৬ মাসই বন্ধ থাকে বাংলাদেশের আদালত!!
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯২ শামসী সন , ০১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
সারা দেশের আদালতে বিচারাধীন মামলা ৩০ লাখের কোটা পেরিয়েছে অনেক আগেই। প্রতিদিন যোগ হচ্ছে নতুন মামলা। অথচ মামলার নিষ্পত্তিকারী সর্বোচ্চ প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টই বন্ধ থাকছে বছরের অর্ধেক সময়।
সুপ্রিম কোর্টের ২০২৪ সালের ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যায়, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৯৩ দিন ছুটি থাকবে। মাত্র ১৭২ দিন খোলা থাকবে দেশের সর্বোচ্চ আদালত। ১৯৩ দিনকে ৩০ দিন করে ধরলে প্রায় সাড়ে ৬ মাস।
অবকাশকালীন ও সরকারি ছুটিসহ সব মিলিয়ে ২০১৫ সালে ১৮০ দিন, ২০১৬ সালে ১৮৬ দিন ও ২০১৭ সালে ১৭৪ দিন, ২০১৮ সালে ১৮১ দিন সুপ্রিম কোর্ট বন্ধ ছিল।
সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট বিভাগ) রুলস-১৯৭৩। হাইকোর্ট রুলসের তৃতীয় অধ্যায়ে দেখা যায়, সুপ্রিম কোর্ট কোথায় বসবে, কতদিন অবকাশকালীন ছুটি থাকবে, সেটি প্রধান বিচারক নির্ধারণ করবে। এ রুলসের তৃতীয় অধ্যায়ের (১) এবং সংবিধানের ১০০ অনুচ্ছেদে বলা আছে, রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকিবে। তবে, রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারক সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করিবেন, সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হইতে পারিবে। হাইকোর্ট রুলসের তৃতীয় অধ্যায়ের (২)-এ অবকাশকালীন ছুটির বিষয়ে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি পালন করা হবে। নিয়ম অনুযায়ী হাইকোর্ট বিভাগের অবকাশকালীন ছুটি নির্ধারণ করবেন প্রধান বিচারক। অবকাশকালীন ছুটির বিষয়টি সুপ্রিম কোর্টের বাৎসরিক ক্যালেন্ডার (দিনপঞ্জিকায়) প্রচারিত হইবে।
উচ্চ আদালতের লম্বা ছুটির বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবিএম নুরুল ইসলাম জানিয়েছেন, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি কমানো উচিত। এ জন্য তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন এক দশক আগে। সে মামলার রায়ে সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটি ৬ মাস থেকে কমিয়ে ৪ মাস করেছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ব্যারিস্টার শফিকুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি অবশ্যই কমানো দরকার। দেশের অন্যান্য অফিসের মতো সুপ্রিম কোর্টের বিচারিক কাজ চললে মামলাজটও কমতে থাকবে।
আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকও মামলার জট কমাতে আদালতের ছুটি কমানোর সুপারিশ করেছেন। তিনি বলেছেন, সভা সেমিনার করে মামলার জট কমানো যাবে না। ৫০ বছর পর রমনা ময়দানে মামলার ফাইল নিয়ে এসে রায় দিতে হবে। রফিক-উল হক বলেন, আগে বিদেশ থেকে বিচারকরা আসতো। তাই ছুটি লাগত। এখন তো আর তা নেই।
-মুহম্মদ রিয়াসাত পারভেজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












