। তবে মেয়েদের জন্য পিঠ বা কোমর পর্যন্ত চুল লম্বা রাখা ভালো।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার মাধ্যমেই সর্বপ্রকার নেয়ামত মুবারক হাছিল করা সহজ ও সম্ভব
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৭)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৬)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৫)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৪)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৩)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (১)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৯)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কিছ্ছা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা ফরয
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












