‘এই পাথেয় তোমাদের জন্য কূফা পর্যন্ত যথেষ্ট হবে’
, ২৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
জনৈক রাবী বর্ণনা করেন, আলী ইবনে ইয়াফসীন ও অন্য এক ব্যক্তি আমাকে বলল, অমুকের সাথে কূফা যাও এবং সেখান থেকে দুটি যানবাহন কিনে এই চিঠি ও এই সম্পদ আহলু বাইতে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম উনার খিদমতে পৌঁছে দাও। আমি কূফা গেলাম এবং সেই ব্যক্তিকে সাথে নিয়ে দুটি যানবাহন খরিদ করলাম। পবিত্র মদীনা শরীফ উনার নিকটে পৌঁছে এক জায়গায় অবস্থান করতঃ কিছু খেতে শুরু করলাম। হঠাৎ আমাদের দৃষ্টি হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম উনার উপর পতিত হলো। তিনি খচ্চরে সাওয়ার হয়ে আমাদের দিকে আসছিলেন। আমরা উনার সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম এবং উনাকে সালাম করলাম। তিনি বললেন, তোমাদের কাছে যা-ই আছে, নিয়ে এসো। আমরা সবকিছু পেশ করে দিলাম। সেই চিঠিও হস্তান্তর করলাম। তিনি স্বীয় আস্তিনের ভিতর থেকে কিছু চিঠি বের করলেন এবং বললেন, এটা তোমাদের চিঠির জাওয়াব। মহান আল্লাহ পাক উনার হিফাযতে তোমরা কূফা ফিরে যাও। আমি আরয করলাম, আমাদের পাথেয় ফুরিয়ে গেছে। তিনি বললেন, তোমাদের খাদ্য ভা-ারে কিছু বাকি আছে কি? আমরা আরয করলাম, হ্যাঁ। তিনি বললেন, সেটি আমার কাছে নিয়ে এসো। আমরা নিয়ে এলে তিনি সেটি হাতে নিয়ে বললেন, এই পাথেয় তোমাদের জন্য কূফা পর্যন্ত যথেষ্ট হবে। তোমরা মহান আল্লাহ পাক উনার আশ্রয়ে কূফায় ফিরে যাও। উনার আদেশ অনুযায়ী আমরা কূফায় ফিরে এলাম; কিন্তু কূফায় পৌঁছার পরও পাথেয় উদ্বৃত্ত রইল। সুবহানাল্লাহ! (শাওয়াহিদুন নুবুওয়াত-২৬০)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)