‘সফেদা’ ফলের মত দেখতে আম!
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৮ জুন, ২০২৩ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
আমগাছ ভর্তি ফল। তবে ফলগুলোকে সফেদা ভেবে ভুল করছেন অনেকে। কিন্তু আমগাছে সফেদা ফল কীভাবে হবে? এ নিয়ে জনসাধারণের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। তাই অদ্ভুত এই ফল দেখতে অনেকে ভিড় করলেও কেউ সাহস পাচ্ছেন না খেতে।
ঘটনাটি বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের বেশ কয়েকটি বাগানের আমগাছে এমন ফল চোখে পড়ে। কাছে গিয়ে ধরে না দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই সেগুলো আম নাকি সফেদা।
এলাকার স্থানীয়রা জানালেন, ফলগুলো আমই। হঠাৎ সবুজ আমের গায়ে এমন ধূসর বর্ণ দেখে এগুলোকে সফেদা ভেবে ভুল করছেন সবাই।
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, ছত্রাকের আক্রমণে আমগুলো বর্ণ ও আকার পরিবর্তন হয়ে সফেদার মতো দেখাচ্ছে।
পশ্চিম খাদা গ্রামের আম বাগান মালিক শাহজাহান আকন বলেন, ‘আমার ৭৫ বছর বয়স। এর আগে কখনও আমগাছে সফেদার মতো ফল হতে দেখিনি। বাগানের সব আম সফেদার মতো দেখতে।
মূলত, এটা এক ধরনের ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। ছায়া যুক্ত স্থানে গাছ থাকলে এমন ছত্রাক দেখা দিতে পারে। এই আমের গায়ে ছত্রাকের আবরণ পড়ে দেখতে সফেদা ফলের মতো হয়েছে। ছত্রাকের কারণে রং পরিবর্তন হলেও যেকোনো সময় এ আম খাওয়া যাবে।
এ ধরনের আম প্রথমে আফ্রিকা মহাদেশের উগান্ডায় দেখা দেয়। এটা এখন বাংলাদেশের কিছু অঞ্চলে আম গাছেও দেখা যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












