৬ মিনিটে ৫০টি ঝাল মরিচ খেয়ে বিশ্ব রেকর্ড
ঝাল খাওয়ায় রেকর্ড সৃষ্টিকারী কানাডার এক বাসিন্দা। বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ ক্যারোলিনা রিপার খেয়ে এই রেকর্ড ভাঙে সেই ব্যক্তি। কানাডিয়ান সংবাদমাধ্যম ন্যাশনাল পোস্ট জানায়, মাত্র ৬ মিনিট ৪৯ সেকেন্ডে ৫০টি ক্যারোলিনা রিপার খেয়ে বিশ্ব রেকর্ড গড়েছে জ্যাক নামে সেই ব্যক্তি।
জ্যাক এর আগেও ৪ বার ঝাল খেয়ে রেকর্ড করে। ২০২২ সালে ৯.৭২ সেকেন্ডে পরপর তিনটি ক্যারোলিনা রিপার খেয়ে রেকর্ড গড়েছিলো সে। ২০১৯ সালের জানুয়ারিতে জ্যাক প্রথম রেকর্ড করে ৯.৭৫ সেকেন্ডে তিনটি ভুট জোলোকিয়া মরিচ খেয়ে। ওই বছরের মার্চে এক মিনিটে ৯৭ গ্রাম পরিমাণে ভুট জোলোকিয়া মরিচ খেয়ে দ্বিতীয় রেকর্ডটি গড়ে সে। ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি দুই মিনিটে আরও বেশি পরিমাণে ভুট জোলোকিয়া খেয়েছিলো।
পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচগুলোর মধ্যে ভুট জোলোকিয়া অন্যতম। তবে ক্যারোলিনা রিপার বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ। আর এ বছর ৫০টি ক্যারোলিনা রিপার মরিচ খেয়েই জ্যাক আগের সব রেকর্ড ভাঙে।
৪১ বছর বয়সী জ্যাক জানায়, সে রাতারাতি এমন ঝাল খাওয়া শেখেনি। দীর্ঘদিনের প্রচেষ্টা তাকে এতোটা ঝাল খাওয়ার জন্য প্রস্তুত করেছে। একাধিকবার রেকর্ড গড়েছে সে। এসব প্রতিযোগিতা থেকে পাওয়া অর্থ দাতব্য কাজে ব্যয় করে জ্যাক।
ক্যারোলিনা রিপার জাতের মরিচের নামও গিনেস বুকে রয়েছে। ক্যারোলিনা রিপারকে পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি দেওয়া হয়। গিনেস কর্তৃপক্ষ জানায়, মাইক জ্যাক এরই মধ্যে ঝাল মরিচ খেয়ে রেকর্ড গড়ার জন্য পরিচিত। তবে জ্যাক ছাড়াও অনেকেই এই মরিচ খেয়ে বিশ্ব রেকর্ড করেছে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।